‘রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চাই, অনুমতি দিন’, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ ভোটের আগেই গোটা রাজ্যে করোনা গণ টিকাকরণের কাজ শুরু হওয়া প্রয়োজন। সেই কারণেই বিপুল সংখ্যক ভ্যাকসিন কিনতে চায় মমতা সরকার। এই বিষয়েই দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রাজ্যবাসীকে বিনা মূল্যে ভ্যাকসিন দিতে চাই। কোথা থেকে, কোন সংস্থার থেকে তা পাওয়া […]

আরও পড়ুন

বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁচরাপাড়া

বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কাঁচরাপাড়ার কাপামোড় এলাকা। রথযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলেন বিজেপি কর্মীরা। এরপরই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। আজ দুপুরে বিজেপির নবদ্বীপ জোনের পরিবর্তন যাত্রা যাচ্ছিল কাঁচরাপাড়া দিয়ে। শেষ হতো বারাকপুরে। অভিযোগ, রথযাত্রা আটকাতে কাপামোড় এলাকায় ব্যারিকেড করে দেয় পুলিশ। এরপরই শুরু অশান্তি। […]

আরও পড়ুন

‘ঘরের বউকে কয়লা চোর বলছেন, আর কয়লা চোরেদের নিজেরা কোলে করে ঘুরছেন’, মোদিকে তোপ মমতার

হুগলীর ব্যান্ডেলের কাছে সাহাগঞ্জে ডানলপ ময়দানে এক বিশাল জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘন্টা আগেই এই মাঠে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার অনুন্নয়ন নিয়ে তৃণমূলকে নিশানা করে তোপ দেগেছিলেন মোদি। আর আজকের সভার শুরুতেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন মনোজ তিওয়ারি। সঙ্গে যোগ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, অভিনেত্রী […]

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন মনোজ, রাজ, জুন, সায়নী, সুদেষ্ণা, মানালি, চৈতালী ও কাঞ্চন

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন মনোজ তিওয়ারি। সঙ্গে যোগ দিলেন তৃণমূলে যোগ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেত্রী মানালি দে, অভিনেত্রী চৈতালী দাশগুপ্ত, অভিনেত্রী সুদেষ্ণা রায় প্রমুখ। কার্যত লাখো মানুষের ভিড়ে এই সব তারকার যোগদান এদিন ডানলপের মরা মাঠে জোয়ার নিয়ে আসে। দীর্ঘদীন যাবৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে […]

আরও পড়ুন

আহমেদাবাদে ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

মোতেরায় নতুন করে সংস্কার হওয়া স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর উদ্বোধনই ছিল চমক। নয়া এই স্টেডিয়ামের নাম রাখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। এবার থেকে এই স্টেডিয়ামকে বলা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম।বুধবার আহমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্টের আগে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। […]

আরও পড়ুন

রাকেশ সিং-ই কোকেন সরবরাহ করতেন, জেরায় জানিয়েছেন পামেলা, সপুত্র আজই আদলতে পেশ রাকেশ

গতকালই রুদ্ধশ্বাস নাটকরে পর আলিপুর থেকে রাকেশ সিং-এর দুই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পরে গলসি থানা থানা থেকে রাকেশ সিংকেও গ্রেফতার করা হয় । ঠিক সেই সময় মাদক কাণ্ডে বিজেপির নেত্রী পামেলা গোস্বামীকে রাতভর জিজ্ঞাসাবাদ করলেন মহিলা গোয়েন্দা আধিকারিকরা। পুলিশ সূত্রের খবর জিজ্ঞাসাবাদে পামেলা পুলিশকে জানিয়েছেন যে, তাঁকে মাদক দ্রব্য সরবরাহ করতেন রাকেশ সিং স্বয়ং। জানা […]

আরও পড়ুন

নিমতিতা কাণ্ডে সিআইডির জালে এক বাংলাদেশি

নিমতিতা স্টেশনে বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম শেখ নাসিম । সে বাংলাদেশের বাসিন্দা বলে সিআইডি সূত্রে খবর । জাকির হোসেনের উপর বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। সূত্রে খবর, বিস্ফোরণের কিছুদিন আগে থেকে নিমতিতা স্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল শেখ নাসিমকে। আদতে বাড়ি বাংলাদেশে […]

আরও পড়ুন

দিল্লিতে প্রবেশ করতে করোনা রিপোর্ট বাধ্যতামূলক

এই নয়া নিয়ম ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২১ পর্যন্ত বলবৎ থাকবে দিল্লিতে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। আর তার জেরেই নতুন করে  সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নয়াদিল্লি। পাঁচ রাজ্য থেকে রাজধানীতে প্রবেশ করতে গেলেও এবার করোনা পরীক্ষার রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। এই রাজ্যগুলি হল, মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও পাঞ্জাব। আজই এই মর্মে বিজ্ঞপ্তি […]

আরও পড়ুন

আজ রাতে ফের রাজ্যে আসছেন জেপি নাড্ডা

আজ বুধবার রাতে ফের শহরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার গোটা দিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটেতে গিয়ে শ্রদ্ধা নিবেদন। তাছাড়া রয়েছে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে মেমোরিয়াল দর্শন ও সেখানে শ্রদ্ধা জ্ঞাপন। পাশাপাশি গঙ্গার পাড় ধরে বন্ধ থাকা এক জুটমিল শ্রমিকের বাড়িতে দুপুরে খাওয়া সারবেন। তারপর আনন্দপুরী […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৩ হাজার ৭৪২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৩ হাজার ৭৪২ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১৪,০৩৭ জন। মৃত্যু হয়েছে ১০৪ জন রোগীর। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৩০ হাজার ১৭৬ জন। মোট সুস্থ ১ কোটি ৭ লক্ষ ২৬ হাজার ৭০২ জন। এই মারণ ভাইরাসে এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ […]

আরও পড়ুন
error: Content is protected !!