সিঙ্গুরের রতনপুরে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত ২

সাত সকালে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হল। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার রতনপুরে। এদিন প্রথমে ওই সেপটিক ট্যাঙ্কে একজন শ্রমিক কাজ করতে নেমেছিলেন। পরে তাঁর সাড়া না পেয়ে অন্যজন নীচে নামেন। কিন্তু পরে দু’জনেরই সাড়া না পেয়ে পুলিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিস ও দমকল কর্মীরা দু’ঘণ্টার চেষ্টায় সেপটিক […]

আরও পড়ুন

হাওড়া-বর্ধমান লাইনে রবিবার ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

হাওড়া-বর্ধমান লাইনে রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে । হাওড়া-বর্ধমান মেইন ও হাওড়া-বর্ধমান কর্ড উভয় লাইনেই বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, কাটোয়া-আজিমগঞ্জ, খানা-গুমানি শাখাতেও বাতিল থাকছে একাধিক ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে ওভারহেডে বিদ্যুতের কাজ, ট্র্যাক মেরামতি-সহ একাধিক কারণে এই ট্রেনগুলি রবিবার বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা […]

আরও পড়ুন

হাওড়ায় সন্দেহজনক গাড়িকে আটক করল পুলিশ, উদ্ধার প্রচুর গাঁজা

হাওড়ার হ্যাং স্যাং মোড়ে (বেলেপোল) একটি সন্দেহজনক গাড়িকে আটক করল কর্তব্যরত ট্রাফিক পুলিস কর্মীরা। সেই গাড়িটি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। এরপর ট্রাফিক পুলিস খবর দেয় স্থানীয় থানায়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আটক করা হয়েছে গাড়িটিকে।

আরও পড়ুন

নাগরকাটার চা বাগানে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ল চিতা

নাগরাকাটার ভগৎপুর চা বাগানে দুই সপ্তাহের ব্যবধানে ফের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। চা বাগানের বিভিন্ন এলাকায় চিতাবাঘের আনাগোনা বাড়তে থাকায় বনদপ্তরের তরফে পাতা হয়েছিল খাঁচা। সেই খাঁচাতেই বৃহস্পতিবার ভোরে চিতাবাঘটি ধরা পড়ে। জানা গিয়েছে দিন কয়েক আগেই চা বাগানের ৮ নম্বর সেকশনে একটি গরুকে চিতাবাঘটি সাবাড় করেছিল। যেখানে এই ঘটনাটি ঘটে তার পাশেই রয়েছে তুরিয়া […]

আরও পড়ুন

রামরাজাতলা প্রায় ৩ ঘণ্টা পর উঠল রেল অবরোধ

প্রায় তিন ঘণ্টা পর অবরোধ উঠল। বুধবার সন্ধ্যায় রামরাজাতলা রেল স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা। রাত ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধ রাত ১১টা নাগাদ উঠে যায় । এর জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়েছে রেল চলাচল। অবরোধের জেরে হাওড়ার কিছু ট্রেন ছাড়তে দেরি হয়েছে। দীর্ঘক্ষণ অবরধের জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, এই এলাকার […]

আরও পড়ুন

হাওড়ার শ্যামপুরের হুগলি নদীর পাড়ে পণ্যবাহী জাহাজের ধাক্কা

হাওড়ার শ্যামপুরের ৫৮ নম্বর গেটে হুগলি নদীর পাড়ে ধাক্কা মারল একটি পণ্যবাহী জাহাজ। জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ কলকাতার অভিমুখে যাওয়ার সময় হুগলি নদীর পাড়ে ধাক্কা মারে জাহাজটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখনো আটকে আছে জাহাজটি।

আরও পড়ুন

আসানসোল – দুর্গাপুর কমিশনারেটের নয়া পুলিশ কমিশনার সুনীল চৌধুরী

আইজি, সিআইডি সুনীল কুমার চৌধুরীকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়। ওই পদে থাকা বর্তমান পুলিশ কমিশনার তথা আই পি এস অফিসার সুধীর কুমার নিলাকান্তমকে ডিআইজি পদে রাজ্য পুলিশের অন্যত্র বদলি করা হয়। ১৯৯৭ ব্যাচের দক্ষ আইপিএস (IPS)অফিসার লক্ষ্মী নারায়ণ মিনাকে রাজ্যের কারা বিভাগের এডিজি পদে দায়িত্ব দেওয়া হল। বর্তমান রাজ্যের কারা […]

আরও পড়ুন

টাকির সরকারি হাই স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি শিক্ষক সহ ১০ ছাত্রী

স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণ। জখম শিক্ষক সহ অন্তত ১০ ছাত্রী। ভর্তি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে টাকির সরকারি হাই স্কুলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে স্কুলের ল্যাবরেটরি বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণের অভাব হয়েছিল। তাই অ্যামোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ ঘটে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পুরসভার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়। এদিন দুপুর একটা নাগাদ […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার দুটি সকেট বোমা

নির্বাচনে জয়ী এক বিজেপি প্রার্থীর বাড়ি থেকেইই কিনা সোমবার সকালে উদ্ধার হল দুটি সকেট বোমা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নদিয়া জেলার সদর মহকুমার ভীমপুর থানার গোবিন্দপুর গ্রামে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই ব্যক্তির বাড়িতে বোমা এল, তার অনুসন্ধান শুরু হয়েছে। যে বিজেপি প্রার্থীর বাড়ি থেকে এই বোমা উদ্ধার হয়েছে, তাঁর দাবি, গোটা […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে নিহত ১

মুর্শিদাবাদে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির।  গতকাল, রবিবার রাতে জলঙ্গি সীমান্তে গরু পাচারকারী সন্দেহে বিএসএফ গুলি চালায় বলে খবর। তাতেই মৃত্যু হয়েছে রানিনগরের ওই বাসিন্দার। সূত্রে খবর, বোমা-গুলির লড়াইয়ে এক জনের প্রাণ গিয়েছে। মৃতের নাম মমিনুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি জলঙ্গিতেই। সোমবার দেহটি জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন
error: Content is protected !!