মহাভারত বানাবার পরিকল্পনায় ইতি টানলেন আমির খান

আমির খানের ‘ড্রিম প্রজেক্ট’ মহাভারত। দীর্ঘ পাঁচ বছর ধরে এই মহাকাব্য বানাবার পরিকল্পনা করছিলেন তিনি। সেই মত রিসার্চও শুরু হয়েছিল। কিন্তু শেষমেশ মহাভারত বানাবার পরিকল্পনা থেকে সরে এলেন মিঃ পারফেকশানিস্ট। মহাকাব্য নিয়ে ছবি করার পরিকল্পনায় ইতি টানলেন আমির। উনি এই মুহূর্তে বড় পর্দার জন্য মহাভারত বানাচ্ছেন না। হঠাৎ করে আমির খান কেন এই সিদ্ধান্ত নিলেন? […]

আরও পড়ুন

বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

অবশেষে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ডিসেম্বর থেকে বেশ কয়েকবারই ডিগবাজি খেয়েছেন জিতেন্দ্র । শেষপর্যন্ত মঙ্গলবার হুগলির বৈদ্যবাটিতে বিজেপির সভায় দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে তুলে নিলেন গেরুয়া পতাকা। বিজেপিতে যোগ দেওয়ার পর জিতেন্দ্র তিওয়ারি বলেন, ”বিজেপি-র এই বৃহত্‍ পরিবারে আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।” এর পরেই তিনি বলেন, ”এ […]

আরও পড়ুন

সাড়ে ৬ ঘণ্টার জেরা শেষ, আগামী ৮ মার্চ কুণালকে ফের তলব ইডির

প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পরে ইডি-র দফতর থেকে বেরিয়ে এলেন সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। এদিন সকাল সাড়ে দশটায় ইডির অফিসে পৌঁছে যান তিনি। বিকেল ৫:৪৫ নাগাদ বেরিয়ে এসে জানান, ‘ভিতরে কী প্রশ্ন করা হয়েছে, কী জবাব দিয়েছি তা বলব না। কারণ এটা নীতিগত ভাবে ঠিক নয়।’ এদিন ইডি দফতর থেকে […]

আরও পড়ুন

‘যারা রামবিদ্রোহী, তাদের বাংলায় স্থান নেই’, বললেন যোগী, তুললেন লাভ জেহাদ-গোহত্যার প্রসঙ্গ

মালদাঃ ভোটপ্রচারে রাজ্যে এসে শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার মালদার গাজোলে পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে এসে লাগাতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন যোগী। তবে তাঁর আক্রমণের বেশিরভাগটাই ছিল সাম্প্রদায়িকতার বিষয় নিয়ে। সরাসরি সংখ্যালঘু তোষণের অভিযোগ আনলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। যোগীর অভিযোগ, ‘দুর্গাপুজো-মহরম একসঙ্গে পড়লে বাংলায় মহরমের অনুমতি দেওয়া হয়। […]

আরও পড়ুন

করোনার নথিতে নরেন্দ্র মোদির ছবি, খোদ প্রধানমন্ত্রী বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুললেন ডেরেক

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই বিধিভঙ্গের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, নির্বাচনী বিধি জারি হওয়ার পরেও করোনা টিকাকরণের শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার টুইটারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ লিখলেন, ‘‌ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর ছবি নির্লজ্জভাবে কোভিড-১৯ শংসাপত্রে ব্যবহার করা হচ্ছে।’‌ ডেরেক জানিয়েছেন, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে […]

আরও পড়ুন

বলিউডে পা রাখছেন সুনীল শেট্টির পুত্র আহান

বাবা সুনীল শেট্টির পথে হেঁটে ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করেছেন আথিয়া শেট্টি। ২০১৫ সালে সূরজ পাঞ্চোলির সঙ্গে ‘হিরো’ ছবিতে ডেবিউ করেছিলেন তিনি। এবার বাবা এবং দিদির পথেই হাঁটলেন আহান শেট্টি। তাঁর বলিউডে পা রাখার কথা আগেই শোনা গিয়েছিল। পাশাপাশি এও শোনা গিয়েছিল সহ-অভিনেতার ছেলের প্রথম ছবির পোস্টার লঞ্চ করবেন অক্ষয় কুমার। সেই মতোই মঙ্গলবার, আহান শেট্টির […]

আরও পড়ুন

উত্তরপাড়ায় ধুন্ধুমার, বিজেপির রথযাত্রা আটকাতে পথ অবরোধ তৃণমূলের

আজ সকালে উত্তরপাড়া কলেজ বাসস্ট্যান্ড থেকে পরিবর্তন যাত্রা শুরু করে বিজেপি। আর বিজেপির সেই পরিবর্তন রথযাত্রা আটকাতে রাস্তাই অবরোধ করে বসল তৃণমূল। যার জেরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল উত্তরপাড়ায়। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল-বিজেপি কর্মীসমর্থকরা। উপস্থিত ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক প্রবীর ঘোষাল ও জেলা বিজেপির নেতৃত্ব। জিটি রোড দিয়ে ক্রাউন গেট, খেয়া […]

আরও পড়ুন

মুক্তি পেল সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’র প্রথম পোস্টার

আজ মুক্তি পেল সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’র প্রথম পোস্টার। ‘সাইনা’ ছবির পরিচালক আমোল গুপ্তে। ছবিতে সাইনার ভূমিকা অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। যদিও পোস্টারে দেখা দেননি পরিণীতি। পোস্টারে দেখা যাচ্ছে হাতে ‘তিরঙ্গা-র রঙে এক রিস্ট ব্যান্ড বাঁধা হাত। আর সেই হাত ছুঁতে চলেছে শাটল কক। ক্যাপশনে হিন্দিতে লেখা ‘মার দুঙ্গি’ অর্থাৎ ‘মেরে দেব’। ফিল্ম রিলিজের তারিখ […]

আরও পড়ুন

ভাঙড় থেকে আগ্নেয়াস্ত্র-বোমা সহ গ্রেপ্তার ৪

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা এবং গুলি। আর তা উদ্ধার হল একটি বাড়ি থেকে। ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ভাঙর থানার পুলিস।  এর জেরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের সিতুড়ি এলাকায়। জানা গিয়েছে, গতকাল সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিস সিতুড়ির জলিল মোল্লা নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান […]

আরও পড়ুন

কালিয়াচকের ঘড়িয়ালিচক থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী

মালদা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা কালিয়াচক থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায় মালদা কালিয়াচকের ঘড়িয়ালিচক এলাকায়।সেখান থেকে আজিদ আলি (১৯) নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতর কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান দুই রাউন্ড কার্তুজ। আজ ধৃতকে জেলা আদালতে প্রেস করে […]

আরও পড়ুন
error: Content is protected !!