```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ডায়মন্ড হারবার থেকে মাত্র দেড় ঘন্টায় গঙ্গাসাগর, শুরু হল বিলাসবহুল ক্রুজ পরিষেবা

 গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে ডায়মন্ড হারবার থেকে মাত্র দেড় ঘন্টায় গঙ্গাসাগর যাওয়া যাবে। জলপথে শুরু হল বিলাসবহুল ক্রুজ পরিষেবা। বেসরকারি সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সোমবার থেকে এই পরিষেবার মহড়া শুরু হল। সংস্থার পক্ষে জানানো হয়েছে, সপ্তাহে তিনদিন শুক্র, শনি ও রবিবার প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে সকাল সাড়ে […]

আরও পড়ুন

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিঙেও। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩। পুজোর আগে খোশমেজাজে শপিংয়ে বেরনো জেলাবাসীর মধ্যে আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আবার গান্ধী জয়ন্তী উপলক্ষে পাওয়া ছুটি ঘুমিয়ে, আরাম করে কাটাচ্ছিলেন। আচমকা পায়ের নীচে মাটি দুলে ওঠায় তড়িঘড়ি সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। […]

আরও পড়ুন

ডিভিসি-র ১ লক্ষ কিউসেক জল ছাড়ায় প্লাবিত হওয়ার আশঙ্কা একাধিক জেলার, নবান্নের তরফে জারি একাধিক নির্দেশিকা

বাংলা-সহ ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে জলধারণের ক্ষমতা কমছে মাইথন ও পাঞ্চেত জলাধারের। ফলে জল ছাড়ল ডিভিসি। তবে পুজোর মুখে বাংলার ৭টি জেলায় প্লাবনের আশঙ্কা। জানা গিয়েছে, প্রথম দফাতেই ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ এখনও ঝাড়খণ্ডেই অবস্থান করছে। তবে তার গতি খুবই ধীর। এত সহজে দুর্বলও হবে না নিম্নচাপ। ফলে আরও অন্তত […]

আরও পড়ুন

কচুবেড়িয়া যাওয়ার পথে মাঝনদীতে যাত্রী সহ আটকে গেল ভেসেল

কচুবেড়িয়া যাওয়ার পথে আটকে গেল একটি ভেসেল। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর আড়াইটে নাগাদ। ভেসেলটি  মুড়িগঙ্গা নদীর প্রায় মাঝখানে চড়ায় আটকে যায়। যাত্রীরা নেমে আবার পাড়ে ফিরে আসার চেষ্টা করেন।  সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নদীতে জোয়ার আসে। তারপর ভেসেলটি কচুবেড়িয়ার দিকে যায়। এই ঘটনায় যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন। 

আরও পড়ুন

দার্জিলিংয়ে ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয়ট্রেন

ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের ঘুম স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল টয়ট্রেন। এদিন দুপুর সাড়ে ১২টা নাদাগ ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি ট্রয়ট্রেন। ট্রেনটি ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে আসছিল বলে খবর। তখনই ঘটে এই ঘটনা। ট্রেনে ৪৫ জন যাত্রী ছিলেন। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।  বৃষ্টির জন্যই রেল ট্র্যাক থেকে ছিটকে গিয়েছে টয়ট্রেনটির চাকা। তবে […]

আরও পড়ুন

হুগলির গোঘাটে লরির ধাক্কায় মৃত ১, জখম ৮

হুগলির গোঘাটে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারল নিয়ন্ত্রণহীন লরি। এই ঘটনায় একজন মারা গিয়েছেন বলে খবর। জখম অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আজ সকালে গোঘাটের কামারপুকুর বাইপাস এলাকায় বেশ কয়েকটি মাছের গাড়ি খালি করছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। এমন সময় পশ্চিম মেদিনীপুরের দিক থেকে আসা একটি লরি এসে সজোরে […]

আরও পড়ুন

বারাসতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাস্তায় হাতাহাতি, দলীয় কার্যালয়ে ঝুলল তালা

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে জেলা সদর বারাসতের রাস্তায় হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। সেখানের সাংগঠনিক জেলা পার্টি অফিসে ঝুলল তালা। বুধবার সন্ধেয় এই ঘটনার জেরে উত্তেজনা ছড়াল বারাসতের হরিহরতলায়। জানা গিয়েছে, পঞ্চায়েত নিবার্চনের পর বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্রকে পরিবর্তন করে তরুণকান্তি ঘোষকে পদে আনা হয়। এরপরই প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর জন্য বরাদ্দ টাকা […]

আরও পড়ুন

জাতীয় সড়কে উলটে গেল ট্যাংকার, তেল তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের

সাত সকালে জাতীয় সড়কে ভোজ্য তেলের ট্যাংকার উলটে বিপত্তি ৷ তেল তুলতে হুড়োহুড়ি পড়ে গেল স্থানীয়দের ৷ যদিও ঘটনায় বড়সড় কোনও বিপদ ঘটেনি ৷ সামান্য আহত হয়েছেন ট্যাংকারের চালক ও খালাসী ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার 16 নম্বর জাতীয় সড়কের উপর ডোমজুড়ের কাছে ৷ ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে চালক ও খালাসী-সহ ট্যাংকারটিকে উদ্ধার করে […]

আরও পড়ুন

লরি ধাক্কায় ভাঙল রেলগেট, বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন, অবরুদ্ধ যশোর রোড

বনগাঁ-শিয়ালদহ শাখার গুরুত্বপূর্ণ এই রেলগেট ভেঙে পড়ায় ট্রেন চলাচল করছে ধীর গতিতে, ফলে অতিরিক্ত কিছুটা সময় লাগছে ট্রেন চলাচলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে হাবড়া এক নম্বর রেলগেটে একটি লরি ধাক্কা মারে। যায় কারণে ভেঙে যায় রেলগেট। যদিও পুলিশ লরিটি আটক করেছে। নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে ট্রেন চলায় নিত্যযাত্রীরা পড়েছেন সমস্যায়। যাত্রীবাহী গাড়ি […]

আরও পড়ুন

হাওড়ায় ভেঙে পড়ল নির্মীয়মাণ দুর্গা মন্দিরের ছাদ, আহত ৭ শ্রমিক

হাওড়ায় ভেঙে পড়ল নির্মীয়মাণ দুর্গা মন্দিরের ছাদ ভেঙে আহত হলেন সাত শ্রমিক। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। আহতরা সকলে সাঁকরাইলের বাসিন্দা। আহতদের প্রথমে হাজি এসটি মল্লিক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক উদ্ধারকাজ স্থানীয়রাই শুরু করেন। […]

আরও পড়ুন
error: Content is protected !!