রং খেলা নিয়ে মায়ের বকুনি! অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র

নদিয়ায় রং খেলা নিয়ে মায়ের বকুনি অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার নঘাটা এলাকায় । মৃত ছাত্রর নাম শুভ বিশ্বাস ১২। জানা গিয়েছে মঙ্গলবার সকালে অন্যান্য বন্ধুদের সঙ্গে রং খেলতে বের হয়েছিল শুভ । এরপরই বিকেলেই নিজেকে শেষ করে দেয় এই কিশোর । দীর্ঘক্ষণ রং খেলার পর দুপুরবেলা বাড়ি আসে […]

আরও পড়ুন

কাঁচরাপাড়ায় ভয়াবহ আগুনে ভস্মীভূত একাধিক দোকান

কাঁচরাপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান।  কাঁচরাপাড়ায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল আটটি দোকান-সহ একটি বাড়ি। বুধবার সকালে কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে ঝিলপাড় পান বস্তিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, বুধবার সকালে আচমকা কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে ঝিলপাড় পান বস্তিতে আগুন দেখতে পাওয়া যায়। […]

আরও পড়ুন

বনগাঁর পেট্রাপোল সীমান্তের পুকুর থেকে পাওয়া গেল প্রায় ২.৫৭ কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট

বড়সড় সাফল্য বিএসএফের। পুকুর থেকে পাওয়া গেল প্রায় ২.৫৭ কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট । ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তের কালিয়ানির একটি পুকুরে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ১৫৮ বর্ডার সিকিউরিটি ফোর্সের সুনির্দষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পেট্রাপোল সীমান্তের কালিয়ানির একটি জলাভূমি এলাকায় অনুসন্ধানের চলছিল। সেই সময় সময় ৪০টি […]

আরও পড়ুন

নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, জখম ওসি সহ ২ পুলিশ কর্মী

সোমবার রাতে নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে জখম হয়েছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ চক্রবর্তী সহ দুই পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। সূত্রের খবর, এক আসামীকে গ্রেফতার করা নিয়ে কালিগঞ্জ ব্লকের মোলান্দি গ্রামে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।  স্থানীয়দের দাবি, কালিগঞ্জ […]

আরও পড়ুন

সেবকের কাছে যাত্রীবাহী গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩

একটি যাত্রীবাহী গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সেবক যাওয়ার পথে ১০ মাইল এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি গাড়িকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এখনও আহত ও মৃতদের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত […]

আরও পড়ুন

মাথাভাঙায় ট্রাকের ধাক্কায় টোটোয়, মৃত ৪

পিছন থেকে টোটোয় ধাক্কা মারল ট্রাক। যার জেরে মৃত্যু হল ৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩জন।  ঘটনাটি ঘটেছে, গতকাল, রবিবার রাত ১২টা নাগাদ মাথাভাঙা এলাকায়। জানা গিয়েছে, টোটোয় করে ৭জন যাত্রী জামালদহের দিকে যাচ্ছিলেন। এমন সময় আচমকা একটি খালি ট্রাক সজোরে এসে পিছন থেকে ধাক্কা মারে টোটোটিতে। ধাক্কার জেরে টোটটি উল্টে রাস্তার […]

আরও পড়ুন

মালদাতে পুলিশ পরিচয়ে বিজেপি নেতার হোটেলে তাণ্ডব, কর্মচারীদের মারধর

পুলিশ পরিচয় দিয়ে বিজেপি নেতার হোটেলে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব। হোটেলের কর্মচারীদের মারধর। রেজিস্টার খাতা ছিনিয়ে নেওয়া। হোটেলের অন্য বোর্ডারদের আতঙ্কিত করার অভিযোগ। সিসিটিভি ফুটেজ দিয়ে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির দক্ষিণ মালদা, সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ। […]

আরও পড়ুন

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় শৌচাগার থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

আগামী ১৪ মার্চ থেকে থেকে রাজ্যে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে মর্মান্তিক পরিণতি এক পরীক্ষার্থীর। বাড়ির শৌচাগার থেকে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার মোল্লার গেটে সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র শোকের ছায়া পরিবারে। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সৌভিক অধিকারী। সন্তোষপুর গর্ভনমেন্ট কলোনি […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে লরি ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

সাতসকালে মর্মান্তিক ঘটনা। মুর্শিদাবাদে লরি ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। শুক্রবার সকাল ৬টা নাগাদ মুর্শিদাবাদের সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি লরি ও এক ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে ছুটে […]

আরও পড়ুন
error: Content is protected !!