বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস, গ্রেফতার সিপিএম নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের ভাতারের সিপিএম নেতা শেখ জামাল। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। জামাল সিপিএমের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পঁচিশের এক মহিলা বুধবার ওই সিপিএম নেতার বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগে দায়ের করেন। মহিলার অভিযোগ, জামাল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৯ […]

আরও পড়ুন

দক্ষিণ দিনাজপুর পুলিশ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রামপুরে পুলিশ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৩। যার মধ্যে একজন পুলিশ ভ্যানের আসামী রয়েছে৷ এছাড়াও আহত হয়েছেন লরির চালক ও খালাসি। আহতদের চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। লরির গতি এতটাই ছিল যে পুলিশ ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার পাশে দাঁড় করানো বেশ কয়েকটি বাইক পিষে […]

আরও পড়ুন

‘বাংলা ভাগ করতে দেব না’, ফের হুঁশিয়ারি মমতার

‘বাংলা ভাগ আমরা করতে দেব না’, বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় দাঁড়িয়ে ফের একবার স্পষ্ট ভাষায় বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের দাবিতে বিজেপির একাধিক বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী সরব হয়েছেন। সেই আবহে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও একবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন। বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে নিসানা […]

আরও পড়ুন

হাওড়ায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, দেড় লাখ কর্মসংস্থান হবে, জানালেন মুখ্যমন্ত্রী

হাওড়ায় দেড় লাখ কর্মসংস্থান হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন হাওড়ার পাঁচলা থেকে মুখ্যমন্ত্রী ৬ লাখ পরিবারের হাতে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচির সূচনা করেন। এদিন এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী হাওড়া জেলায় বিপুল কর্মসংস্থান হবে বলে ঘোষণা করেন। তিনি […]

আরও পড়ুন

হোমে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

জলপাইগুড়ির কোরক হোমে কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গত ১৫ ডিসেম্বর মাদক পাচারের অভিযোগে ধৃত লাবু ইসলামের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই কিশোর কোচবিহারের টাপুরহাটের বাসিন্দা। হোম কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, লাবু ইসলাম আত্মঘাতী হয়েছে। কিন্তু লাবু ইসলামের মায়ের অভিযোগ ছিল হোমের ভেতর অত্যাচার করার ফলেই লাবু […]

আরও পড়ুন

২৪ ঘণ্টা পার, এখনও মুর্শিদাবাদের পতাকা বিড়ি কারখানায় জারি আয়কর আধিকারিকদের তল্লাশি

 ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও পর্যন্ত পতাকা বিড়ি ফ্যাক্টরিতে আয়কর দফতরের তল্লাশি জারি। আয়কর দফতরের আধিকারিকরা বুধবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছেন যা বৃহস্পতিবার সকালেও জারি রেখেছেন তাঁরা। যার ফলে রহস্য ঘনীভূত হচ্ছে। পতাকা বিড়ির যাঁরা ডিরেক্টর রয়েছেন, তাঁদের বাড়িতেও তল্লাশি চলছে। অফিসেও চলছে তল্লাশি। আয়কর দফতর সূত্রে খবর, হিসাব বহির্ভূত সম্পর্কের অভিযোগেই এই […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর দুয়ারে ‘পিজি হাসপাতালের ডাক্তার’ প্রকল্প শুরু পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে

এবার ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’। বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি দিয়ে শুরু হল এই প্রকল্পের কাজ। রীতিমতো শিবির করে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা গ্রামের লোকজনের চিকিৎসা করেন।  বৃহস্পতিবার পর্যন্ত রবীন্দ্র ভবন এবং খাজরা হাই স্কুলে চলবে এই শিবির। আগে থেকে নাম লেখানো হয়েছিল। সেই মতো বিভিন্ন গ্রামের লোকজন হাজির হন ওই শিবিরে। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় […]

আরও পড়ুন

দুর্গাপুরের অণ্ডালে ফের ধসের আতঙ্ক

দুর্গাপুরের অণ্ডালে ফের ধসের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে নিরীহ গ্রামবাসীদের।  দু’বছর আগে অণ্ডালের হরিশপুর গ্রামে ধসের আতঙ্কে গ্রামছাড়া হতে হয়েছিল বাসিন্দাদের। অভিযোগ, বারবার ইসিএল-এর কাছে পুনর্বাসন চাইলেও তা মেলেনি। এরই মধ্যে অণ্ডালের মুকুন্দপুর গ্রামে মাটিতে ফাটল দেখা দেওয়ায় আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।  এলাকার একটি পরিত্যক্ত খনি থেকে পাম্পের মাধ্যমে জল বের করার সময়ই এই […]

আরও পড়ুন

ফের রাজ্যে আয়কর হানা, এবার অভিযান মুর্শিদাবাদের ‘পতাকা বিড়ি’-র কারখানায়

ফের বহরমপুরে আয়কর দফতরের হানা। সম্প্রতি জাকির হোসেনের একাধিক বিড়ি কারখানায় আয়কর তল্লাশি চলে। এদিন ফের বহরমপুরে অভিযানে আয়কর দফতর। সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদের অন্যতম বড় বিড়ি ফ্যাক্টরিতে হানা দিয়েছে আয়কর দফতর। ফের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে মুর্শিদাবাদের বিড়ির ব্যবসা। জানা গিয়েছে, বুধবার সকালে বহরমপুরে এবার অওরঙ্গাবাদে পতাকা বিড়ির ফ্যাক্টরিতে হানা দিয়েছে আয়কর দফতর। ইনকাম […]

আরও পড়ুন

গোপীবল্লভপুরে আগুনে ভস্মীভূত ৩টি দোকান

মঙ্গলবার দিনে দুপুরে গোপীবল্লভপুর বাজারের বুকে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ।আগুনে ভস্মীভূত পর পর ৩ টি দোকান। আজ মঙ্গলবার বেলা ৩ টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারের পেট্রোল পাম্প এলাকায়। জানা গেছে, এদিন হঠাৎ করে স্থানীয় একটি দোকানে আগুন লেগে যায়। পরে নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি মোটর সাইকেল ও […]

আরও পড়ুন
error: Content is protected !!