মন্দির কারও পৈতৃক সম্পত্তি নয়, ৫ মিনিট লাগবে, এই লোকজন ভেঙে ঢুকে যাব ঠাকুরবাড়িতেঃ অভিষেক

মন্দির কারও পৈতৃক সম্পত্তি নয়’। পঞ্চায়েত ভোটের আগে মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন,  ‘আমি চাইলে ৫ মিনিট লাগবে,  এই লোকজন ভেঙে ঢুকে যাব ঠাকুরবাড়িতে। কিন্তু আমরা ভেঙে দাও, গুড়িয়ে দাও-র রাজনীতি বিশ্বাস করি না’। নবজোয়ার কর্মসূচিতে গাইঘাটার ক্যাম্প থেকে ঠাকুবাড়িতে আসবেন অভিষেক। কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করেই কার্যত দু’ভাগ মতুয়ারাই। একদল যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে […]

আরও পড়ুন

মন্দিরে বসেই অভিষেকের প্রবেশ আটকাবেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সহ মতুয়া ভক্তদের একাংশ

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলায় এসেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে মতুয়া সম্প্রদায়ের পীঠস্থান ঠাকুরনগর ঠাকুর বাড়িতেও আসবেন অভিষেক। পুজো দেওয়ার পাশাপাশি বীণাপাণি দেবী অর্থাৎ বড়মার ঘর সহ গোটা মন্দির এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। আর তার আসার আগেই এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার লক্ষ্য করা গিয়েছিল মন্দির চত্বর এলাকায়। এবার রীতিমতো ঠাকুর বাড়িতে […]

আরও পড়ুন

তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র ‘হোম ডেলিভারি’ হচ্ছে, বিস্ফোরক দাবি শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র হোম ডেলিভারি র ব্যবস্থা করা হচ্ছে ৷ এই অভিযোগ তুলে টুইট করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার সকালে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। তার সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের প্রকাশিত একটি হ্যান্ডবুকও পোস্ট করেন ৷ পোস্ট করা ভিডিওতে শুভেন্দুর দাবি বাঁকুড়ার সালতোরা ব্লকের তিলুরির তৃণমূল অঞ্চল সভাপতি তপন […]

আরও পড়ুন

এবার খড়গপুর ঢোকার মুখে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল

আজ খড়গপুর স্টেশন ঢোকার মুখে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও বোঝা যাচ্ছে না। ওইলাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ। শনিবার মেদিনীপুর থেকে হাওড়া আসছিল ট্রেনটি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে পৌনে ১০টা নাগাদ। গিরিময়দান স্টেশন ছাড়ার পর কিছুটা যেতেই ট্রেনটি লাইন থেকে বেরিয়ে যায়। ধীর গতিতে চালার জন্য […]

আরও পড়ুন

‘ঝামেলায় জড়াবেন না’, দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা অভিষেকের

মনোনয়ন পর্বের দ্বিতীয় দিন শনিবার। আর আজকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ডোমকল। সেই ইস্যুতেই দলের সকলকে কল্যাণী থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের উদ্দেশেও দিলেন বার্তা। উত্তর ২৪ পরগনা ঢোকার আগে ডোমকল ইস্যুতে তিনি বলেন, দলের নির্দেশ নির্বাচনকে কেন্দ্র করে কেউ ঝামেলায় জড়াবেন না। প্রশাসনের উদ্দেশে বলেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ […]

আরও পড়ুন

কোচবিহারের সিতাইয়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

শনিবার ফের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রক্তাক্ত হল উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটার সিতাই এলাকা। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে বিবাদের জেরে তৃণমূল কর্মী লিপটন হককে গুলি ছুড়ে হত্যা করার চেষ্টা হয়। দিনহাটা এক নম্বর ব্লকে বেশ কিছুদিন থেকেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি চলছে। শনিবার বিকেলে আহত লিপটন হক এবং তার দাদা বাবলা হক যখন […]

আরও পড়ুন

মনোনয়নের দ্বিতীয় দিনে রণক্ষেত্র ডোমকল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

বিভিন্ন জেলায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ডোমকলে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে উত্তেজনা। বিডিও অফিস চত্তরে বিরোধীদের মারধরের অভিযোগ করা হয়েছে। সিপিএম কর্মীদের অভিযোগ তাঁদেরকে মারধর করেছে তৃণমূল। ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের সমর্থকরা মারধর করেছে কংগ্রেস কর্মীদের […]

আরও পড়ুন

শুভেন্দু গড়ে দল ছাড়লেন দীর্ঘদিনের বিজেপি নেতা বিজন দাস, যোগ দিলেন তৃণমূলে

‘এখন আদি বিজেপি নেতাকর্মীদের কোনও সম্মান নেই, কাজ করার সুযোগ নেই, নব্য বিজেপি অর্থাৎ শুভেন্দুর অনুগামীদের রাজ চলছে। দলে আদিরা স্থান পাচ্ছেন না। কাজ করতে পারছেন না। দল থেকে আদিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ এই সব বিস্ফোরক অভিযোগ তুলেই শুভেন্দুগড়ে দল ছাড়লেন দীর্ঘদিনের বিজেপি নেতা বিজন দাস। যোগ দিলে তৃণমূলে। আর তাঁর এই যোগদান, […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটে পুলিশের পোশাকে সিভিক ভলান্টিয়াররা থাকবেন, দাবি শুভেন্দুর

আগামী 8 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট ৷ গত বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ বিরোধীরা একের পর এক অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে ৷ এবার সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন

নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা, বিজেপির মিছিল আটকে দিল পুলিশ

 রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রাম। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে সেখানেই ‘দাপট’ দেখাল বিজেপি। হরিহরপুরের বিজেপি প্রার্থীরা এদিন নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও অফিসে প্রচুর লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসাও বাধে পুলিশের। তা ঘিরে সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায় এলাকায়।আর সেই সময়েই পুলিশের সঙ্গে […]

আরও পড়ুন
error: Content is protected !!