```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পাহাড় সমস্যা সমাধানে ‘শাহী নকশা’, অমিত শাহের বৈঠকে গঠিত নয়া কমিটি

পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দার্জিলিঙে অমিত শাহের সঙ্গে বিমল গুরুং, রোশন গিরি-সহ পাহাড়ের গুরুত্বপূর্ণ নেতাদের ত্রিপাক্ষিক বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
রাজ্যে পালাবদলের পর এই প্রথম দার্জিলিঙে এই ধরনের ত্রিপাক্ষিক বৈঠক হল। বৈঠকে পাহাড়ের উন্নয়ন, কর্মসংস্কৃতি, পর্যটন, জিটিএ-র উন্নয়ন এবং দীর্ঘদিনের গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস তথা বিএসএফের প্রাক্তন ডিজি পঙ্কজকুমার সিং।
বৈঠকের পর পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কমিটির নেতৃত্বে থাকবেন পঙ্কজকুমার সিং। তবে কমিটিতে আর কারা থাকবেন এবং মোট কতজন সদস্য থাকবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বৈঠকের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। গোর্খাল্যান্ডের দাবি, পাহাড়ের উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো—এই সমস্ত বিষয়ই দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। তবে বৈঠকে অমিত শাহ স্পষ্ট করেছেন, সাংবিধানিক পথেই পাহাড়ের সমস্যার সমাধান করা হবে।
বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা, গোর্খা নেতা বিমল গুরুং এবং রোশন গিরি উপস্থিত ছিলেন। পাহাড়ের উন্নয়নের বিষয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করার কথাও জানান অমিত শাহ।
জিটিএ-র উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পাহাড়ে উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অমিত শাহের বার্তা, পাহাড়ের উন্নয়ন ও সমস্যার সমাধান সাংবিধানিক পথেই এগিয়ে নিয়ে যাওয়া হবে।
দীর্ঘদিনের আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা এবং গোর্খাল্যান্ডের দাবির ইতিহাসের কারণে দার্জিলিঙের এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন কমিটি আগামী দিনে পাহাড়ের সমস্যা নিয়ে কী ধরনের সুপারিশ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

error: Content is protected !!