ভোট আগেই বাংলাকে আধাসেনার নিরাপত্তায় মুড়ে দিতে চলেছে কমিশন, প্রথম দফার আগেই রাজ্যে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোট গ্রহণ শুরুর আগেই রাজ্যকে আধাসেনার নিরাপত্তায় মুড়ে দিতে চলেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ প্রথম দফার ভোটের আগেই রাজ্যে সাড়ে ৬০০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ২৫  মার্চের মধ্যেই রাজ্যে দফায় দফায় সাড়ে ছশ কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় […]

আরও পড়ুন

কেজরিওয়ালেই ভরসা দিল্লিবাসীর, রাজধানীর পুর-নির্বাচনে ধুয়ে মুছে সাফ পদ্ম, আপ ৪, কংগ্রেস ১, বিজেপি শূণ্য

দিল্লির পৌরসভার উপ-নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। দিল্লির পৌরসভার উপ- নির্বাচনে দাঁত ফোটাতেও পারল না বিজেপি।  ৫ আসনের উপ-নির্বাচনে চারটি আসনই নিজেদের দখলে রাখল রাজ্যের শাসকদল আম আদমি পার্টি। জয়ের পর দিল্লির উপমুখ্যমন্ত্রীর মণীশ সিসোদিয়া বার্তা, ‘মিউনিসিপাল উপ-নির্বাচনে পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে জয়লাভ করার জন্য আমি আম আদমি পার্টির কর্মীদের অভিনন্দন জানাচ্ছি। […]

আরও পড়ুন

প্রাক্তন মুখ্য়মন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা খারিজ সুপ্রিম কোর্টে

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে করা দেশদ্রোহী মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কিশান এবং হেমন্ত গুপ্তার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল আজ। সেখানে বিচারপতি বলেন, কারোর সঙ্গে মতপার্থক্য় হলে তাঁকে দেশদ্রোহী বলা যায়না। পাশাপাশি মামলাকারীকে 50 হাজার টাকা জরিমানাও দিতে বলেছে বিচারপতিদের বেঞ্চ।

আরও পড়ুন

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আনিসুর রহমান

 সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করলেন আনিসুর রহমান । আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । গত ২৬ ফেব্রুয়ারি আনিসুর রহমানের বিরুদ্ধে চলা কুরবান শাহ খুনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । সেই অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয় । একই সঙ্গে তমলুক আদালতে আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন […]

আরও পড়ুন

গড়িয়াহাটে স্কুল ছাত্রীকে সাহায্য করার অছিলায় ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২

গড়িয়াহাটের কাছে এক স্কুল ছাত্রীকে টেনে হিঁচড়ে, মারধর করে ব্যাগ ছিনতাই করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল গড়িয়াহাট থানার পুলিস। ঘটনাটি সোমবার রাতের। পুলিস সূত্রে খবর, ওই ছাত্রী মায়ের সঙ্গে টিউশন থেকে ফিরছিলেন। রাস্তায় তাদের স্কুটারটি খারাপ হয়ে যায়। সেই সময় সাহায্যের নাম করে দুই বাইক আরোহী এগিয়ে আসে। কিছুদূর যেতেই তারা ছাত্রীটির ব্যাগ ছিনিয়ে নিয়ে […]

আরও পড়ুন

জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের, পুড়ল কুশপুতুল

আগামীকালই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তাই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। বুধবার সকালে আসানসোলের সিটি বাসস্ট্যাণ্ড লাগোয়া অঞ্চলে তৃণমূলের অটো ও বাসকর্মীদের পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে কুশপুতুল দাহ করে । 

আরও পড়ুন

তৃণমূলে যোগ দিলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলে যোগ দিলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলনে অভিনেত্রীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসুও। এর আগে আজ সকালে এখানে অনুষ্ঠিত অন্য একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূলে যোগ দেন মির্জাপুর সিটি কলেজের অধ্যক্ষ সন্দীপ কুমার পাল। তিনি ব্রাত্য বসুর […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৪ হাজার ৯৮৯

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ১৪,৯৮৯ জন।  এই সময়ে সুস্থ হয়েছেন ১৩,১২৩ জন। মৃত ৯৮ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৫১৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লক্ষ ১২ হাজার ৪৪ জন। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৩৪৬ জন রোগীর। বর্তমানে চিকিৎসাধীন আছেন […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের বুলন্দ শহরে ধর্ষণের পর খুন করে মাটিতে দেহ পুঁতে রাখার অভিযোগ

হাতরাসের ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের শিউরে ওঠার মতো ঘটনা যোগীরাজ্যে। বুলন্দশহরের সিরাউরা গ্রাম বছর ১২-র এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছে বাড়ি সংলগ্ন একটি গর্ত থেকে। গত ৬দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল, মঙ্গলবার রাতে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, অপহরণের পর তাকে ধর্ষণ করে খুন করা হয়। শুধু তাই […]

আরও পড়ুন

রাজ্যের প্রথম দফা ভোটের নোটিফিকেশন জারি করল কমিশন, বাড়ল ভোটগ্রহণের সময়

পশ্চিমবঙ্গে ৮ দফা  বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হতে চলেছে আগামী ২৭ মার্চ। ওইদিন ৩০ টি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্রের নোটিফিকেশন জারি হল আজ। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ আগামী ৯মার্চ। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ১০ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ১২ মার্চ। করোনা আবহের জন্য এবারে ভোট গ্রহণের সময়সীমা বাড়ানো হল। […]

আরও পড়ুন
error: Content is protected !!