আজ কোচবিহার থেকে শুরু হল অভিষেকের জনসংযোগ যাত্রা

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া জনসংযোগ কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ শুরু হল কোচবিহার থেকে। মঙ্গলবার দিনহাটার সাহেবগঞ্জে প্রথম সভা করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। মঙ্গলবার কোচবিহারের দিনহাটার বামনহাটে বিএসএফ-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেন জনসংযোগ যাত্রা। দিনহাটার সাহেবগঞ্জে প্রথম সভা করবেন অভিষেক […]

আরও পড়ুন

প্রয়াত সিপিআইএম নেতা মৃদুল দে

প্রয়াত হলেন বর্ষীয়াণ সিপিআইএম নেতা মৃদুল দে। দীর্ঘদিন ধরেই ফুসফুসে ক্যানসারের কারণে অসুস্থ ছিলেন তিনি৷ সোমবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ বাম নেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সিপিএম শিবিরে।

আরও পড়ুন

তৃণমূল কর্মীর রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 তৃণমূল কর্মীর রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে খুন, দাবি মৃতের স্ত্রীর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের কোরাকাটি ২৩০,নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী বছর ২৫ এর কৃষ্ণপদ মন্ডল। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর থানার রাধা গোবিন্দপুরে কাজ দেওয়ার নাম করে গত রবিবার ১৬ই এপ্রিল […]

আরও পড়ুন

হলদিয়া ও হরিণঘাটায় নতুন শিল্পতালুক, সিঙ্গুরে পাইকারি বাজার গড়ে তুলতে চলেছে রাজ্যের শিল্পদফতর

দক্ষিণবঙ্গের ৩টি জেলায় ২টি শিল্পপার্ক ও একটি বড় পাইকারি বাজার তৈরির কাজে হাত দিতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বুকে এবং নদিয়া জেলার হরিণঘাটায় দুটি নতুন শিল্পতালুক গড়ার কাজ শুরু করছে রাজ্যের শিল্পদফতর। এর পাশাপাশি হুগলি জেলার সিঙ্গুরের বুকে ইন্দ্রখালিতে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার গড়ে তুলতে চলেছে পোস্তার ব্যবসায়ী সমিতি। সেখানে […]

আরও পড়ুন

তৃণমূলের জনসংযোগ যাত্রার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন অভিষেক

সোমবার কোচবিহার থেকে শুরু হয়েছে তৃণমূলের ‘নব জোয়ার কর্মসূচি’ ৷ এই কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকেলে কোচবিহারে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ হেলিকপ্টারে কোচবিহারের এবিএন শীল কলেজ মাঠে নামেন তিনি ৷ এরপর সেখান থেকে যান বিখ্যাত মদনমোহন মন্দিরে ৷ সেখানে এদিন পুজোও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর […]

আরও পড়ুন

কালিয়াগঞ্জে মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন এনসিপিসিআর-র চেয়ারপার্সন

রবিবার সকালে কালিয়াগঞ্জে পৌঁছে যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। শনিবারই রায়গঞ্জ পৌঁছেছিলেন প্রিয়াঙ্ক কানুনগো। সেখান থেকেই রবিবার শকালে কালিয়াগঞ্জ যান তিনি। মৃত কিশোরীর পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। শনিবার রাজ্যে এসে এখানকার আইনশৃঙ্খলা নিয়ে তোপ দাগেন এনসিপিসিআর-এর চেয়ারপার্সন। তিনি বলেন, ‘এই রাজ্য শিশুদের জন্য সুরক্ষিত নয়’। একই সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিয়োর প্রসঙ্গও তোলেন তিনি। […]

আরও পড়ুন

এবার তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই

 প্রায় ১৫ ঘণ্টা জেরা ও তল্লাশি চালিয়ে শনিবার সকাল ছয়টা দশ নাগাদ সিবিআই আধিকারিকসহ কেন্দ্রীয় বাহিনী তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে ফিরে যান। এরপর ভোরবেলায় বাড়ির চারপাশ আরও একবার ঘুরে দেখে সিবিআই তদন্তকারী দল। এরপর তার ব্যবহৃত গাড়িটিতেও তল্লাশি চালায়। শেষ পর্যন্ত সকালে সিবিআই আধিকারিকরা ফিরে যান। তাপস সাহার দাবি তিনি চক্রান্তের শিকার। […]

আরও পড়ুন

উওর দিনাজপুরের রাজবংশী নাবালিকাকে ধর্ষণ করে খুন, শাস্তির দাবিতে বিক্ষোভ

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি উওর দিনাজপুরের কালিয়াগঞ্জে। পুলিশে সঙ্গে বচসা-হাতাহাতি উত্তেজিত জনতার। সব মিলিয়ে অগ্নিগর্ভ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। সূত্রে খবর, কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটা গ্রামের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে এলাকারই এক যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরনোর পর কিশোরীর কোনও খোঁজ মেলে না। […]

আরও পড়ুন

প্রয়াত সিপিএম নেতা মদন ঘোষ 

প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতা মদন ঘোষ। সোমবার সকাল ৭টা ১০ মিনিটে বাড়িতেই প্রয়াত হন তিনি। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ দিন ধরে অবিভক্ত বর্ধমান জেলায় দলের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রবীণ এই নেতা। 

আরও পড়ুন

বাঁকুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দোকানে ঢুকে পড়ল লরি, মৃত ১, জখম ১

বাঁকুড়ার ছাতনায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গতকাল, বৃহস্পতিবার রাতে ছাতনায় একটি লরি রাস্তার ধারের থাকে দোকানে ঢুকে পড়ে। সেই  লরির ধাক্কায় দোকানে থাকা এক ক্রেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন ওই দোকানের মালিক। এই দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

আরও পড়ুন
error: Content is protected !!