```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দীর্ঘ ৬২ বছর পর শুরু হচ্ছে কলকাতা থেকে ডিব্রুগড় জলপথে পণ্য পরিবহণ

প্রায় দীর্ঘ ৬২ বছর পরে কলকাতা থেকে ডিব্রুগড় জলপথে পণ্য পরিবহণ শুরু হচ্ছে। দুই নম্বর জাতীয় জলপথ দিয়ে যাবে পণ্য। আগে একটা সময় চা ও কলকাতা আমদানি রফতানি হত এই জলপথে। এবার ভারী যন্ত্রাংশ, কয়লা, ভোজ্য তেল, চা সরবরাহ হবে। ২ নম্বর জাতীয় জলপথ দিয়ে পণ্য পরিবহণে সময় লাগবে ৮ দিন। সস্তায় যাবে পণ্য, দাবি জাহাজ মন্ত্রকের। আগে ব্রিটিশরা জাহাজে করে অসম থেকে চা নিয়ে আসত কলকাতায়। আর তার জন্যে কলকাতায় তৈরি করা হয়েছিল একাধিল টি-শেড। অন্যদিকে কলকাতা থেকেও জলপথে কয়লা, সিমেন্ট নিয়ে যাওয়া হত। ধীরে ধীরে এই জলপথ ধরে শষ্য, ভোজ্য তেল একাধিক জিনিস আমদানি-রফতানি করা হত। যদিও বাংলাদেশ যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় পণ্য পরিবহণ। কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, ‘‘অত্যন্ত লাভজনক একটি রুট। অনেক কম সময়ে পণ্য সরবরাহ করা যাবে। একাধিক সংস্থা আগ্রহ দেখিয়েছে এই পথে। ধীরে ধীরে ভারী যন্ত্রাংশ সরবরাহ করা হবে এই পথে।’’ 

error: Content is protected !!