```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পূর্ব মেদিনীপুরের ময়নায় আগ্নেয়াস্ত্র ও শতাধিক বোমা সহ গ্রেফতার বিজেপি কর্মী

মাঝরাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা সহ-গ্রেফতার হলেন বিজেপি কর্মী ৷ পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার গোড়ামাহাল গ্রামের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায় ৷ ঘটনাস্থলে বেশ কয়েকজন ছিল বলে খবর ৷ পুলিশ সেখানে পৌঁছতেই সেখান থেকে তারা পালিয়ে যায় ৷ তবে, ধরা পড়ে যান বিজেপি কর্মী সঞ্জয় তাঁতি ৷ ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ৪৫টি তাজা বোমা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার হয়েছে ৷ পরে সঞ্জয় তাঁতিকে জেরা করে পুলিশ ফের আজ সকালে ওই গ্রামে অভিযান চালায় ৷ দ্বিতীয়বার অভিযানে ৯৫টি বোমা ও ১৫ কেজি বোমা তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷ বিজেপি কর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে বহিরাগতদের ঢুকিয়ে এবং বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত করে পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করছে বিজেপি ৷ পুলিশ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক বলেও দাবি করেছে তৃণমূল নেতৃৃত্ব ৷ যদিও, বিজেপির তরফে তাদের কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের পাল্টা অভিযোগ, পুলিশ স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে ৷  

error: Content is protected !!