দিনভর তল্লাশি চালিয়ে বীরভূম থেকে উদ্ধার প্রায় ১০০টি তাজা বোমা

দিনভর তল্লাশি চালিয়ে বীরভূমের সাঁইথিয়া এলাকায় বলাইচণ্ডী ও সিজা গ্রাম থেকে প্রায় ১০০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বোমার পাশাপাশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে তদন্তকারীরা। বৃহস্পতিবার রাত অবধি তল্লাশি চালিয়ে এই বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশ বৃহস্পতিবার তল্লাশি অভিযানে নামে। সেই তল্লাশি অভিযানে নেমে বীরভূমের সাঁইথিয়া এলাকায় বলাইচণ্ডী ও সিজা […]

আরও পড়ুন

পঞ্চায়েতের আগেই ধাক্কা খেল তৃণমূল, সাগরদিঘিতে ২৩ হাজারের বেশি ভোটে জয়ী বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস

পঞ্চায়েতের আগেই বড় ধাক্কা তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ২০১১ সালে প্রথম মুর্শিদাবাদে যে আসন নিয়ে ঘাসফুলের আধিপত্য স্থাপন হয়েছিল আজ সেই বিধানসভা আসনই বেরিয়ে গেল জোড়াফুলের ঝুলি থেকে। ২০১১ থেকে ২০২১ অবধি টানা জিতে আসা আসনে ঘাসফুলের বিজয়রথ রুখে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। […]

আরও পড়ুন

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাস

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে তৃণমূলের ৩ বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে উপনির্বাচন হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি। প্রথম থেকেই এই নির্বাচনে সম্ভাব্য জয়ী হিসাবে তুলে ধরা হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন অর্থাৎ ২ মার্চ সকাল থেকে যখন সেই সাগরদিঘীর বুকেই উপনির্বাচনে প্রদত্ত ভোটের গণনা শুরু হয় তখন […]

আরও পড়ুন

হোলি উপলক্ষে কলকাতা-পুরী স্পেশাল ট্রেন

হোলি উপলক্ষে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, হোলির সময় অতিরিক্ত ভিড় এড়াতে কলকাতা এবং পুরীর মধ্যে একটি বিশেষ ট্রেন চালু করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতি রবিবার একটি করে ট্রেন কলকাতা থেকে পুরী যাবে। পুরী স্পেশাল ট্রেন কলকাতা থেকে ছাড়বে রাত ১১টা ৪০ […]

আরও পড়ুন

নাগেরবাজারের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভরদুপুরে ফের বিধ্বংসী আগুন শহরে। দমদমের নাগেরবাজারে বহুতলে বিধ্বংসী আগুন। নাগেরবাজারে ডায়মন্ড সিটির ১৬ তলায় আগুন ধরেছে। দুপুর ৩টে নাগাদ আগুন লাগে নাগেরবাজারের ওই বহুতলে। সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় গলগল করে। অগ্নিকাণ্ডের পর এক ঘণ্টা কাটতে চললেও, আগুন নেভানো যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। স্থানীয়রা জানিয়েছে, দুপুর ৩টে নাগাদ এই আগুন লাগে। […]

আরও পড়ুন

‘শান্তিনিকেতনে বসন্ত উৎসবের নামে ‘তাণ্ডব’ হত’, উৎসব বন্ধ করে সাফাই দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

শান্তিনিকেতনে বসন্ত উৎসবের নামে ‘বসন্ত তাণ্ডব’ হত, এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার বিশ্বভারতীর উপাসনা গৃহে বসে এই সাফাই গান ‘সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ’ উপাচার্য। বুধবার বিশ্বভারতীর উপাসনা গৃহে বসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘বসন্ত উৎসবের নামে বসন্ত তাণ্ডব চলে বিশ্বভারতীতে। কিছু বুড়ো খোকারা থাকেন এর পিছনে। তাই তাণ্ডব বন্ধ করেছি। […]

আরও পড়ুন

আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান লাইনে বাতিল একাধিক ট্রেন

রেল লাইনে কাজের জন্য হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব রেল। বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৪টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল। একটি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। টানা এক মাস ট্রেন বাতিলের জেরে যাত্রীরা ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো […]

আরও পড়ুন

শান্তিপুরে অস্বাভাবিক মৃত্যু নাবালিকার!

শান্তিপুরে অস্বাভাবিক মৃত্যু নাবালিকার! কী কারণে নাবালিকার মৃত্যু হয়েছে তা ঠিক জানেন না পাড়া প্রতিবেশীরা ৷ তবে এটা যে স্বাভাবিক মৃত্যু নয় সেই সন্দেহ করছেন অনেকেই ৷ কিন্তু ডেথ সার্টিফিকেট ছাড়াই কেন দ্রুত দেহ পুড়িয়ে ফেলল পরিবার ? উঠছে প্রশ্ন ৷ অস্বাভাবিক মৃত্যুর পর ১৪ বছরের নাবালিকার দেহ ডেথ সার্টিফিকেট ছাড়াই তড়িঘড়ি রাতে দাহ করে […]

আরও পড়ুন

পাঁশকুড়ায় মাধ্যমিক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

মাধ্যমিক পরীক্ষা মাঝে এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার সকালে ওই ছাত্রীর বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। সকালে সিলিং ফ্যান থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ […]

আরও পড়ুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সফরে অশান্ত দিনহাটা, ভাঙচুর তৃণমূল অফিসে, আহত ৩ তৃণমূল সমর্থক

বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা, ইটবৃষ্টি, গুলি, বোমা চালানোর অভিযোগে উত্তাল দিনহাটা। যদিও গুলি-বোমা চলার কথা অস্বীকার করেছে পুলিশ প্রশাসন। তৃণমূলের দাবি, নিশীথই উত্তেজনার সৃষ্টি করেছেন। এমনিতেই প্রেমকুমার নামে নিরীহ যুবককে গুলি করে বিএসএফ খুন করায়, কোচবিহারবাসী ক্ষেপে আছেন। তার ওপর কেন্দ্রীয় বঞ্চনা, একশো দিনের কাজের টাকা আটকানো ইত্যাদি নানা কারণে যাবতীয় […]

আরও পড়ুন
error: Content is protected !!