জামিন পেলেন না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, ১৪ দিনের জেল হেফাজত

মিলল না জামিন। নাকচ হয়ে গেল জামিনের আবেদন। কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির ১৪ দিনের জেল হেফাজত। আসনসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল সি জে এম আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল। ১১ এপ্রিল পরবর্তী শুনানি। কম্বল বিতরণকাণ্ডে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে জেল হেফাজতের নির্দেশের প্রেক্ষিতে তাঁর আইনজীবীরা জানালেন, […]

আরও পড়ুন

বেলুড় মঠে পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , ঘুরে দেখলেন রামকৃষ্ণদেব ও মা সারদার মন্দির

বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠ পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে বেলুর মঠে পৌঁছে দেশের সাংবিধানিক প্রধান রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের মন্দিরে পুজো দেন। অতিথিশালায় কয়েক মিনিট সময় কাটান। পুজো দিয়ে বেরিয়ে বেলুড় মঠের সর্বত্র ঘুরে দেখেন। মঙ্গলবার রাষ্ট্রপতির বেলুড় মঠ পরিদর্শন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সকাল […]

আরও পড়ুন

আগামী ১৪ এপ্রিল থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে-ভারত

আরও একটি বন্দে ভারত ট্রেন পাচ্ছে রাজ্য। নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব ভারতের জন্য প্রথম সেমি হাই স্পিড ট্রেনের সূচনা করতে পারেন বলে জানা যাচ্ছে। বাংলা নববর্ষে পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে নয়া যোগাযোগের মাধ্যম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রেল সূত্রে জানা […]

আরও পড়ুন

আজ সিঙ্গুরে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ রাস্তায় নির্মাণ ও সংস্কারের জন্য রাজ্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ করেছে নবান্ন। রাজ্য নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ করতে চলেছে। আজ, মঙ্গলবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকেই এই কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। দুপুরে সিঙ্গুর থেকে ভার্চুয়ালি রাজ্যজুড়ে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ […]

আরও পড়ুন

গরুপাচার কাণ্ডে সিউড়ির আইসিকে দিল্লিতে ফের তলব ইডির

গরুপাচার কাণ্ডে আজ ফের দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে। শনিবার-ই তাঁকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আগের দিন জিজ্ঞাসাবাদের পর তাকে দিল্লি ছাড়তে মানা করা হয়েছিল। ইডি সূত্রে খবর, আগের দিন জিজ্ঞাসাবাদের সময় বয়ানে নানান অসঙ্গতি ছিল এই অফিসারের। এরপরই আজ ফের তলব। ইডি সূত্রে খবর, মহম্মদ আলির […]

আরও পড়ুন

এপ্রিলের শুরুতে টানা ৩ দিন ছুটি রাজ্য সরকারী কর্মচারীদের

 শনি ও রবিবার এমনিতেই ছুটি। সঙ্গে এবার জুড়ে গেল সোমবারও! এপ্রিলের শুরুতেই টানা ৩ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মহাবীর জয়ন্তীতে ছুটির দিনবদল করল নবান্ন। জারি করা হল নির্দেশিকা।  ৪ এপ্রিল, মঙ্গলবার মহাবীর জয়ন্তী। সরকারি ক্যালেন্ডারেই ওই দিনেই ছুটি দেওয়া হয়েছিল। মঙ্গলবারের বদলে এবার সোমবার ছুটি ঘোষণা করল নবান্ন। কেন? সপ্তাহান্তে শনি ও রবিবার […]

আরও পড়ুন

সাতসকালে এসবিএসটিসি বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে, আহত ২৭

সাতসকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা। ১১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২৭ জন। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিগন্যাল পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন রামতারকে সিগন্যাল পয়েন্টের কাছে দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে […]

আরও পড়ুন

বীরভূমে ডাইনি সন্দেহে দম্পতিকে পিটিয়ে খুন

ফের কুসংস্কার এর চিহ্ন বীরভূম জেলায়। এবার ডাইনি সন্দেহে স্বামী এবং স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠলো গ্রামের মোড়ল সহ তার লোকজনদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, নপাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরা ও আশেপাশের আদিবাসী গ্রামের বেশ কিছু আদিবাসী মানুষ এই মৃত স্বামী এবং স্ত্রীকে ডাইনি অপবাদ দেয়। এরপরেই শনিবার সকালে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটি […]

আরও পড়ুন

এপ্রিলে পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন দিঘার জগন্নাথ ধামের গর্ভগৃহ

আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলা সফরে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৪ দিনের জন্য পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ এপ্রিল বিকালে হেলিকপ্টারে কলকাতা থেকে দিঘায় পৌঁছবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ওইদিন দিঘায় রাত্রিবাস করবেন তিনি। পরদিন ৪ এপ্রিল দিঘার হেলিপ্যাড ময়দানে বুথ ভিত্তিক কর্মী সম্বেলনে যোগ […]

আরও পড়ুন

ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার চক্র, নাগেরবাজার থেকে গ্রেফতার ৫

বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস। ঋণ পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে পাঁচ লক্ষের বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কল সেন্টার চালিয়ে এই প্রতারণার কারবার করত বলে পুলিস জানতে পেরেছে। ধৃতদের শনিবার কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, পলাশ […]

আরও পড়ুন
error: Content is protected !!