```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কয়লা কাণ্ডে সাক্ষীদের কেন কলকাতায় জেরা করা হচ্ছে না?, ইডিকে ভর্ৎসনা হাইকোর্টের

কয়লা কাণ্ডে এবার ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট । বিচারপতি রাজা শেখর মান্থা এই ভেবে বিস্মিত যে একজন সাক্ষীকে কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না ইডি ৷ তদন্তে বিধিনিষেধ না থাকা সত্ত্বেও সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ না করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচের সময়সীমা আরও দু-মাস বাড়িয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । তাঁকে দু’বার সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । দু’বারই দিল্লিতে তাঁকে ডাকা হয়েছিল। এই সমনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই সময় ২০ ডিসেম্বর পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। এবার ফের আগামী দু’মাসের জন্য এই রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকেও তুমুল ভর্ৎসনা করল কোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার প্রশ্ন করেন, “আদালত তো তদন্ত করতে বারণ করেনি। তা সত্ত্বেও কোনও সদর্থক পদক্ষেপ নেই কেন?” সাক্ষীদের বারবার দিল্লিতে তলব করা নিয়েও বিচারপতির তোপের মুখে পড়ে ইডি। বলেন, “ইডি কি এতই অযোগ্য যে একজন সাক্ষীকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারছেন না তাঁরা? নিজাম প্যালেস বা অন্যত্র কেন জিজ্ঞাসাবাদ করছে না ইডি?” এর পরই কেন্দ্রীয় সংস্থার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতি মান্থারের কথায়, “মাত্র ২ বার সমন পাঠিয়েই চুপ কেন? ইডি-র এই আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।”

প্রসঙ্গত, এর আগে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে দু’বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু সুমিতবাবু এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করলে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দেন এই মামলায় ভার্চুয়ালি বা কলকাতার অফিসে ডেকে সুমিতবাবুকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি । পাশাপাশি তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেয় হাইকোর্ট ।

error: Content is protected !!