```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবারই আছে, তবে আইন হাতে তুলে নেবেন নাঃ মুখ্যমন্ত্রী

কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের উদ্বোধনে গিয়েও আইন হাতে না তুলে নেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্যও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি জায়গায় ওয়াকফ বিক্ষোভের জেরে অশান্তির পরিপ্রেকক্ষিতে ফের এই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ অপেক্ষার পর বাংলা নববর্ষের আগের দিন আজ কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের […]

আরও পড়ুন

কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নববর্ষের ঠিক আগের দিন সন্ধ্যে ৭টায় উদ্বোধন হয়ে গেল কালীঘাটের সাড়ে চারশো মিটার দীর্ঘ স্কাইওয়াক। উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নববর্ষের আগেই উদ্বোধন হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। আর সেই কথা অনুযায়ী, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর নির্দেশনামায় উদ্ধোধন হল কালীঘাট স্কাইওয়ে। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ‍্যসচিব মনোজ […]

আরও পড়ুন

ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত ভাঙড়, একাধিক গাড়িতে আগুন, আহত ১৭ জন পুলিশকর্মী

অশান্ত ভাঙড় ! পুলিশের সামনেই ভাঙা হয় গাড়ি ৷ আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাইকেও ৷ সেই সঙ্গে, পুলিশের উপরও হামলা চালানো হল ৷ ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় ৷ আইএসএফ কর্মীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে ৷ সেই নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাঙড়ে ৷ […]

আরও পড়ুন

‘মুসলমানকে দলের প্রেসিডেন্ট করেন না কেন’? আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রী মোদির

ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে সরব বিজেপি বিরোধী দলগুলি। প্রতিবাদে মুখর মুসলিমদের নানা সংগঠন। এর মধ্যেই ওয়াকফ নিয়ে কংগ্রেসের অবস্থানকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদি বলেছেন যে, কংগ্রেস কেবল মুসলিম মৌলবাদীদের তোষণ করেছে, নতুন আইনের বিরোধিতাই এর প্রমাণ। তিনি প্রশ্ন তোলেন, কেন দলীয় […]

আরও পড়ুন

রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না, দোষীদের পাতাল থেকেও খুঁজে আনব: জাভেদ শামিম

দীর্ঘ অশান্তির পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় রবিবার থেকে শান্তি ফিরতে শুরু করেছে। পুলিশকে নিয়ে এখনও এলাকায় এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকেরা বারবার জরুরি বৈঠক সেরে নিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, শনিবার বিকেলের পর থেকে কোনও অপ্রীতিকর […]

আরও পড়ুন

‘গত ৩৬ ঘণ্টায় কোনও অশান্তি হয়নি, খুলছে দোকানপাট, ছন্দে ফিরছে মুর্শিদাবাদ’, দাবি পুলিশের

শান্তি ফিরেছে মুর্শিদাবাদে। অশান্তি বিধ্বস্ত সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় নতুন করে আর অশান্তির খবর আসেনি। সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। এলাকায় রুটমার্চ করছে সিআরপিএফ, বিএসএফ, পুলিশ। এদিন কলকাতার ভবনী ভবন থেকে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তিনি জানান, গত ৩৬ ঘণ্টায় কোনও অশান্তি হয়নি জঙ্গিপুরে। ঘরছাড়ারা ধীরে ধীরে […]

আরও পড়ুন

ওয়াকফ প্রতিবাদে এবার তপ্ত ভাঙড়, পুলিশ-আইএসএফ কর্মীদের সংঘর্ষ

নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় এবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফের তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফের কর্মী, সমর্থকরা। অভিযোগ, বাসন্তী হাইওয়েতে ভোজেরহাটের কাছে তাঁদের পথ আটকায় পুলিশ।আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। বাসন্তী হাইওয়ের উপরই দু’পক্ষের […]

আরও পড়ুন

বেলজিয়ামে গ্রেফতার পলাতক মেহুল চোকসি, ভারতের প্রত্যর্পণের অনুরোধে পদক্ষেপ

বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে পলাতক মেহুল চোকসিকে। হাজার হাজার কোটি টাকার পিএনবি ঋণ কেলেঙ্কারিতে ভারত তাকে দীর্ঘদিন ধরে খুঁজছে। ভারতের প্রত্যর্পণের অনুরোধে বেলজিয়াম চোকসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জানা গিয়েছে, মেহুল তাঁর স্ত্রী প্রীতি চোকসির সঙ্গে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে থাকতেন। তিনি সেখানকার আবাসিক কার্ডও পেয়েছিলেন। ভারতীয় কর্মকর্তারা বেলজিয়াম কর্তৃপক্ষকে মেহুল চোকসির প্রত্যর্পণ প্রক্রিয়া শীঘ্রই শুরু করার জন্য […]

আরও পড়ুন

‘এবার সরাসরি বাড়িতে ঢুকে মারবো, বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব!’ সলমনকে ফের প্রাণনাশের হুমকি

:ফের একবার প্রাণনাশের হুমকি সলমন খানকে ৷ এবার হুমকি দেওয়া হয়েছে মেসেজের মাধ্যমে ৷ কড়া ভাষায় মেসেজে লেখা, “এবার বাড়িতে ঢুকে মারব ৷ বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব ৷” মুম্বইয়ের ওরলির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হুমকি মেসেজ আসে বলে জানা গিয়েছে ৷ কড়া ভাষায় ভাইজানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বাড়িতে ঢুকে খুন করা হবে […]

আরও পড়ুন

সরকারি বাসের রেষারেষি, পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা, আহত ৫ যাত্রী 

ফের কলকাতা শহরে দুর্ঘটনা । সরকারি বাসের রেষারেষির জেরে আহত পাঁচ যাত্রী। পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে একটি বাস। সোমবার সকালে এই দুর্ঘটনা সাক্ষী থাকল তিলোত্তমা। হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাসে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে খবর, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে ডিভাইডারের উপরে উঠে যায় সেটি। […]

আরও পড়ুন
error: Content is protected !!