```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সেনা বাহিনীতে নিয়োগে কেন্দ্রের নয়া ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধী বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ বিহার, একাধিক ট্রেনে আগুন

দেশের সেনা বাহিনীতে নিয়োগে কেন্দ্রের নয়া ‘অগ্নিপথ’ প্রকল্প বিরোধী বিক্ষোভ, প্রতিবাদ আরও অগ্নিগর্ভ আকার ধারণ করল বিহারে ৷ এই বিক্ষোভকে ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠে বিহারের ছাপড়া, গোপালগঞ্জ, করিমপুর জেলা ৷ এই তিন জেলায় কমপক্ষে তিনটি ট্রেনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে ৷ বিক্ষোভকারীদের দাবি, সেনায় নিয়োগে কেন্দ্র নয়া যে নীতি নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে ৷ ট্রেনে আগুন লাগানোর পাশাপাশি বিক্ষোভকারীরা এদিন পটনা-গয়া ট্রেনরুট ও রাস্তাও অবরোধ করেন ৷ নওয়াদা ও ভাবুয়া রোড স্টেশনে রেললাইন ও স্টেশনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা ৷ আরাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ ওয়ারসালিগঞ্জ স্টেশনে আটকে দেওয়া হয় হাওড়া-গয়া এক্সপ্রেস ৷ পূর্ব-মধ্য রেলের তরফে জানানো হয়েছে এই বিক্ষোভের জেরে ২২টি ট্রেন বাতিল করতে হয়েছে ৷ ৫টি ট্রেনকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে ৷ ছাপড়া, গোপালগঞ্জ, করিমপুর ছাড়াও বিক্ষোভ ছড়িয়েছে জেহানাবাদ, মুঙ্গেরে ৷

error: Content is protected !!