ভাটপাড়ায় নীল ষষ্ঠী উপলক্ষে স্ত্রীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

 উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় নীল ষষ্ঠী উপলক্ষে স্ত্রীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া ঘাটে। জানা গিয়েছে, মৃতের নাম বিশাল সরকার ( ২০)। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদ্রালে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল ও তাঁর স্ত্রী রুপা কিছুক্ষন ঘাটে বসেছিলেন। […]

আরও পড়ুন

উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি, মীনাক্ষীকে সহ আটক ৩২

রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে বাম যুব সংগঠন DYFI-এর উত্তরকন্যা অভিযান। সেই ঘোষিত অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র শিলিগুড়ি। পুলিশকর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধ্বস্তি বাম নেতা কর্মীদের। জানা গিয়েছে, মিছিল তিনবাত্তি মোড়ে আটকাতেই শুরু হয় ঢিল ছোড়া। বাম ছাত্র যুবদের রুখতে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকায় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে গেলেই শুরু হয় […]

আরও পড়ুন

কেলেঘাই নদীর ওপর নয়া সেতু গড়বে রাজ্য সরকার

দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকেই এই দাবি জানিয়ে আসছেন মেদিনীপুরের জনতা। কিন্তু কংগ্রেস জমানায় সেই দাবি মেনে নেওয়া হয়নি। বাম জমানার ৩৪ বছরেও সেই দাবিকে মান্যতা দেয়নি লালপার্টির সরকার। কিন্তু সেই দাবিকে মান্যতা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেলেঘাই নদীর ওপর নতুন একটি সেতু গড়ার পথে হাঁটা দিতে চলেছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে ঠিক করা […]

আরও পড়ুন

বিজেপি নেতাদের দেখলেই ঘেরাও করে ১০০ দিনের টাকা চান, দান চাওয়া হচ্ছে না, এই টাকা হকের: অভিষেক

কেন্দ্র আটকে রেখেছে ১০০ দিনের টাকা। সেই টাকা আদায়ে তৃণমূল প্রস্তুতি নিয়েছে বৃহত্তর আন্দোলনের। সেই আন্দোলনে আপামর বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলাবাসীকে সামিল হতে আবেদন জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, বিজেপি নেতাদের দেখাতে পেলেই তাঁদের ঘেরাও করে ১০০ দিনের টাকা চান। এদিন বাঁকুড়ার ওন্দার সভা থেকে তিনি বলেন, লড়াই করতে মাঠে […]

আরও পড়ুন

গরমের মরশুমে ২ মাসের জন্য রোজ খোলা বেঙ্গল সাফারি পার্ক

পর্যটকদের জন্য খুশির খবর ৷ এবার থেকে সপ্তাহের সাতদিনই খোলা থাকবে বেঙ্গল সাফারি পার্ক ৷ তীব্র গরম থেকে রেহাই পেতে পর্যটকদের ঢল নামছে দার্জিলিংয়ে ৷ পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ৷ আর বেঙ্গল সাফারি পার্কের প্রতি পর্যটকদের আলাদা টান তো রয়েছেই ৷ এই মরশুমে ১৫ জুন পর্যন্ত বেঙ্গল সাফারি পার্ক প্রতিদিন খোলা থাকবে বলে জানিয়েছে পার্ক […]

আরও পড়ুন

শীতলকুচি গুলিকাণ্ডে ৬ জওয়ানের আগাম জামিন দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

শীতলকুচিতে বিধানসভা ভোটে গুলিকাণ্ডে সিআইএসএফ জওয়ানদের আগাম জামিন দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ ২০২১ এর ২০ ডিসেম্বর ৬ জওয়ান আগাম জামিনের আবেদন করেন ৷ আজ তারই শুনানিতে জামিন পেলেন তাঁরা ৷

আরও পড়ুন

দিল্লিতে একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়: অভিষেক

বাঁকুড়ার সভা করতে গিয়ে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েতের নির্বাচনী মঞ্চ থেকেই দামামা বাজালেন লোকসভার। বললেন, দিল্লিতে একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়।  অভিষেক বলেন, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে গত ২০১৯ এবং ২০২১ সালে বিজেপি জিতেছিল আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে। ভোট নিয়ে এসেছিল ৫৬ ইঞ্চি এবং রাম […]

আরও পড়ুন

এবার বীরভূমের ২ আইসিকে বদলি

 সরিয়ে দেওয়া হল বীরভূমের সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে। তাঁকে বীরভূমের ডিআইবিতে বদলি করা হল। শেখ মহম্মদের জায়গায় আনা হল পূর্ব বর্ধমান কোর্ট ইন্সপেক্টর দেবাশিস ঘোষকে। পাশাপাশি রামপুরহাট থানার আইসি দেবাশিস চক্রবর্তীকেও বদলি করা হল মঙ্গলবার। পশ্চিম মেদিনীপুরের ডিআইবিতে পাঠানো হয়েছে তাঁকেও। রামপুরহাট থানার নতুন আইসি হলেন নীলোৎপল মিশ্র। অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের আগে […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটের আগে মালদায় তৃণমূলে যোগ দিলেন ২ বিজেপি নেতা

পঞ্চায়েত নির্বাচনের আগে ধস মালদা বিজেপিতে। পদ্ম শিবিরের ২ নেতা নাম লিখিয়েছেন তৃণমূলে। এই ঘটনায় অক্সিজেন পেয়েছেন জোড়াফুল স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। গাজলের বামোন গোলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে সবুজ শিবিরে নাম লেখালেন, মালদা জেলার গাজল জেলা পরিষদ-৮ বিজেপির মণ্ডল কমিটির যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজু মণ্ডল  এবং আলমপুর বুথের বিজেপির সভাপতি ভবতোষ সরকার। তাঁদের হাতে […]

আরও পড়ুন

রামনবমীর অশান্তির ঘটনায় হাওড়া ও শিবপুরে আইসি বদল, ইসলামপুর কাণ্ডের জেরে সরলেন এসপি

হাওড়া এবং শিবপুরের দুই আইসি-কে বদলি করা হল সোমবার। একই সঙ্গে বদলি হয়েছেন ইসলামপুর পুলিশ জেলার সুপারও। গত মাসের শেষে এই ইসলামপুরেরই চোপড়ায় এক তৃণমূল কর্মী খুন হয়েছিলেন। একই সঙ্গে চলেছিল অশান্তিও। হাওড়ায় অশান্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সেই আবহেই বদলি হলেন তিন পুলিশ আধিকারিক। সন্ধ্যায় বদলি সংক্রান্ত […]

আরও পড়ুন
error: Content is protected !!