জগদ্দলে গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর এসিজেএম আদালত

জগদ্দলে গুলি কাণ্ডে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর এসিজেএম আদালত। জানা গিয়েছে, মঙ্গলবার তদন্তকারী অফিসার, বিচারক মনিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তবে আপাতত অর্জুন সিং রাজ্যের বাইরে রয়েছেন। এর আগে এই মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এমনকী, […]

আরও পড়ুন

পাথরপ্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণ, ৩ শিশু সহ ৭জনের মৃত্যু

রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনটি শিশু রয়েছে বলেও খবর। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট এই খবর জানিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। […]

আরও পড়ুন

ইদের দিন মগরাহাট স্টেশনে আগুন, ব্যাহত ট্রেন চলাচল

ঈদের দিন ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪পরগনার মগরাহাট রেলস্টেশনে ৷ খুশির দিন মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল সোমবার ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎই মগরাহাট রেল স্টেশনে আগুন দেখতে পান স্থানীয়রা । এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে । আগুনের লেলিহান শিখা দ্রুত গ্রাস করে নেয় স্টেশনের বেশ কয়েকটি দোকান । তড়িঘড়ি […]

আরও পড়ুন

বানের ঢেউয়ে উত্তাল গঙ্গা! উলুবেড়িয়ায় ৪ যাত্রী সহ ডুবে গেল স্পিডবোট

গঙ্গায় বানের সময় বিশাল ঢেউয়ের ধাক্কায় হাওড়ার উলুবেড়িয়ায় চারজনকে নিয়ে ডুবে গেল স্পিডবোট৷ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের কাছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় স্পিডবোটে চারজন ছিলেন৷ চার জনই গঙ্গার জলে ভেসে যান৷ যদিও আশেপাশে থাকা নৌকা এবং লঞ্চগুলি এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই চার জনকে উদ্ধার করেছে বলে খবর। যদিও ওই স্পিড […]

আরও পড়ুন

দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে মুদি দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রির কারবার ঘিরে উত্তেজনা, আক্রান্ত পুলিশ

মুদি দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রির কারবার। আর এই ঘটনা ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার মৈপীঠে। গ্রামের মহিলারা একজোট হয়ে বেআইনি মদ বিক্রির প্রতিবাদে দোকান ভাঙচুর করে। মজুত মদও নষ্ট করে দেওয়া হয়। পুলিস সূত্রে খবর, রবিবার রাতে মৈপীঠ উপকূল থানার দেবীপুর শনিরমোড় এলাকায় ঘটনাটি ঘটে। যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে […]

আরও পড়ুন

ট্রেন দুর্ঘটনার জের! হাওড়াগামী একগুচ্ছ ট্রেনের সূচিতে বদল

ওড়িশার কটকের কাছে নেরগুণ্ডিতে বেলাইন হয়েছে বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। তার জেরে একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়াগামী ২টি ট্রেন। সেগুলি হল ১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস, ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। এছাড়া যাত্রাপথ বদল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে ১২৮৭৫ পুরী-আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেস, ১২৫১৩ সেকেন্দ্রাবাদ-শিলচর এক্সপ্রেস এবং তিরুনেলভেলি-পুরুলিয়া এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্তদের ফিরিয়ে আনতে একটি […]

আরও পড়ুন

কাঁথি সমবায় ব্যাঙ্কে বিপুল জয় তৃণমূলের

বিজেপির সন্ত্রাস উড়িয়ে কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটে বিপুল জয় পেল তৃণমূল। মন্ত্রীকে মারধর, ভোটারদের ভয় দেখিয়েও লাভ হল না, তৃণমূলের পক্ষেই যে মানুষের সমর্থন অটুট আছে তা দেখাল কঁথির এই ভোট। খাতা খুলতেই পারল না বিরোধী বিজেপি। সেই সঙ্গে ২৩ বছর টানা সভাপতি শুভেন্দু অধিকারীর জমানার অবসান ঘটল বলে দাবি রাজনৈতিক মহলের। কাঁথি কৃষি ও […]

আরও পড়ুন

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন এখন সময়ের অপেক্ষা । স্থায়ী ভবনের নির্মাণকাজ দেখে খুশি বিচারপতিরা । শনিবার একথাই জানালেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকার । এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি ৷ তাঁর সঙ্গে এদিন পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসু […]

আরও পড়ুন

কর্তব্যে গাফিলতি সহ একাধিক অভিযোগে সাসপেন্ড বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল

কর্তব্যে গাফিলতি সহ একাধিক অভিযোগে সাসপেন্ড বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সামনে রেখে শুক্রবার পরিচালন সমিতির বৈঠকে আলোচনা হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কলেজের পরিচালন সমিতির সভাপতি স্বপনকুমার পান। কর্তব্যে গাফিলতি, তহবিলের অব্যবস্থার অভিযোগে রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। কলেজ সূত্রে খবর, মাস তিনেক […]

আরও পড়ুন

জলপাইগুড়ির নাগরাকাটার চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ

চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। শনিবার ভোরে জলপাইগুড়ির নাগরাকাটার কাঁঠালধূরা চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এনিয়ে গত তিনদিনে ওই বাগান থেকে দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হল। তবে সেখানে আরও চিতাবাঘ আছে বলে আশঙ্কা করছেন শ্রমিকরা। বাগানের ম্যানেজার প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘মোট তিনটি চিতাবাঘ শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই দেখছিলেন। এর মধ্যে দুটি ধরা পড়ল। […]

আরও পড়ুন
error: Content is protected !!