```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভারতের আতিথেয়তায় মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, বললেন ‘নিজেকে সচিন-অমিতাভ মনে হচ্ছে’

ভারতের আতিথেয়তায় মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ দেশে এসে নিজেকে সচিন তেন্ডুলকর এবং অমিতাভ বচ্চনের মতো মনে হচ্ছে তাঁর। শুক্রবার এই মন্তব্য করলেন বরিস। মোদির সঙ্গে হাতে হাত রেখে চিত্রগ্রাহকদের জন্য ‘পোজ’ দেন তিনি। বাণিজ্য-চুক্তির পর ভারতের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির দিকে তাকিয়ে দেশবাসী ৷ সেই চুক্তি সংক্রান্ত বৈঠকের আগে শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে এদিন বরিস জনসন জানান, ভারতের আতিথেয়তায় যারপরনাই মুগ্ধ তিনি ৷ আর সে কারণে প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদিকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ৷ ভারতের প্রধানমন্ত্রীকে ‘খাস দোস্ত’ সম্বোধন করে জনসন বলেন, “ভারতে যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের জনসাধারণকে ধন্যবাদ জানাতে চাই আমি ৷ এদেশে পৌঁছনোর পর বিশাল বিশাল সব হোর্ডিং দেখে নিজেকে সচিন তেন্ডুলকর কিংবা অমিতাভ বচ্চন মনে হচ্ছে ৷”

error: Content is protected !!