বজবজে শ্যুট আউট, কোর্টে সাক্ষী দিয়ে ফেরার পথে লক্ষ্য করে গুলি

বজবজে শ্যুট আউট। জানা গিয়েছে, বুধবার আনুমানিক বিকাল পৌনে তিনটে নাগাদ বজবজ থানার অন্তর্গত BBT রোডে কয়লা সড়কের কাছে একটি সোনা রেখে ঋণদানকারী সংস্থার সামনে বছর চল্লিশের আলতাব উদ্দিন, এলাকায় যিনি হুলতাল নামেই পরিচিত সে এবং তার সঙ্গী আতিয়ার রহমান আলিপুর কোর্টে(Alipur Court) পুরনো মামলার সাক্ষী দিয়ে ফেরার পথে আক্রান্ত হন। দুজনেই পুলিশের খাতায় দাগী […]

আরও পড়ুন

বিজেপি-র টিকিটে জিতে তৃণমূলে, রায়গঞ্জের বিধায়কের বাড়ি ও অফিসে একযোগে আয়কর ও ইডির হানা

রায়গঞ্জের বিধায়কের বাড়ি, অফিসে সাত সকালে আয়কর হানা৷ আজ সকালে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি, অফিস সহ তিনটি ঠিকানায় হানা দেয় আয়কর দফতরের একটি দল৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে জয়ী হলেও পরে দল বদল করে তৃণমূলে যোগ দেন তিনি৷ খাতায় কলমে অবশ্য এখনও তিনি বিজেপি-তেই আছেন৷ এ দিন সকালেই রায়গঞ্জ শহরে কৃষ্ণ […]

আরও পড়ুন

রাজবংশী বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম, খেলেন চা-ঝুরিভাজাও খেলেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের আগে ২ মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসংযোগ যাত্রা করার কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ মাস কলকাতার বাইরেই থাকবেন তিনি৷ সোমবার সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই উত্তর দিনাজপুরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক।সোমবার তিনি হেমতাবাদে কালু বর্মণের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজবংশী পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেন। […]

আরও পড়ুন

টানা ১০ দিন হাওড়া থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন

আবারও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। ট্র্যাকের মেরামতির জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে ৷ এমনটাই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। সোমবার থেকে আগামী ১০মে পর্যন্ত বাতিল থাকছে ট্রেনগুলি । অর্থাৎ, টানা ১০ দিন একাধিক ট্রেন বাতিল । প্রায় প্রতিমাসেই পূর্ব রেলের বিভিন্ন শাখার বিভিন্ন স্টেশনের কখনও ট্র্যাক আবার কখনও সিগন্যালিং ব্যবস্থা কিংবা […]

আরও পড়ুন

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ইডি

চিটফান্ড কাণ্ডে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রোজভ্যালি সংস্থার ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক বা Attachment করল তাঁরা। এই ২৫০ কোটি টাকার সম্পত্তির মধ্যে রয়েছে জমি, বাড়ি, গাড়ি সহ বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি। এগুলি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। সমস্ত নথি ও তথ্যপ্রমাণ হাতে আসার পরই সম্পত্তি ক্রোক করা হয়েছে বলে দাবি […]

আরও পড়ুন

রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

এবার সরাসরি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব‌্যকে চিঠি লিখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচনে কোচবিহার ও অন্যান্য জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে কেন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে? চিঠিতে কার্যত এই প্রশ্নই তুলেছেন শুভেন্দু। আইনশৃঙ্খলা জনিত কারণে পুলিশ মোতায়েনের জন্য নির্দিষ্ট টাকা তৃণমূল কংগ্রেস মিটিয়েছে কি না, সে ব্যাপারে তদন্ত […]

আরও পড়ুন

বুধবার মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একবার জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ মে অর্থাৎ সামনের বুধবার তিনি যাবেন মালদা জেলায়। সেখানে ৪ তারিখ থাকছে তাঁর প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকে মালদা জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকেরাও থাকতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ একটি বৈঠকেই মুখ্যমন্ত্রী ২টি […]

আরও পড়ুন

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের ‘সুপারি’ স্বামীর, গ্রেফতার ৩

মালদাঃ স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহে তাঁকে খুনের সুপারি দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মালদায় শ্যুট আউটের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে ৷ অভিযুক্ত স্বামীর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে ৷ বাইকে স্বামী, স্ত্রী ও সন্তান বাড়ি ফিরছিল ৷ সেই সময় আরেকটি বাইকে এক ব্যক্তি এসে গুলি চালায় […]

আরও পড়ুন

আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাকি সব জেলায়। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির […]

আরও পড়ুন

ময়নাগুড়িতে জনসংযোগ যাত্রায় বেরিয়ে গৃহস্থের বাড়িতে মাটিতে বসে মধ্যাহ্নভোজ অভিষেকের

রাস্তায় নেমে জনসংযোগ সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । হেঁটে গ্রামে-গ্রামে ঘুরে আমজনতার অভিযোগ শুনছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পৌঁছে যাচ্ছেন গ্রামবাসীদের ঘরে। এবার মধ্যাহ্নভোজও সারলেন তিনি। মেনুতে ছিল ভাত,ডাল,বেগুন ভাজা,আলু ভাজা,আলু দিয়ে পাতলা করে আড় মাছের ঝোল,সঙ্গে ছিল কালোজিরে ও কাঁচা লঙ্কা দিয়ে বোরলি মাছের পাতলা ঝোল। এর সঙ্গে ছিল চাটনি,দই,মিষ্টি। এ দিন দুপুরে রাউত পরিবারের সঙ্গে মাটিতে […]

আরও পড়ুন
error: Content is protected !!