```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বঙ্গ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার জেরে পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে রাজ্য বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল করোনা আতঙ্কেই আগামী ৯ ও ১০ জানুয়ারি রাজ্যে আসবেন না দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সূত্রের খবর, সেই একই পথে হেঁটে বঙ্গ সফর বাতিল করলেন অমিত শাহ। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শিলিগুড়ি সফরে আসার কথা ছিল শাহের। মূলত শিলিগুড়ি পুরসভার পুরভোট ও দলের উত্তরবঙ্গের সংগঠন দেখতেই আসতেন শাহ। কিন্তু করোনার বাড়বাড়ন্তের জন্য সেই সফর বাতিল করেছেন শাহ। যদিও রাজনৈতিক মহলের ধারণা, ২২ জানুয়ারি চার পুরসভার ভোটে বিজেপির ভরাডুবির খবর আগেই পেয়েছেন শাহ। তাই বঙ্গে সংগঠনে মন দিয়ে উত্তরপ্রদেশেই নজর ঘোরাবেন তিনি। উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনে করোনার বাড়বাড়ন্তের সময়েও রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করছিলেন শাহ-নাড্ডারা। কিন্তু পুরভোটের আগেই রাজ্য বিজেপির সংগঠন দেখতে আসার কথা জানিয়েও মুখ ফেরালেন নাড্ডা-শাহ। রাজনৈতিক মহলের ধারণা, করোনা আসলে ঢাল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের ‘টিম’ সাজাতে গিয়ে বিপাকে পড়েছেন। মতুয়া সম্প্রদায় থেকে বিভিন্ন জেলার সাংগাঠনিক নেতারা এমনকি একাধিক বিধায়কের দলবদল নিয়ে চাপে রাজ্য বিজেপি। প্রকাশ্যে বিষয়টি গুরুত্ব না দিলেও রাজ্য বিজেপির অন্দরে ক্রমাগত চাপ বাড়ছেই। তাই রাজ্যে এসে বিক্ষোভের মুখে যাতে পড়তে না হয় তাই সফর বাতিল করলেন শাহ-নাড্ডারা।

error: Content is protected !!