ডাম্পারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ১, আশঙ্কাজনক আরও ১

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। সোমবার সকালে নদিয়ার চাকদহ থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাঁচপোতার কাছে পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে আলু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পারের চালকের। গুরুতর জখম হয়েছেন ডাম্পারের খালাসিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা নাগাদ নলহাটি থেকে একটি পাথর বোঝাই ডাম্পার চাকদার দিকে আসছিল। […]

আরও পড়ুন

মাঝরাতে বর্ধমানে পুড়ে ছাই যাত্রীবাহী বাস

কলকাতা থেকে দুমকার উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। গভীর রাতে যাত্রীরা যখন ঘুমে আচ্ছন্ন আচমকা টায়ার ফাটার মতো শব্দে ঘুম ভাঙে তাঁদের। সেই সময় বাসটি বর্ধমানের নবাবহাটের কাছে পৌঁছেছিল। চালক তাকিয়ে দেখতে পান নীচে ইঞ্জিনের কাছ থেকে আগুনের ফুলকি বেরচ্ছে। তড়িঘড়ি সব যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন তিনি। যাত্রীরা নেমে যাওয়া কিছু পরই দাউদাউ করে […]

আরও পড়ুন

আমতা লাইনে ফের ব্যাহত ট্রেন চলাচল

 ফের বিপত্তি হাওড়া-আমতা শাখায়। লাইনে আগুন লাগার কারণে ব্যাহত হয় ট্রেন চলাচল। আগুনের তীব্রতা এতটা ছিল যে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসেও আগুন নেভানোর কাজে হাত লাগতে পারেনি। লাইনে আগুন লাগার কারণে মাঝ পথেই দাঁড়িয়ে রইল আমতা গামী লোকাল ট্রেন। 

আরও পড়ুন

পুরুলিয়াতে রেল অবরোধ প্রত্যাহার আদিবাসী কুড়মি সমাজের

পুরুলিয়াতে রেল অবরোধ তুলে নিচ্ছে আদিবাসী কুড়মি সমাজ। আজ, রবিবার আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাত এমনটাই ঘোষণা করেছেন। আন্দোলন তুলে নিলেও মুখ্যসচিবের সঙ্গে কোনও আলোচনায় বসতে রাজি হননি আন্দোলনকারীরা।

আরও পড়ুন

রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির জেরে পুলিশে রদবদল

রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ। তার দায়িত্ব দেওয়া হল প্রবীর দত্তকে। প্রবীর দত্ত রিষড়া থানার প্রাক্তন ওসি। তিনি চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগে ছিলেন। রিষড়া থানার ওসি থাকার সুবাদে তাঁর অভিজ্ঞতা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজে লাগবে বলে মনে করছে চন্দননগর পুলিশ।  গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় রিষড়ার কয়েকটি এলাকায়। পরদিন […]

আরও পড়ুন

‘মানুষ সার্টিফিকেট দিলে তবেই পঞ্চায়েত ভোটে প্রার্থী’, জানিয়ে দিলেন অভিষেক

শনিবার আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত প্রার্থী নিয়ে বার্তা দিলেন। তিনি বললেন “পঞ্চায়েত হবে মানুষের। আমি কথা দিয়ে যাচ্ছি, আলিপুরদুয়ার জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তাঁদেরই প্রার্থীই করবে তৃণমূল। কোনও নেতার কথায় কোনও প্রার্থী হবে না। আমি আবার এটা বলে যাচ্ছি। দরকার হলে আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেব। আপনারা আমাকে […]

আরও পড়ুন

পূর্ব বর্ধমানে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানে ধাক্কা লরির, মৃত ২, আহত ২

ভোর বেলা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলায়। ১৯ নং জাতীয় সড়কের মিরছোবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের, আহত হয়েছেন আরও ২। এদিকে, দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ রাস্তায় মৃতদেহ পরে থাকলেও পুলিশ আসেনি এই অভিযোগে স্থানীয়রা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন ও মৃতদেহ তুলতে বাধা দেন পুলিশকে। […]

আরও পড়ুন

বাগনানে ৫ বছরের শিশুকন্যা সমেত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

৫ বছরের শিশুকন্যাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, আজ, শুক্রবার হাওড়া জেলার দক্ষিণ-পূর্ব রেলের অন্তর্গত বাগনান স্টেশনে। মৃত দু’জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মা ও মেয়ে বাগনান স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে বসেছিল।দুপুর ১টা নাগাদ আপ লাইন দিয়ে একটি মালগাড়ি যাওয়ার সময় মেয়েকে […]

আরও পড়ুন

বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ১

বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। প্রতারণার অভিযোগে গ্রেফতার একজন। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গেছে, ২২ ফেব্রুয়ারি ২০২৩-এ সল্টলেকের শান্তিনগর এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা দাস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে তার সিভি আপলোড করেছিলেন। ২৬ ডিসেম্বর ২০২২ সালে তার […]

আরও পড়ুন

কুড়মি সমাজের আন্দোলনের ৫০ ঘণ্টা পার, বাতিল দুরন্ত সহ একাধিক ট্রেন

 প্রায় ৫০ ঘণ্টা পার। কুড়মি আন্দোলনের ঝাঁঝ ক্রমশ জোরালো হচ্ছে। কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতির আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় অনির্দিষ্টকালের জন্য় শুরু হয়েছে রেল-সড়ক অবরোধ। শুক্রবার আন্দোলনের তৃতীয় দিন। নিজেদের দাবি দাওয়া […]

আরও পড়ুন
error: Content is protected !!