```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘অভিষেকের ভাবমূর্তি খারাপ করতেই বাবার নিয়ে চক্রান্ত হচ্ছে, দিল্লি যাত্রার পিছনে রাজনীতির নোংরা খেলা রয়েছে’, দাবি শুভ্রাংশু-র

অভিষেকের ভাবমূর্তি খারাপ করতেই মুকুলকে নিয়ে চক্রান্ত হচ্ছে, অভিযোগ শুভ্রাংশুর। মুকুল রায় দিল্লিতে ৷ কেন, তা জানেন না মুকুলের ছেলে শুভ্রাংশু রায় ৷ সেই কারণে তিনি উদ্বিগ্ন ৷ তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভাবমূর্তি খারাপ করতেই মুকুল রায়কে নিয়ে চক্রান্ত হচ্ছে ৷ বর্ষীয়ান রাজনীতিবিদ এবং নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের দিল্লি যাত্রা […]

আরও পড়ুন

মুকুল রায়ের বিজেপিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন অনুপম হাজরা!

সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর রাতে আচমকাই দিল্লি বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে ৷ তাঁর দিল্লি যাত্রা নিয়ে তৈরি হয়েছে, নানা জল্পনা ৷ এই পরিস্থিতি মুকুলের বিজেপিতে প্রত্যাবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ লিখেছিলেন ‘প্রত্যাবর্তন ৷ পরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন একটু সময় যেতে […]

আরও পড়ুন

সিবিআইয়ের হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা 

 টানা ৬৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর অবশেষে ভোররাতে গ্রেপ্তার বড়ঞার এমএলএ জীবনকৃষ্ণ সাহা! নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে তৃণমূল কংগ্রেসের আরও এক বিধায়ক। সোমবারই তাঁকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসা হয়। অভিযুক্ত জীবনকৃষ্ণবাবুকে আদালতেও পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। তাদের অভিযোগ, অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন এই বিধায়ক। তথ্যপ্রমাণ লোপাট করতে […]

আরও পড়ুন

হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকানঘর ও বাড়ি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই একের পর এক দোকানঘর ও বসতবাড়ি।বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটে সোমবার দুপুর নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গিদরমারি বাজারে। আর ওই এলাকা ঘিঞ্জি হওয়ায় সেখানে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি‌ সময় লাগেনি।প্রথম দিকে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।তবে […]

আরও পড়ুন

অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন বাংলার পর্বতারোহী পিয়ালি বসাক

পৃথিবীর দশম উচ্চতম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা জয় করলেন বাংলার পর্বতারোহী পিয়ালি বসাক। এর আগে তিনি অক্সিজেনের সাহায্য ছাড়াই এভারেস্ট জয় করে নজির গড়েছিলেন। ত মে মাসে চন্দননগরের মেয়ে ইতিহাস লিখেছেন। শনিবার ঘরে ফিরলেন পিয়ালি। তাঁর জন্য চন্দননগরে একেবারে  উৎসবের মেজাজ। পিয়ালিকে মালা ও উত্তরীয় পরিয়ে এদিন সংবর্ধনা দেওয়া হয়। পাড়ার মোড় থেকে ভিন্টেজ গাড়ি চেপে পিয়ালি […]

আরও পড়ুন

আগামী ২০ এপ্রিল থেকে ডুয়ার্সে পর্যটকদের জন্য বাস চালাবে এনবিএসটিসি

গরমের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়া একমাত্র ভরসা। কিন্তু এনজেপি (NJP) বা বাগডোগরাতে নামার পর সবথেকে বড় সমস্যা হয় গন্তব্যে পৌঁছনো নিয়ে। গাড়ির অভাব যদিও নেই কিন্তু বেসরকারি গাড়ির ভাড়া বেশ বেশি। বেশি পর্যটক বেড়াতে গেলে এনবিএসটিসির একটা বাস ভাড়া করে নিতে পারেন। হিসেব বলছে চারচাকা গাড়ির থেকে এই সরকারি বাসের ভাড়া অনেকটাই কম। জানা গিয়েছে […]

আরও পড়ুন

হাওড়ার ১৬ নং জাতীয় সড়কের কুলগাছিয়ার পীরতলায় গাড়ি উল্টে জখম ৩

পথ দুর্ঘটনায় জখম তিন। আজ, রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ায় ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার পীরতলায়। একটি প্রাইভেট গাড়ি উল্টে গিয়ে জখম হয়েছেন তিন যাত্রী। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই প্রাইভেট গাড়িটি মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সকাল ৭ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে পীরতলার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে […]

আরও পড়ুন

গলসিতে পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। গতকাল, শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার কাছে। একটি চার চাকা গাড়িকে  পিছন থেকে সজোরে ধাক্কা মারে লরি। যার ফলে ঘটে দুর্ঘটনাটি। সেই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।

আরও পড়ুন

গোপাল দলপতি-র বাড়িতেও সিবিআই হানা

নববর্ষের দিনে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বীরভূমে বিভাস অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি গোপাল দলপতির বাড়িতেও তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা। শনিবার দুপুর ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গোপাল দলপতির বাড়িতে হানা দেয় সিবিআই’এর একটি দল। এদিন পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে গোপালের আত্মীয়দের সঙ্গে কথা […]

আরও পড়ুন

এবার তৃণমূল নেতার বিভাস অধিকারীর বাড়ি এবং আশ্রমে সিবিআই হানা

গতকাল, শুক্রবার বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এখনও তাঁর জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এর মধ্যেই আরও এক তৃণমূল নেতার বিভাস অধিকারী বাড়িতে পৌঁছে গেল সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে এবার বিভাস অধিকারীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শনিবার নববর্ষের দিনে  বিভাসের বীরভূমের নলহাটির বাড়িতে যান গোয়েন্দারা। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!