```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অগ্নিপথে অগ্নিগর্ভ দেশে, বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে স্টেশনে পুলিশের গুলিতে মৃত ১, আহত ৮

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে । পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের পরিস্থিতি কার্যত উত্তাল । শুক্রবার সকাল থেকেই সেকেন্দ্রাবাদ স্টেশনে দাউ দাউ করে জ্বলছে ট্রেন । তা থামাতে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী । বিক্ষোভ থামাতে গুলি চালায় পুলিশ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাতে মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর । গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 8 জনকে। সকালেই লখিসরাই স্টেশনে বিক্রমশীলা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগানো হয়েছিল ৷ সকালে হাজিপুর-বরাউনি রেলওয়ে সেকশনের মহিউদ্দিননগর স্টেশনে সমস্তিপুরে জম্মু তাওয়াই-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে দেয় । সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসও ভাঙচুর করা হয় । বক্সারে রেলওয়ে ট্র্যাকে নেমে ডুমরাঁও রেলওয়ে স্টেশনের আপ এবং ডাউন উভয় লাইন অবরোধ করে । উত্তরপ্রদেশের বালিয়া রেলওয়ে স্টেশনেও ট্রেন ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় । দোকানেও তাণ্ডব চালিয়ে তছনছ করে বিক্ষোভকারীরা । উন্মত্ত জনতাকে ঠেকাতে বালিয়া পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে ।বিক্ষোভের আঁচ রাজ্যে পৌঁছেছে পশ্চিমবঙ্গেও । উল্লেখ্য, গত মঙ্গলবার স্থল, জল এবং বায়ু মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নতুন ‘অগ্নিপথ’ প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এতে সুযোগ পাওয়া জওয়ানরা ৪ বছর কাজ করতে পারবেন ৷ মেয়াদ শেষে মোট নিয়োগের ২৫ শতাংশকে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে ৷ বাকিদের চুক্তি শেষ হবে অর্থাৎ তাঁরা আর চাকরিতে বহাল থাকবেন না ৷ এর জন্য কোনও পেনশনও পাবেন না জওয়ানরা ৷ উলটে বেতন থেকে কিছু টাকাও কেটে নেওয়া হবে ৷ মেয়াদ শেষে ‘সেবা নিধি’ প্রকল্পের আওতায় নগদ টাকা তুলে দেওয়া হবে জওয়ানের হাতে ৷ সব মিলিয়ে এই চাকরি চুক্তিভিত্তিক এবং স্বল্পমেয়াদি ৷

error: Content is protected !!