```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন

গোয়া কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান অব্যাহত ৷ আজ গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন ৷ আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি ৷ অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো গোয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন ৷ এদিন তাঁর যোগদানের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷ গতকালই গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে কলকাতায় এসেছিলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো ৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় আলেমাও চার্চিল এনসিপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন । তার আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের লুইজিনহো ফেলেইরো সদবদলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন ৷ তার পর থেকে গোয়ায় অনেকেই ঘাসফুলে শিবিরে যোগ দিয়েছেন ৷

error: Content is protected !!