হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে ধোঁয়া

বীরভূমে চলন্ত ট্রেনে আগুন। আমোদপুর স্টেশনে ঢোকার আগেই হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের D-3 কামরায় ধোঁয়া দেখা যায়। তাই দেখে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। আমোদপুর স্টেশনে ঢোকার মুখে ট্রেনের কামরায় ধোঁয়া। মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের চাকায় ধোঁয়া তারপর ট্রেনটি মিনিট পনেরো দাঁড়িয়েছিল। যান্ত্রিক ত্রুটি সারানোর পরে ট্রেনটি ফের  হাওড়ার উদ্দ‍েশে  রওনা দেয়। ব্রেক শ্যু থেকে […]

আরও পড়ুন

রাস্তায় গাড়ি আটকে চাঁদা জুলুম, ধুপগুড়িতে মাথা ফাটল অতিরিক্ত এসপির

রাস্তায় গাড়ি আটকে চাঁদা তোলা হচ্ছিল। খবর পয়েই ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার। সেখানে যেতেই দুষ্কৃতীদের হামলার শিকার ওই পুলিশ আধকারিক। ভাঙচুর চালানো হয় পুলিসের গাড়িও। জলপাইগুড়ির ধুপগুড়ির আংরাভাষা এলাকার ঘটনা। আহত ওই অতিরিক্ত পুলিশ সুপারের নাম ওয়াংদেন ভুটিয়া। জানা গেছে, আংরাভাষা এলাকায় রাস্তা আটকে চাঁদা তোলা হচ্ছিল। খবর পেয়ে সেখানে চলে যান ওয়াংদেন ভুটিয়া। অভিযোগ, […]

আরও পড়ুন

প্রয়াত পাহাড়ের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসং তামসাং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত পাহাড়ের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসং তামসাং। লেপচা লোকসাহিত্য, লোকগাথা, লোককথা, লোকগান, ছড়া ও প্রবচন সংকলনের বিষয়ে তাঁর অগাধ অবদান রয়েছে। শুধু তাই নয় নেতা হিসেবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। পাহাড়ে অত্যন্ত দক্ষ অভিভাবক হিসেবেও সুনাম ছিল তাঁর। এদিন তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, ‘আমাদের পাহাড়ের লেপচা বোর্ডের […]

আরও পড়ুন

ফের উত্তপ্ত জয়নগর, সুজন-নওশাদদের গ্রামে ঢুকতে বাধা পুলিশের

এদিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। এদিন গ্রামে ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সিপিএম নেতারা। সিপিএমের অভিযোগ, পুলিশি বাধায় তাঁরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। পুলিশের দাবি, ঘরছাড়া ফেরত নিয়ে আসা হলেও অন্য এলাকার লোকেদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বাম নেতাদের। পরে ওই গ্রামে প্রবেশের চেষ্টা করেন […]

আরও পড়ুন

নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দোপাধ্যায়

নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে এলেন অভিষেক বন্দোপাধ্যায়। এদিন মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায়। এর পাশাপাশি মন্ত্রী পার্থ ভৌমিক এবং সাংসদ অর্জুন সিং-ও ছিলেন। বড়মার মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিষেক বন্দোপাধ্যায়কে। তিনি সেই সময় হাজির থাকতে না পারলেও, চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছিলেন। কালীপুজোয় আসবেন বলে তিনি জানিয়েছিলেন। এদিন বিকেল […]

আরও পড়ুন

ভরসন্ধ্যায় ময়নাগুড়িতে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন

ভরসন্ধ্যায় একটি যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন ধরে গেল ময়নাগুড়িতে। তবে যাত্রীদের সুস্থ অবস্থাতেই নামিয়ে আনা গিয়েছে বলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আজ, সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়। জানা গিয়েছে, একটি সরকারি যাত্রীবোঝাই বাস বানারহাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি রোড এলাকায় আচমকাই গাড়িতে আগুন লেগে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে […]

আরও পড়ুন

সাতসকালে জয়নগরে খুন তৃণমূল নেতা, প্রতিবাদে ভাঙচুর এবং পোড়ানো হল একাধিক বাড়ি

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রামে মসজিদে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে খুন স্থানীয় তৃণমূল নেতা। মৃতের নাম সাইফুদ্দিন লস্কর(৪৩)। তিনি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। আজ সকালে বাড়ি থেকে মসজিদ যাওয়ার উদ্দেশে বেরোন তিনি। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে বেশ কিছুটা দুরে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। তাঁর কাঁধে একটি […]

আরও পড়ুন

পশ্চিম মেদিনীপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা। এলাকায় তুমুল চাঞ্চল্য।  সূত্রে খবর, কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল বাসটি। বাসে অনেক যাত্রীও ছিলেন। ঘড়িতে তখন প্রায় ১০টা। খড়গপুরের গ্রামীণ এলাকার মাতপুরে ৬ নম্বর জাতীয় আচমকাই আগুন ধরিয়ে যায় বাসটি! এদিকে চোখের নিমেষে সেই আগুন ভয়াবহ আকার নেয়। রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর দাউদাউ করে […]

আরও পড়ুন

‘যতদিন অভিষেক আছে এখানে ধর্মের নামে বিভাজন হতে দেব না’, বিজয়ী সম্মিলনীতে থেকে বললেন অভিষেক

ফলতার বিজয়ী সম্মিলনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘জনপ্রতিনিধির কাজ দাঙ্গা লাগানো নয় ,টাকা নিয়ে সেটিং করা নয় ,জীবন বিপন্ন করে মানুষের পাশে থাকা। যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এখানে ধর্মের নামে বিভাজন হতে দেব না’। নজরে ২০২৪-র লোকসভা ভোট। পুজোর পর এবার জনসংযোগে জোর তৃণমূলের। কীভাবে? ১০ নভেম্বরের মধ্যে রাজ্যে প্রত্যেকটি কেন্দ্রে বিজয়া সম্মিলনী করার নির্দেশ […]

আরও পড়ুন

হাওড়ার ফোরশোর রোডের গুদামে আগুন

শুক্রবার সাত সকালে হাওড়ার ফোরশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে একটি প্লাস্টিকের কারখানা ও গুদামে আগুন লেগেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সেখান থেকে কারখানা সংলগ্ন একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে কী মজুত করা ছিল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেতেই একে একে ঘটনাস্থলে এসেছে ১৫টি […]

আরও পড়ুন
error: Content is protected !!