প্রয়াত সিঙ্গুরের বাম নেতা সুহৃদ দত্ত

 প্রয়াত সিঙ্গুরের বাম নেতা সুহৃদ দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাপসি মালিক মৃত্যু মামলায় মূল অভিযুক্ত ছিলেন তিনি। সিবিআই-র হাতে গ্রেফতারও হয়েছিলেন তিনি। হাইকোর্টে পরে তিনি জামিন পান। প্রসঙ্গত, ২০০৬ সালের ১৮ ডিসেম্বর সিঙ্গুরে টাটাদের ন্যানো প্রকল্প এলাকার জমির ভিতর থেকে তাপসী মালিকের পোড়া মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেইসময় […]

আরও পড়ুন

বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়িতে ২৩ ঘণ্টা ধরে চলছে আয়কর তল্লাশি

প্রায় ২০ ঘণ্টা অতিক্রান্ত। এখনও বিষ্ণপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। শুধু চালকল নয়, এর পাশাপাশি বিধায়কের কার্যালয়, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিল,লজ ও মদের দোকানেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বুধবার দুপুর ১১টা নাগাদ থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অন্যান্য সংস্থাগুলি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেও […]

আরও পড়ুন

এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

এবার ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। আজ সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬ বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার সকাল ১০টা ৫১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ […]

আরও পড়ুন

বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্ক! বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার  

সাত সকালে বিজেপি নেতার দেহ উদ্ধার বাঁকুড়ায়।  বুধবার সকালে বাড়ির অদূরেই একটি গাছ থেকে ওই নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। মৃত বিজেপি নেতার নাম শুভদীপ মিশ্র। তাঁকে দীপু নামেই চিনতেন এলাকার বাসিন্দারা। গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। তাঁর মৃত্যুতে ক্রমশ দানা বাঁধছে রহস্য। গ্রামবাসীদের দাবি, এটা আত্মহত্যা […]

আরও পড়ুন

দিলীপ ঘোষের সামনেই এবার জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

দিলীপ ঘোষের সামনেই এবার দলের সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। চলল ধস্তাধস্তিও। ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। মঙ্গলবার ধামা অঞ্চলে বিজয়া সম্মিলনী ছিল বিজেপি-র। সেই অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। তখন মঞ্চের দিকে চলে গিয়েছেন তিনি। গাড়ি থেকে নামেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর। তারপর? অভিযোগ, সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে […]

আরও পড়ুন

পুকুরে মাছ ধরা নিয়ে বচসা, বর্ধমানে পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর স্থানীয়দের

খোদ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা চালালো গ্রামবাসীরা৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি গ্রামের কামারহাটি গ্রামে৷ পুকুরে মাছ ধরার জন্য মন্ত্রীর বাড়িতে এক গ্রামবাসীকে মারধর করা হয়েছে, এই অভিযোগ তুলে এ দিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে রীতিমতো ভাঙচুর চালান গ্রামের বাসিন্দাদের একাংশ৷ গোটা ঘটনার কথা শুনে অবশ্য পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, তিনি গ্রামের বাড়িতে […]

আরও পড়ুন

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তাঁর পুত্রকে আয়কর নোটিস 

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তাঁর পুত্র কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে আয়কর দফতরের তরফে নোটিস দেওয়া হয়েছে। আগামী ১৩ তারিখ আয়কর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অখিল গিরি ও তাঁর ছেলেকে। নোটিস পেয়েছেন বলে স্বীকার করে মন্ত্রী অখিল গিরি বলেন, ”নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হবে। নোটিসের উত্তর দেব।” উল্লেখ্য, গত দুদিন ধরে […]

আরও পড়ুন

কবিগুরু রবীন্দ্রনাথকে অপমানের জবাবে বিজেপিকে ধরনা মঞ্চে তোপ তৃণাঙ্কু-র

কবিগুরু রবীন্দ্রনাথকে অপমানের জবাবে আগামীতে বাংলার মানুষ বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে। শান্তিনিকেতনের ধর্নামঞ্চে এসে বললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর ছাড়াও এদিনের সভায় ছিলেন ছাত্র পরিষদ সহসভাপতি কোহিনুর মজুমদার, সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ। তৃণাঙ্কুর বলেন, রবীন্দ্রনাথের অপমানের প্রতিবাদ আমাদের নেত্রী করেন। কোথায় রাজ্যপাল? যেখানে সুযোগ পান সেখানে চলে যান। এখানে আসছেন […]

আরও পড়ুন

রেশন দুর্নীতির তদন্তে ফের নানা জায়গায় তল্লাশি ইডির

রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার আগেই ইডির জালে ধরা পড়েছেন বনমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আগামীকাল ৬ নভেম্বর তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন আদালতে। এই আবহে শনিবার সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে হানা দেয় ইডি। কোথাও ২৩ […]

আরও পড়ুন

আজ হাওড়া ডিভিশনে বাতিল ২৮টি লোকাল

ফের ট্রেন বাতিল। আজ, রবিবার হাওড়া ডিভিশনে ২৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ট্র্যাক, ওভারহেড ইলেকট্রিফিকেশন, সিগন্যাল সহ ট্রেন পরিষেবার সঙ্গে যুক্ত বিবিধ কাজের জন্য পরিষেবা ব্যাহত হবে। আজ কলকাতার ইডেনে রয়েছে বিশ্বকাপের মেগা ম্যাচ। ফলে খেলা দেখতে আসা মানুষজন আগে থেকে বিকল্প রাস্তা ভেবে এলে সুবিধা পাবেন। বাতিল ট্রেনগুলি হল, হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫, […]

আরও পড়ুন
error: Content is protected !!