```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত চিত্রকর ওয়াসিম কাপুর

প্রয়াত চিত্রকর ওয়াসিম কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর । ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে একঘণ্টার মধ্যে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে সংস্কৃতি জগৎ হারাল আরও এক নক্ষত্রকে ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে ৷ ১৯৫১ সালের ৩ জানুয়ারি লখনউতে জন্ম ওয়াসিম কাপুরের। ১৯৭১ সালে কলকাতার আর্ট কলেজ থেকে তিনি ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা পান ৷ যন্ত্রণা, শোষণ, কষ্ট ও একাকীত্বের অন্ধকার দিকগুলিকে রং-তুলির ভাষায় ফুটিয়ে তুলতেন তিনি ৷ তাঁর হাতের ছোঁয়ায় মূর্ত হয়ে উঠেছে আবেগের নানা অনুভূতি ৷ তাঁর শৈশবের যন্ত্রণাই যেন ফুটে উঠেছে তাঁর শিল্প সৃষ্টিতে ৷ মাত্র ৬ মাস বয়সে খাট থেকে পড়ে গিয়ে আঘাত পান শিল্পী ৷ চোট এতটাই গুরুতর ছিল যে, ১২ বছর বয়স পর্যন্ত প্লাস্টার বাঁধা অবস্থায় বিছানায় শুয়ে থেকেই কেটে যায় তাঁর শৈশব ৷ তখন থেকেই একাকী শিশুমনের নানা ভাবনা আঁকার খাতায় সাজিয়ে রাখার চেষ্টা করতেন শিল্পী ৷ সেই ছোট থেকে আঁকায় হাতে খড়ি ৷ ১৫ বছর বয়সে ক্রাচে ভর দিয়েই আর্ট কলেজে যাওয়া শুরু করেন ওয়াসিম কাপুর ৷ শুরু থেকেই তাঁর আঁকা প্রশংসা কুড়িয়ে নেয় শিক্ষকদের ৷ পরে অতুল বসু, দেবীপ্রসাদ চৌধুরী, মকবুল ফিদা হুসেন-সহ আরও নানা প্রখ্যাত চিত্রকরের থেকে শেখার সুযোগ পেয়েছেন শিল্পী৷ তাঁর শিল্পকর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে মহানগরীতে ৷ শহর ছাড়িয়ে দেশ-বিদেশে সাড়া ফেলে দেয় তাঁর ছবির প্রদর্শনী ৷ দেশের সংসদ ভবন, উর্দু অ্য়াকেডেমি-সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে এখনও জ্বলজ্বল করছে তাঁর আঁকা ছবি ৷ রাজ্যের বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যে তৈলচিত্রটি রয়েছে, সেটিও এঁকেছেন ওয়াসিম কাপুর ৷

error: Content is protected !!