```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত আইএসএফ নেতা রমজান আলি

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দত্তপুকুরের মোচপোলে বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত আইএসএফ নেতা রমজান আলি। রবিবার রাতে তাঁকে কদম্বগাছি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। বেআইনি বাজি তৈরি এবং পাচার চক্রের সঙ্গে কারা […]

আরও পড়ুন

তালসারি থেকে উদ্ধার বিশ্বভারতীর অপহৃত বিদেশি ছাত্র, ধৃত ১২

তালসারি থেকে বিশ্বভারতীর অপহৃত বিদেশি ছাত্র পান্নাকারাকে উদ্ধার করল পুলিস। মোট ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্র অবৈধ ব্যবসায় জড়িত ও কয়েক কোটি টাকার লেনদেনে যুক্ত রয়েছে বলে পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। সেই গণ্ডগোলের জেরে অপহরণ কিনা তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান জেলার পুলিস সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। অপহৃত ছাত্রের বাড়ি মায়ানমারে। তিনি […]

আরও পড়ুন

নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১

নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম বিনয়কৃষ্ণ দাস। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত নরেন্দ্রপুর এলাকায় ভাড়া থাকত বলে খবর। গত ১৪ আগস্ট কামালগাজীতে শাহিদ মন্ডল নামক যুবককে গুলি করে খুনের ঘটনায় ধৃত বিনয়ই নাকি খবর দিয়েছিল যে শাহিদ টাকা […]

আরও পড়ুন

দিঘা কাঁথি জাতীয় সড়কে বাস দুর্ঘটনা, আহত ১২

দিঘা থেকে কলকাতা আসার পথে টায়ার পাংচার হয়ে বাস দুর্ঘটনা।  নয়ানজুলিতে পড়ে গেল দিঘা-কলকাতা এসি বাস। জানা গিয়েছে, ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি দুজন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দিঘা-কাঁথি জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন

 ‌‌বিশ্বভারতীর বিদেশি পড়ুয়াকে অপহরণ

 বিশ্বভারতীর বিদেশি পড়ুয়াকে অপহরণের অভিযোগ উঠল। জানা গেছে অপহৃত ছাত্রের নাম পান্না চা। তিনি মায়ানমারের বাসিন্দা। বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের ছাত্র সে। কী কারণে তাঁকে অপহরণ করা হল, তা স্পষ্ট নয়। জানা গেছে, শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্র। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সাত–আটজন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই ভাড়া […]

আরও পড়ুন

বাংলার গ্রাম ভারত সেরা, ঘোষণা মোদি সরকারের, বিদেশ থেকে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কিরীটেশ্বরী বাংলার মুকুটে নয়া পালক। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের বিচারে দেশের ‘সেরা পর্যটন গ্রাম’ কিরীটেশ্বরী। দুবাই থেকে X হ্যান্ডলে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লগ্নি টানতে গত সপ্তাহে স্পেন সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে দুবাইতে রয়েছেন তিনি। সেখান থেকেই বৃহস্পতিবার X হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে ভারত […]

আরও পড়ুন

বরানগর পুরসভার ৩২ জন কর্মীকে তলব করলো সিবিআই

এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বরানগর পুরসভার দিকে নজর সিবিআইয়ের। আজ, ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর অবধি পুরসভার ৩২ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। এর আগেই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। তবে একসঙ্গে এতজন পুরকর্মীকে তলব এই প্রথম।

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের দিনেদুপুরে শ্যুটআউট, গুলিতে নিহত তৃণমূল পঞ্চায়েত প্রধান

প্রকাশ্য রাস্তায় পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে চলল গুলি। উত্তর দিনাজপুরের পাঞ্জিপারা পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহিকে লক্ষ্য করে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পাশেই তাঁর পঞ্চায়েতের অফিস। তার মধ্যেই এই ঘটনা।  আহত প্রধানকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবণতি হলে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি […]

আরও পড়ুন

রেল ও সড়ক রোকো বেআইনি, কলকাতা হাইকোর্টের রায়ের পরই পিছু হঠল কুড়মিরা

কুড়মিদের তপসিলি উপজাতিভূক্ত করার দাবিতে আগামিকাল থেকে রেল ও রাস্তা অবরোধের কথা ঘোষণা করেছিল কুড়মি সংগঠনগুলি। কয়েকমাস আগেই রেল অবরোধ করেছিল কুড়মিরা। তখনই বোঝা গিয়েছিল রেল রুখে দিলে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। এবার সেই রেল রোখো আন্দোলনকে বেআইনি বলল কলকাতা হাইকোর্ট। আন্দোলনের নামে জনজীবন স্তব্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে হাইকোর্টে জনাস্বার্থ মামলা করেছিল […]

আরও পড়ুন

কয়লা পাচার কাণ্ডে অনুপ মাজিকে দিল্লিতে তলব করল ইডি

কয়লা পাচার কাণ্ডে মূল চক্রী অনুপ মাজি ওরফে লালাকে ফের তলব করল ইডি। বুধবার দিল্লিতে ইডি অফিসে অনুপ মাজিকে তলব করা হয়েছে। এর আগে বহুবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি বারেবারে হাজিরা এড়িয়ে যান। শুধু একবার সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। তাই তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। ইডি সূত্রে […]

আরও পড়ুন
error: Content is protected !!