সিগন্যালের সমস্যার জন্য শিয়ালদা-বনগাঁ শাখায় বিঘ্ন রেল পরিষেবা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

দিনের শুরুতেই হোঁচট খেয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বনগাঁ শাখার ট্রেন পরিষেবা। কাজের দিনে সাতসকালে এই ট্রেন বিভ্রাটে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে শিয়ালদা বনগাঁ শাখার নিত্যযাত্রীদের। শুক্রবার ভোরে বারাসত জংশন স্টেশন ও বামুনগাছি রেল স্টেশন এর মাঝে সিগন্যালের সমস্যার জন্য থমকে যায় ট্রেন পরিষেবা। ভোর ৫টা ১৫ মিনিট থেকে ডাউন ট্রেন চলাচল বন্ধ ছিল। […]

আরও পড়ুন

ইলিশ ধরতে গিয়ে আচমকাই ডুবল ট্রলার

 ইলিশ ধরতে গিয়ে আবারও ডুবল ট্রলার। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে আরও গভীরে প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় মা শীতলা নামে একটি ট্রলার। ট্রলারটি ডুবে যাওয়ার পর ড্রাম ধরে কোনওক্রমে বাঁচার চেষ্টা করেন ৮ মৎস্যজীবী। বেশ কয়েক ঘণ্টা বঙ্গোপসাগরের জলে ভাসেন তাঁরা। সেই সময় অন্য একটি মৎস্যজীবী ট্রলারের মাঝিরা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করেন। প্রত্যেককে […]

আরও পড়ুন

অমর্ত্য সেনের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে সাসপেন্ড ১ স্নাতকোত্তরের ছাত্র

জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালেয়ের বিবাদ এখনও মেটেনি। সেই আবহেই অমর্ত্যের পক্ষ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোপে পড়লেন এক পড়ুয়া। বিশ্বভারতীর পল্লিশিক্ষা ব্যবস্থাপনা কর্মসূচি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র তথা এসএফআইয়ের সদস্য সোমনাথ সৌ-কে বুধবার সাসপেন্ড করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই পড়ুয়াকে শোকজও করা হয়েছে। চিঠিতে শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তাও দেওয়া […]

আরও পড়ুন

মণিপুর কাণ্ডে জেরে ক্ষুব্ধ বাংলার আদিবাসীরা, ঘেরাও করল দিলীপ ঘোষের বাড়ি

মণিপুরের ঘটনায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন ভারত জগৎ মাঝি পরগনা মহল। বুধবার ভারত জগৎ মাঝি পরগনা মহল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু বিক্ষোভ নয় জোর করে গেট ভেঙে ভেতরে ঢুকে পডড়ে ভরত জগৎ মাঝি পারোনা মহলের কর্মী-সমর্থকেরা। গেট ভেঙে ভেতরে ঢুকে […]

আরও পড়ুন

ভাঙড়ে অশান্তির মূল অভিযুক্ত আইএসএফ কর্মী পুলিশের জালে

পঞ্চায়েত ভোট পর্বে আইএসএফের তাণ্ডবে বার বার অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। আর ওই অশান্তির অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত আইএসএফ কর্মী ওহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপনসূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের এক ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। উল্লেখ্য, নওশাদের দলের হয়ে পঞ্চায়েত ভোটে জিতেছিলেন ধৃত ওহিদুল। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের […]

আরও পড়ুন

অষ্টম শ্রেণীর ছাত্রীকে শৌচালয়ের মধ্যে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক

মুম্বাইয়ে গৃহ শিক্ষক টানা ৯ বছর ধরে লাগাতার ধর্ষণ করে আসছিল এক দশম শ্রেণীর ছাত্রীকে । অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষক গ্রেফতার হওয়ার পর ওই ঘটনা নিয়ে ঝড় উঠেছে নানা মহলে। তার রেশ কাটতে না কাটতে এবার বাংলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শৌচালয়ের মধ্যে ধর্ষণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে। নাবালিকা […]

আরও পড়ুন

ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে আরও সক্রিয় হতে নির্দেশ

ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের সমস্ত পঞ্চায়েতগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘আমরা এই বিষয়ে নির্দেশ প্রতিটা জেলায় পাঠিয়ে দেব। যাতে করে এই বিভাগ আরও সক্রিয়ভাবে এই দিকগুলির ওপর নজর রাখে।’ রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ঘটেছে। আক্রান্ত আরও অনেকেই ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। আক্রান্তের হিসেবে শহরের তুলনায় […]

আরও পড়ুন

সামসেরগঞ্জে জীবনতলা গঙ্গার ঘাটে তলিয়ে গেল ৩ ছাত্র

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভরা গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলো তিন স্কুল ছাত্র। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গার ঘাটে। যদিও একজন ছাত্রকে ইতিমধ্যে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, বাকি ২ ছাত্রের কোনো হদিস পাওয়া যায়নি বিকাল পর্যন্ত। তলিয়ে যাওয়া ছাত্রদের নাম রোহান শেখ (১২) এবং মোজাহিদ […]

আরও পড়ুন

শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় নদীতে তলিয়ে গেল যুবক

শিবের মাথায় জল ঢালতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় ​​নদীতে ডুবে গিয়ে মৃত্যু হল বিএ প্রথম বর্ষের এক ছাত্রের। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত যুবকের নাম রজত ঘোষ, বয়স ১৯ বছর। ওই ছাত্র আসানসোলের জামুড়িয়া থানার সিদ্ধপুর […]

আরও পড়ুন

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিলেন বিজেপি কর্মী, ভাইরাল ভিডিও

 একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একশো দিনের বকেয়া আদায়ে শান্তিপূর্ণভাবে আগামী ৫ অগস্ট রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে অবস্থানের জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার ওই কর্মসূচিকে ঘিরে ডায়মন্ডহারবারের সাংসাদকেই প্রাণনাশের হুমকি দিয়েছেন এক বিজেপি কর্মী। বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশাপাশি অভিষেককে কচুকাটা করা […]

আরও পড়ুন
error: Content is protected !!