পরকীয়ায় জড়িয়ে হত্যার ছক স্ত্রীর! জানতে পেরে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন ৷ এই সন্দেহে তাঁকে শ্বাসরোধ করে ‘খুন’ করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের ৷ পাশাপাশি তাঁর দাবি, প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্ত্রী তাঁকেই খুনের ছক কষেছিলেন ৷ পরিকল্পনা আগাম জেনে ফেলায় স্ত্রীকে খুন করেন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার মাহিনগরে। মৃতের নাম প্রিয়াঙ্কা গায়েন (২৮) […]

আরও পড়ুন

বেপরোয়া গতির জের, শ্রীরামপুরে বাস উল্টে মৃত ১, জখম ২৫,

ফের বেপরোয়া গতির জেরে ঘটল দুর্ঘটনা। জখম হলেন ২৫ জন যাত্রী। মৃত ১। আজ, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার কল্যাণপুরের শ্রীরামপুর মোড়ে। জানা গিয়েছে, এদিন সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ হুগলির পাণ্ডুয়া থেকে কালনার দিকে আসছিল একটি বাস। ওই বাসটিতে ছিলেন কমপক্ষে ৩০ জন যাত্রী। আচমকাই কল্যাণপুর পঞ্চায়েতের শ্রীরামপুর মোড়ের কাছে বাসটি […]

আরও পড়ুন

নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডে তিন আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড

নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডে সোমবার দোষী সাব‍্যস্ত তিন আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত পকসো আদালত । এই তিনজন হল রাকিবউদ্দিন মণ্ডল, জামিরুল আলি ও শাহজাহান আলি । যাবজ্জীবন সাজার পাশাপাশি এদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছেন পকসো আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায় । শনিবার ইকোপার্ক গণধর্ষণ-কাণ্ডে তিন অভিযুক্তকে দোষী সাব‍্যস্ত করে আদালত ৷ […]

আরও পড়ুন

‘ধর্ম রক্ষায় অস্ত্র হাতে তুলতেই হবে’, রামনবমীর মিছিলে হুঙ্কার সজল ঘোষের

অস্ত্র নিয়ে মিছিলে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করে রামনবমীর প্রাক্কালে হাওড়ার সাঁকরাইলে হল সশস্ত্র মিছিল । আর সেই মিছিলের পরদিন অর্থাৎ রবিবার সকালে সেই অস্ত্রের মিছিলের পক্ষেই সওয়াল করলেন বিজেপি নেতা সজল ঘোষ । তাঁর বক্তব্য, “ধর্মকে রক্ষা করতে হলে অস্ত্র হাতে তুলতেই হয় ।” রবিবার সকালে হাওড়ার কদমতলা থেকে রামরাজাতলার রামমন্দির পর্যন্ত রামনবমীর এক […]

আরও পড়ুন

ডোমজুড়ে তেলের কারখানায় বিধ্বংসী আগুন

বিধ্বংসী আগুনের গ্রাসে পেট্রোল প্রক্রিয়াকরণের কারখানা ৷ হাওড়ার ডোমজুড় এলাকার জালান কমপ্লেক্স এলাকার ঘটনা ৷ দমকল বিভাগের ১৮ টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিভল আগুন ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার রাত ১১ টা নাগাদ কারখানাটিতে আগুন লাগে ৷ সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পাশের একটি কারখানায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, তেল কারখানার আগুন নিয়ন্ত্রণে […]

আরও পড়ুন

রামনবমীর আগে ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

রামনবমীর আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার । আনন্দপুরের পর এবার ঘটনাস্থল হাওড়া স্টেশন । ধৃতের নাম আমজাদাউল শেখ (৩৯)। বাড়ি মুর্শিদাবাদে । তাঁকে শুক্রবার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশ কয়েক রাউন্ড গুলি ও গুলির খোল । এদিন কলকাতা পুলিশের এসটিএফের দায়িত্বে থাকা অতিরিক্ত […]

আরও পড়ুন

রামনবমীর মিছিল নিয়ে হাওড়া সিটি পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের

রামনবমীর মিছিলের অনুমতি দেওয়া নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল হাওড়া সিটি পুলিশকে ৷ আদালতের মতে, গত বছর যে পথে শোভাযাত্রা হয়েছিল, সেই পথে যদি এবার অনুমতি না দেওয়া হয়, তাহলে বিষয়টিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশি ব্যর্থতা হিসেবে ধরতে হবে ৷ আগামী রবিবার, 6 এপ্রিল রামনবমী ৷ সেদিন শোভাযাত্রা বের করার অনুমতি চেয়ে মামলা […]

আরও পড়ুন

বারাসতে বাসের বেপরোয়া গতির খেসারত দিলেন ব‍্যবসায়ী, খোয়ালেন দুই পা

প্রাণে বাঁচলেও খোয়ালেন দুই পা। বাসের বেপরোয়া গতির খেসারাত দিতে হল এক ব্যবসায়ীকে ৷ বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের হাটখোলা এলাকায় ৷ যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা ৷ ঘটনার পরই ঘাতক বাসটি ফেলে চম্পট দেয় চালক এবং কন্ডাক্টর। তাদের […]

আরও পড়ুন

পাথরপ্রতিমায় বিস্ফোরণে গ্রেপ্তার কারখানা মালিক চন্দ্রকান্ত

পাথরপ্রতিমা বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক চন্দ্রকান্ত বণিক। মঙ্গলবার সকালে তাকে আটক করেছিল পুলিশ। দিনভর জেরার পর গভীর রাতে গ্রেপ্তার করা হয় তাকে। এখনও পলাতক ধৃতের ভাই তুষার বণিক। তাঁর খোঁজ চলছে। দিন কয়েকের মধ্যে এলাকায় বাসন্তী পুজো রয়েছে। সেই উপলক্ষে সোমবার রাতে পাথরপ্রতিমার ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি […]

আরও পড়ুন

শিলিগুড়িতে নাবালিকাকে খুনের অভিযোগ, গ্রেফতার প্রেমিক সহ ২

নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ৷ খুনের অভিযোগ নাবালিকার প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে । ঘটনায় প্রেমিক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, মঙ্গলবার খুনের পর অভিযুক্তরাই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যায় । ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালে সারারাত অভিযুক্তদের আটকে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও এলাকাবাসীরা । ভাঙচুর চালানো […]

আরও পড়ুন
error: Content is protected !!