```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরও শিথিল রাজ্যের বিধিনিষেধ, জিম, শুটিংয়ে ছাড়

সংক্রমণ কমে ৯ হাজারের নামতেই করোনা বিধিনিষেধ আরও শিথিল করল রাজ্য সরকার ৷ জিম, যাত্রা এবং ছবির শুটিংয়ে শিথিলতা এনে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন ৷ নয়া নির্দেশিকায় ৫০ শতাংশ হাজিরা নিয়ে রাত ৯টা পর্যন্ত জিম খোলা রাখার নির্দেশ যেমন দেওয়া হয়েছে। একই সঙ্গে জিমের প্রশিক্ষক এবং ব্যবহারকারীদের করোনার টিকার দু’টি ডোজই নেওয়া থাকতে হবে৷ অথবা তাঁদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে৷ এর পাশাপাশি যাত্রা এবং সিনেমা ও টেলিভিশনের শ্যুটিংয়েও কড়াকড়ি শিথিল করা হয়েছে৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, রাত ৯ টা পর্যন্ত যাত্রার আয়োজন করা চলবে৷ কিন্তু খোলামেলা পরিবেশে পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে যাত্রা দেখানো যেতে পারে৷ আর কোনও প্রেক্ষাগৃহের ক্ষেত্রে মোট ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ অথবা সর্বাধিক দুশো জন দর্শক নিয়ে যাত্রা দেখানো যাবে৷ সিনেমা এবং টেলিভিশনের শ্যুটিংয়ের ক্ষেত্রেও শারীরিক দূরত্ব এবং করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে আউটডোর শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের এই নির্দেশিকায় স্বস্তির নিশ্বাস ফেলল টলিপাড়া ৷ তেমনই জিম মালিকদের মুখেও হাসি ফিরল ৷ আগামীকাল, ১৮ জানুয়ারি থেকে এই নতুন ছাড়গুলি কার্যকর হবে৷ আগামিকাল থেকে নতুন এই নির্দেশিকা কার্যকর হচ্ছে ৷ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বেড়েছে কোভিড গাইডলাইনের সময়সীমা ।

একনজরে দেখে নিন রাজ্য সরকারের নয়া নির্দেশিকায় গুলি

  • ৫০ শতাংশ হাজিরা নিয়ে রাত 9টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে জিম ৷ তবে সেক্ষেত্রে সকল কর্মীর সম্পূর্ণ টিকাকরণ এবং আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ৷
  • আউটডোরে কঠোর বিধিনিষেধ মেনে ৫০ শতাংশ হাজিরা নিয়ে মঞ্চস্থ করা যেতে পারে যাত্রানুষ্ঠান ৷ তবে ইন্ডোর ভেন্যুতে যাত্রা মঞ্চস্থ হলে সর্বোচ্চ ২০০ জন বা ধারণক্ষমতার ৫০ শতাংশের (দু’টোর মধ্যে যেটা কম) অনুমোদনের ব্যবস্থা করতে হবে ৷
  • শারীরিক দূরত্ববিধি মেনে এবং কোভিড-বিধি পালন করে সিনেমার আউটডোর শুটিং এবং ধারাবাহিকের শুটিং চালু করা যেতে পারে ৷
error: Content is protected !!