```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গাড়ি ছিনতাই করে গ্রেফতার কলকাতা পুলিশের ২ সিভিক ভলান্টিয়ার

লাল রঙের টাটা সুমো গাড়ি সামনে ও পিছনে লেখা ‘কলকাতা পুলিশ’ ৷ আর সেই গাড়িতে চড়ে একটি পিকআপ ভ্য়ানের চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে ৷ অভিযোগ উঠেছে খোদ কলকাতা পুলিশের দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ! ইতমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে বড়বাজার থানার পুলিশ ৷ ধৃত দুই সিভিক ভলান্টিয়ারের নাম শেখ আকবর এবং জামিল মণ্ডল ৷ জানা গিয়েছে, রাজকুমার শেখ নামে পোস্তার এক বাসিন্দা ১৯ জানুয়ারি রাত এগারোটা নাগাদ বড়বাজার থানায় গাড়ি ছিনতাই এবং মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ অনুযায়ী, ১৯ জানুয়ারি তারিখ রাতের বেলায় নিজের বোলেরো পিকআপ ভ্যানটি বড়বাজারে স্ট্যান্ড রোড এবং আর্মেনিয়াম ঘাটের সংযোগস্থলে রেখেছিলেন তিনি ৷ ঠিক সেইসময় ‘কলকাতা পুলিশ’ লেখা একটি লাল টাটা সুমো করে দুই যুবক আসে । এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয় । পরে তাঁর গাড়িটি ছিনতাই করে পালিয়ে যায় ওই দুই যুবক ।

error: Content is protected !!