আগামীকাল ব্যান্ডেল-নৈহাটি লাইনে বাতিল ৮টি লোকাল

আগামী কাল শনিবার ব্যান্ডেল-নৈহাটি লাইনে আটটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার থেকে ২৩ জুন পর্যন্ত এই লাইনে ট্র্যাক মেরামতির কাজ চলবে। শনিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল, ব্যান্ডেল থেকে ৩৭৫৩৪, ৩৭৫৩৬, ৩৭৫৩৮। বর্ধমান থেকে ৩১১৫২। নৈহাটি থেকে ৩৭৫৩৩, ৩৭৫৩৫, ৩৭৫৩৭। শিয়ালদহ থেকে ৩১১৫১। এছাড়াও আগামী ১৪, ১৭ এবং ২১ জুন ব্যান্ডেল থেকে […]

আরও পড়ুন

মেখলিগঞ্জের রানীরহাটে দম্পতির রহস্যমৃত্যু

মেখলিগঞ্জের রানীরহাটে এক দম্পতির রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রাজকুমার হরিজন (৩৬) এবং মঞ্জু হরিজন (২৮)। ঘরের মেঝেতে দু’জনের মৃতদেহ পড়ে ছিল। এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়েই রহস্য দেখা দিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে মেখলিগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই  মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় বন্ধ হচ্ছে গ্রাম বাংলার মতামত, চলবে নবজোয়ার

বৃহস্পতিবার বাংলায় পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে ৷ তাই তৃণমূল কংগ্রেস এবার বন্ধ করতে চলেছে গ্রাম বাংলার মতামত নেওয়ার জন্য অধিবেশন কর্মসূচি । কারণ রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ার কারণে নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে । এই অবস্থায় নতুন করে এভাবে প্রার্থী ঠিক করার জন্য ভোট নেওয়া যায় না । তাই এই কর্মসূচি বন্ধ করে […]

আরও পড়ুন

নেপালের নাগরিককে অপহরণের অভিযোগ পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে উদ্ধার করল বিধাননগর পুলিশ কমিশনারেট

নেপালের এক নাগরিককে অপহরণের অভিযোগ পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে তাঁকে উদ্ধার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দেবজ্যোতি দাস ওরফে দেব (২৫) এবং আকাশ মণ্ডল। দেব সল্টলেকের নয়াপট্টির বাসিন্দা। আকাশের বাড়ি নদিয়াতে। বুধবার ধৃতদের বারাসত আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিচারক ধৃতদের সাত দিনের […]

আরও পড়ুন

‘নবজোয়ার’ চলবে, ইডির তলবের পালটা দিলেন অভিষেক

‘নবজোয়ার’ কর্মসূচিতে ব্যস্ত থাকায় আগামী মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে নদিয়ার এক সভায় ইডির নোটিশ পাওয়ার কথা জানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘আমার স্ত্রীকে জেরা শেষ করার ১৫ মিনিটের মধ্যে আমাকে দেখা করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্য-ই তলব করা হয়েছে। তদন্তে […]

আরও পড়ুন

অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাড়িতে ফের সিবিআই হানা

ফের সুকন্যাঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই । বুধবার সকালে প্রায় ১ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তিন তদন্তকারী। বেলা সাড়ে ১১টা নাগাদ বোলপুরে বিদ্যুৎ গায়েনের বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা। লিভার ক্যানসারে আক্রান্ত তিনি। সেই শারীরিক অসুস্থতার জন্যই বাড়ি এসে সুকন্যাঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গরু পাচার মামলায় মঙ্গলবার থেকে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। বোলপুরের গেস্ট হাউস রতন […]

আরও পড়ুন

দুর্ঘটনার পর ৫ দিনের মাথায় যাত্রা, শুরুতেই হোঁচট করমণ্ডল এক্সপ্রেসের

দুর্ঘটনার পর ৫ দিনের মাথায় যাত্রা শুরু করেছে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস। কিন্তু যাত্রা শুরুর দিনেই বিভ্রাট ধরা পড়ল এই ট্রেনে। হাওড়া থেকে আতঙ্ক সঙ্গী করে ট্রেনে চেপেছেন যাত্রীরা। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে গেল ট্রেনটির। রেল কর্তৃপক্ষের পূর্বের ঘোষণা মতো বুধবার দুপুরে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে। এদিন দুপুর […]

আরও পড়ুন

রেল দুর্ঘটনায় আহতদের সাথে দেখা করতে মেদিনীপুরের হাসপাতালে মুখ্যমন্ত্রী

করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় আহত ৪৬ জন ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওড়িশা থেকে ফিরে তাঁদের ও তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হাসপাতালে গিয়ে তিনি ঘুরে দেখেন সার্জারি সহ একাধিক ওয়ার্ড। আহতদের কাছ থেকে সমস্যার কথা জানতে চান। হাসপাতাল সূত্রে খবর, নুরজাহান বিবির ১২ বছরের কন্যার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন […]

আরও পড়ুন

‘বাতিল হয়ে যাওয়া ২ হাজারের নোটে আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল’, বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির

বালাসোরে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকতে আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি ২০০০ টাকার নোটে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে বাংলার শাসক দলের তরফে ৷এই নিয়ে এ দিন দুটি টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ প্রথম টুইটে একটি ভিডিয়ো […]

আরও পড়ুন
error: Content is protected !!