```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বন্দি মৃত্যুতে ক্ষতিপূরণ ও সংশোধনাগারগুলির পরিস্থিতি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

বন্দি মৃত্যুতে ক্ষতিপূরণ ও সংশোধনাগারগুলিতে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি সংখ্যক বন্দি রাখার বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের প্রত্যেকটি হাইকোর্টই এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছে ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চেও স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয়েছে ৷ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট একাধিক আদালত বান্ধবও নিয়োগ করেছে এই মামলায় । আদালত বান্ধবরা রাজ্যের বিভিন্ন সংশোধনাগারগুলিতে বন্দিদের কী পরিস্থিতি সেই বিষয় খতিয়ে দেখে একাধিক রিপোর্ট দিয়েছে । শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মানবাধিকার সংগঠনের তরফের আইনজীবী অভিযোগ করেন, রাজ্যের সংশোধনাগারগুলিতে যতজন থাকার কথা তার থেকে দ্বিগুণ সংখ্যক বন্দি রয়েছে । জেলে থাকাকালীন বন্দির মৃত্যুও হয়েছে কিন্তু এখনও তাদের পরিবার ক্ষতিপূরণ পায়নি, এরকম ৪২ জনের তথ্য তাদের কাছে রয়েছে । তিনি আদালতে আরও জানান, মালদা সংশোধনাগারে বন্দি থাকার কথা ৩৫০ জনের সেখানে বন্দি রয়েছে ১ হাজার ১০০ জন । গত প্রায় তিন বছর ধরে গোটা দেশ, গোটা বিশ্ব করোনা মহামারির সঙ্গে লড়াই করছে । এই করোনা আবহেও ঠাসাঠাসি-গাদাগাদি করে বন্দিদের থাকতে হচ্ছে । এই পরিস্থিতিতে রাজ্যের সংশোধনাগারগুলির অমানবিক পরিস্থিতি থেকে বন্দিদের রেহাই দেওয়া যায় কি না সেই বিষয়ে বিচার বিবেচনা করছে আদালত ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আগামী ৭ মার্চের মধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই বিষয়ে সংশোধনাগারে বন্দিদের যে সমস্যাগুলি রয়েছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট আদালতকে দেওয়ার নির্দেশ দিয়েছেন শুক্রবার । 

error: Content is protected !!