```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রতিরক্ষা মন্ত্রকের ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে হাওড়া ব্রিজে বিক্ষোভ

প্রতিরক্ষা মন্ত্রকের ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে হাওড়া ব্রিজে অবরোধ৷ আজ হাওড়ার গুলমোহর থেকে মিছিল বের হয় ৷ সেই মিছিল হাওড়া ব্রিজে পৌঁছলে পুলিশ তাঁদের আটকায় ৷ বাধা পেয়ে আন্দোলনকারীরা হাওড়া ব্রিজের উপরেই বসে পড়েন ৷ ভারতীয় সেনার তিন বিভাগে চুক্তিভিত্তিক, স্বল্পমেয়াদি এবং পেনশনের আওতায় না থাকা ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা ৷ এর জেরে হাওড়া ব্রিজের উপরে সাময়িক যানজট তৈরি হয় ৷ তবে, পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ৷ আন্দোলনকারীরা এ দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়োগের নিয়মে অনেকের দেশসেবার স্বপ্ন ভেঙে যেতে বসেছে ৷ সেনায় 4 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না ৷ তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার করোনার সময় গত 3 বছরে কোনও নিয়োগ করেনি ৷

error: Content is protected !!