করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর, মাঝ আকাশেই যাত্রীর মৃত্যু

আজ সকালে হঠাৎ ইন্ডিগো বিমানকে জরুরি অবতরণ করতে হয় পাকিস্তানের করাচিতে। বিমানের এক যাত্রী মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়ায় বাধ্য হয়ে জরুরি অবতরণ করে বিমান। কিন্তু তারপরেও বাঁচানো যায়নি ওই যাত্রীকে। মঙ্গলবার সকালে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, ওই যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। করাচিতে বিমান অবতরণের পরে বিমানবন্দরের মেডিক্যাল টিম তাঁকে পরীক্ষা করে মৃত বলে […]

আরও পড়ুন

কেন্দ্রের জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পরপরই পুরষ্কার হিসাবে শুভেন্দু অধিকারীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে, জুট কর্পোরেশনের চেয়ারম্যান করেছিল বিজেপি সরকার। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দুর নিয়োগে সম্মতি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কমিটি। নিয়োগপত্র অনুযায়ী তাঁর মেয়াদ ছিল ৩ বছর। […]

আরও পড়ুন

৮ দফা নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা আইনজীবীর

পশ্চিমবঙ্গে ৮ দফা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এম এল শর্মা নামে এক আইনজীবী। অবিলম্বে কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করার আর্জি জানিয়েছেন তিনি। ওই আইনজীবী জানিয়েছেন, আটদফায় নির্বাচন করার অর্থ ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ নম্বর ধারাকে লঙ্ঘন করা। একই সঙ্গে, নির্বাচনী প্রচারে ধর্মীয় স্লোগানে নিষেধাজ্ঞা […]

আরও পড়ুন

সারদাকাণ্ডে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে কুণাল ঘোষ

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আসলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । আজ সকাল ১১ টা নাগাদ ইডির দফতরে আসেন তিনি । সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় কুণাল ঘোষ জানান, তিনি তদন্ত সহযোগিতা করবেন । তবে ঠিক কী কারণে তাঁকে ডাকা হয়েছে, তা এখনও পরিষ্কার নয় তৃণমূল মুখপাত্রের কাছে । সূত্রে খবর, সারদা কাণ্ডের তদন্তে নেমে একাধিক […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন, জেল থেকে বেরিয়েই বদলা নিল অভিযুক্ত

যৌন নির্যাতনের অভিযোগ ছিল। তিন বছর জেল খেটে বেরিয়েই ভয়ঙ্কর বদলা নিল অপরাধী। গুলি করে খুন করল নির্যাতিতা তরুণীর বাবাকে। উত্তরপ্রদেশের হাথরসে একের পর এক ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশবাসীকে। ফের এমন ঘটনা সামনে আসায় ঘুম উড়েছে প্রশাসনের। হাথরসের এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল গ্রামেরই এক তরুণের বিরুদ্ধে। নাম গৌরব শর্মা। সেটা […]

আরও পড়ুন

একাধিক প্লেয়ারের বিরুদ্ধে চক্রান্ত, গ্রেফতার বার্সার প্রাক্তন প্রেসিডেন্ট বার্তামেউ

বিতর্কিত বার্সাগেট কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন বার্সেলোনার প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ গ্রেফতার করল পুলিস। এদিন হঠাত্‍ বার্সেলোনা ক্লাবে অভিযান চালায় পুলিস। এরপর বাড়ি থেকে গ্রেফতার করা হয় বার্তামেউকেষ এছাড়া গ্রেফতার করা হয়েছে সিইও অস্কার গ্রাউ ও লিগ্যাল টিমের প্রধান রোমান গোমেজ। যদিও বার্সার তরফ থেকে সরকারিভাবে স্বীকার করা হয়নি গ্রেফতারির কথা। অভিযোগ, বার্তামেউ সভাপতি থাকাকালীন […]

আরও পড়ুন

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দশম শ্রেণির শুরু ৫ মে এবং দ্বাদশ ৮ এপ্রিল থেকে

আইসিএসই এবং আইএসসি বোর্ডের যথাক্রমে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ৫ মে এবং দ্বাদশের ৮ এপ্রিল থেকে। দুটি পরীক্ষার ফলাগলই প্রকাশিত হবে জুলাই মাসে।  অনলাইন নয়, দশম শ্রেণির সব পরীক্ষাই হাতে লিখে হবে বলে জানানো হয়েছে। কিছু পরীক্ষা শুরু […]

আরও পড়ুন

শুরু হল ‘এক ভিলেন রিটার্ন্স’-এর শুটিং

আজ থেকে শুরু হল ‘এক ভিলেন রিটার্ন্স’-এর শুটিং। সাত বছর আগে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত রোমাান্টিক থ্রিলার ‘এক ভিলেন’। অভিনয়ে ছিলেন রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা। এবার সেই ছবির সিক্যুয়েল নিয়ে হাজির পরিচালক। ছবির নাম ‘এক ভিলেন রিটার্ন্স’। তবে সিক্যুয়েলে এসেছে বেশ কয়েক নতুন মুখ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম এবং দিশা পাটানি। গুরুত্বপূর্ণ […]

আরও পড়ুন

কয়লা কাণ্ডে এবার রেল ৩ পদস্থ কর্তাকে তলব করল সিবিআই

আসানসোলঃ কয়লা কাণ্ডে এবার রেল আধিকারিকদের তলব করল সিবিআই । সূত্রের  খবর, আগামী বৃহস্পতিবার আসানসোলের সিনিয়র ডিসিএম, চিফ কন্ট্রোলার ও বারাবনির স্টেশন ম্যানেজারকে নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, ২০১৯ সালের ডিসেম্বর মাসে বারাবনি স্টেশন চত্বরে প্রচুর বেআইনি কয়লা মজুত করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী দল জানতে […]

আরও পড়ুন

জাভেদ আখতার মানহানি মামলায় কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মুম্বইয়ের একটি আদালত জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। জাভেদ আখতারের প্রতি মানহানিকর মন্তব্যের বিরোধিতায় মামলা দায়ের করা হয়েছিল বান্দ্রার একটি আদালতে। তারপর পয়লা ফেব্রুয়ারি কঙ্গনাকে শুনানিতে হাজিরা দিতে নোটিশ পাঠায় আদালত। এই মামলার প্রেক্ষিতে গত জানুয়ারি মাসে জাভেদ আখতারের বয়ান রেকর্ড করে জুহু থানার পুলিশ। সেই বয়ানের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে কঙ্গনাকে ভারতীয় […]

আরও পড়ুন
error: Content is protected !!