কুলতলিতে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ১৫০, মৃত ১

 অনুষ্ঠান উপলক্ষ্যে গ্রামে খাওয়ার বন্দ্যোবস্ত চলেছিল। সেই কারণে নেমতন্ন খেতে প্রচুর মানুষ পৌঁছন সেখানে। আর তখনই বিপত্তি। খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৫০ জন। বিষক্রিয়ায় ইতিমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের পাখিরালয় গ্রামে। মৃতের নাম হাফিজা সর্দার। তাঁর বয়স ১১ বছর ৷ এই ঘটনাকে কেন্দ্র […]

আরও পড়ুন

আগামীকাল হাওড়া এবং বর্ধমান কর্ড লাইনের সব লোকাল ট্রেন বাতিল

রেলের কাজের জন্য রবিবার হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের) সব ধরনের লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ মার্চ রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১১টা বেজে ৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ ২৩ ঘণ্টাই টাইম টেবিল অনুযায়ী সব ধরনের লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের) রুটে। রেলের তরফে জানানো […]

আরও পড়ুন

নদিয়ায় স্ত্রীকে গলার নলি কেটে খুন করে রেললাইনে আত্মঘাতী স্বামী

কুঠিরপাড়া ধান ভূঁইয়ের মাঠে গলার নলি কাটা অবস্থায় এক গৃহবধুর দেহ উদ্ধার হল। বছর ত্রিশের ওই গৃহবধূর নাম দিপালী সর্দার। তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জ কুঠিরপাড়ার বাসিন্দা।  দিপালীর দুই সন্তান জানিয়েছে, শুক্রবার রাতে তাদের বাবা জয়ন্ত সর্দার তাদের মাকে বাড়ি থেকে বার করে নিয়ে যায়। তাঁরা কেওউই সারা রাত বাড়ি ফেরেননি। আশেপাশে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। […]

আরও পড়ুন

হলদিয়ার দুর্গাচকে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

হলদিয়ার দুর্গাচকে কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ। জানা গিয়েছে, মর্নিং সিফ্ট থেকেই বিক্ষোভে সামিল হয়েছেন অস্থায়ী শ্রমিকরা। তাঁদের দাবি, ক্যাজুয়াল শ্রমিক তাঁদেরকে হিসেবে নিয়োগ করতে হবে। তাঁরা ১০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। অথচ তাঁদের নিয়োগ না করে ভিন রাজ্য থেকে শ্রমিক নিয়ে আসা হচ্ছে। ঠিকাদার পে স্লিপ দিচ্ছে না বলেও তুলেছেন তাঁরা।

আরও পড়ুন

হাওড়ার মালিপাঁচঘরায় কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৬ শ্রমিক

কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৬ শ্রমিক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘরায়। জখম শ্রমিকদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁচেছে মালিপাঁচঘরা থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

মামা-ভাগ্নী’ পরিচয়ে লিভ-ইন, টলিউডে যোগ, আইটি সংস্থার পর হোটেল ব্যবসার খোঁজ!

একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ট অয়ন শীল ৷ তিনি একাধারে প্রোমোটার । পাশাপাশি তাঁর যোগ রয়েছে টলিউডেও । এছাড়া আইটি সংস্থার মাথাও বটে । আর এবার ইডি সূত্রে জানা গেল তাঁর হোটেল ব্যবসাও ছিল ৷ টলিউডে কি চাকরি বিক্রির টাকা বেনোজলের মতো ঢুকে পড়েছে? কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন শ্বেতা। […]

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতি মামলায় ফের মহিলা-যোগ, অয়ন শীলের ফোন ঘেঁটে মিলল চাঞ্চল্যকর তথ্য

নিয়োগ দুর্নীতিতে নতুন নাম। রবিবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। তদন্তকারীদের দাবি অয়নের কাছ থেকে উদ্ধার হওয়া নথি প্রমাণ করে রাজ্যের সর্বস্তরে নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। রবিবার অয়নকে গ্রেফতার করার আগে তাঁর সল্টলেকের অফিসে ৩৭ ঘন্টার ম্যারাথন তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। সেখানেই ইডির হাতে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। এবার অয়ন […]

আরও পড়ুন

মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

মহেশতলার নুঙ্গিতে সোমবার রাতে বাজি কারখানায় বিস্ফোরণের ফলে ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার তদন্তের নেমে মঙ্গলবার সকালে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির মালিক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম ভরত হাতি। তিনি বাড়ির মালিক। মঙ্গলবার সকালে মহেশতলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ওই বাড়িতে বাজি […]

আরও পড়ুন

বাগনানে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩

বাগনানে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩জন। মঙ্গলবার সকালে হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে দিঘাগামী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে তিন জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কলকাতার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল দিঘাগামী একটি বাস৷ সেই যাত্রাপথে বাগনানের বরুণদা এলাকায় […]

আরও পড়ুন

নবান্নের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালি বোঝাই লরি

সাত সকালে নবান্নের সামনে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি। আজ সকালে সাঁতরাগাছি থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় নবান্নে সামনে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির মধ্যে চালক ও খালাসী সহ চারজন ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় গাড়ি চালকসহ বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। বেশ কিছুক্ষণের […]

আরও পড়ুন
error: Content is protected !!