শ্রীরামপুরের পিয়ারাপুর মোরে মহিলাকে পিষে দিল ডাম্পার, ভাঙচুর ট্রাফিক কিয়স্কে

 এদিন হুগলির শ্রীরামপুর পিয়ারাপুর মোরে দিল্লি রোড়ে সাইকেল আরোহী এক মহিলাকে পিষে দিয়ে চলে যায় ডাম্পার। মৃত বছর ৫৬ বছরের ওই মহিলার নাম নাম পুষ্পা সাঁতরা।বাড়ি বড় বেলু মনসাতলায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলা বেপরোয়া ডাম্পার তাকে পিষে দেয়।ট্রাফিক থাকা সত্ত্বেও দূর্ঘটনা ঘটছে অভিযোগ স্থানীয়দের।দিল্লি রোডের উপর ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করে উত্তেজিত জনতা।  […]

আরও পড়ুন

টিটাগড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৩

টিটাগড়ে ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল, মহম্মদ শামিম ওরফে সানি, তার স্ত্রী শবনম বানু ওরফে শাবানা ও মহম্মদ আরিফ। ঘটনায় অভিযুক্ত আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিস। গতকাল, শুক্রবার ভরদুপুরে টিটাগড়ের নয়াবস্তি এলাকায় ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী মহম্মদ আরিফকে খুন করা হয়। অভিযুক্ত সানির সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিবাদের […]

আরও পড়ুন

বিশ্বভারতীর ‘উচ্ছেদ’ হুঁশিয়ারির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোবেলজয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদের জন্য নোটিস ধরিয়েছেন। এবার সেই নোটিসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন। অমর্ত্যবাবুর আইনজীবী সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করেছেন। আগামী ১৫ই মে সেই মামলার শুনানি হওয়ার কথা। আগামী ১৫ মে শুনানির দিন ধার্য করেছে আদালত। বিশ্বভারতী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অমর্ত্য সেনকে উৎখাত করতে চাইছে, এই মর্মে মামলা দায়ের হয়েছে। […]

আরও পড়ুন

উত্তরবঙ্গে বনধের নামে তাণ্ডব, জোর করে দোকান বন্ধ করার চেষ্টা, একাধিক সরকারি বাস ভাঙচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল বিজেপি। তাই উত্তরবঙ্গ জুড়ে ৪০০ সরকারি বাস নামানো হয়েছে। সকালে কোচবিহারে পথ অবরোধ করে যানচলাচল বন্ধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয়েছে সরকারি বাস। শুক্রবার সেই বনধ  পালন করতে সকাল থেকে কার্যত তাণ্ডব চালাতে শুরু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গায়ের জোরে বনধ পালন করাতে সরকারি […]

আরও পড়ুন

ভাঙল প্যান্টোগ্রাফ, হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল

হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা সম্পূর্ণ ব্যাহত। পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। কোনা স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনাটি। এর জেরে […]

আরও পড়ুন

রাজ্য পেতে চলেছে দ্বিতীয় বন্দে-ভারত এক্সপ্রেস

রাজ্য পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। তবে কোন রুটে চালানো হবে সেই বিষয় এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। সম্প্রতি রাজ্যে এসে পৌঁছেছে ১৬ বগির আরও একটি রেক। হাওড়ারাঁচি কিংবা হাওড়াপুরী রুটে এই ট্রেন চালানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত এই দু টি রুটের মধ্যে একটি রুটেই চালানো হতে পারে বন্দে ভারত। সূত্রের […]

আরও পড়ুন

কোটি কোটি খরচ করে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে এদিকে বাংলার টাকা বকেয়া, কেন্দ্রকে তোপ অভিষেকের

একশো দিনের কাজ থেকে আবাস যোজনায় বাংলাকে বঞ্চিত করছে। এদিকে কোটি কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে। কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে বৃহস্পতিবার, আলিপুরদুয়ারের বারোশিয়া চৌপট্টির জনসভা থেকে বাংলার দাবি আদায়ে দিল্লি গিয়ে অনির্দিষ্টকালের অবস্থান করার কথা ফের বলেন তিনি। এদিনের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে […]

আরও পড়ুন

কালিয়াগঞ্জে জোড়া মৃত্যুর জের, ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিল বিজেপি

উত্তপ্ত কালিয়াগঞ্জে অশান্তির প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিল বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন রায়গঞ্জে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। শুক্রবার ১২ ঘণ্টার জন্য বনধ উত্তরবঙ্গের ৭ জেলায়। বড়সড় প্রভাব পড়বে বলে মনে করছে বনধের ডাক দেওয়া বিজেপি। বন্‌ধ মানেই জনগণের সমস্যা, তাই বিজেপি জনবিরোধী কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল। এই […]

আরও পড়ুন

উন্নয়নের নিরিখে ভোট দিন, আর্জি অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়েছে। এদিন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের সভা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি মানুষকে উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার আর্জি জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে বলেন, ২০১৯ সালে ধর্ম নিয়ে রাজনীতিতে হাওয়া তুলেছিল বিজেপি। ২০২১ সালে পৃথক রাজ্যের দাবি নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু পুরনো […]

আরও পড়ুন

এবার কালিয়াগঞ্জে ৩ দিন বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে এখনও উত্তপ্ত পরিবেশ কালিয়াগঞ্জে। ১৪৪ ধারা আগেই জারি করা হয়েছিল। এবার কালিয়াগঞ্জে ৩দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ঘোষণা করল প্রশাসন। গত শুক্রবার থেকেই নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। গত মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। পুলিশের গাড়ি, বাইকে আগুন ধরিয়ে, পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের মারধর করে দফায় দফায় তাণ্ডব […]

আরও পড়ুন
error: Content is protected !!