```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের জেলাশাসকরা, ডিএমদের কড়া দাওয়াইয়ের উদ্দেশ্যে মোদিকে চিঠি শুভেন্দুর

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন এ রাজ্যের জেলাশাসকরা ৷ সেই ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷ শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, “জেলাশাসকদের গরহাজিরা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলাম । ২২ জানুয়ারি ওই বৈঠকে দেশের ১৯০টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছিলেন । কিন্ত বাংলার জেলাশাসকরা ওই বৈঠকে ছিলেন না । শুধু কেন্দ্রীয় সরকারের উপর মিথ্যা বঞ্চনার অভিযোগ করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে কী লাভ ? কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগিতার জন্য হাত বাড়ালেও রাজ্য সরকারের মনোভাব ঠিক নেই ।” নানা ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সংঘাত অব্যাহত রাজ্য সরকারের । আইপিএস ক্যডার বিধিতে বদল আনতে কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রস্তাবের চরম বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পাল্টা হিসাবেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে শুভেন্দু চিঠি লিখেছেন বলে মনে করা হচ্ছে । এই চিঠি যাওয়ার পর কেন্দ্র কোনও পদক্ষেপ করে কিনা সেটা দেখার বিষয়। এমনকী কতদূর জল গড়ায় সেদিকেই তাকিয়ে সবাই।

error: Content is protected !!