হাওড়ার বাগনানে আগুনে পুড়ে ছাই ৩টি দোকান

আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। হাওড়ার বাগনানের মানকুর মোড় সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে তিনটি দোকানে পরপর আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের ঘটনা না ঘটলেও, কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই দোকানের মালিকেরা। প্রসঙ্গত দিন কয়েক আগেই বাগনান ষ্টেশন […]

আরও পড়ুন

সারনা ধর্মকে সরকারি স্বীকৃতি দাবিতে ঝাড়গ্রাম, মালদা সহ রাজ্যের একাধিক এলাকায় রেল অবরোধ

 শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম, মালদা সহ রাজ্যের একাধিক এলাকায় রেল অবরোধ হয়। সারনা ধর্মকে সরকারি স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথের মন্দিরকে আদিবাসীদের হাতে তুলে দেওয়া সহ আরও নানান দাবিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডেরও একাধিক এলাকায় রেল-রোড চাক্কা জ্যাম কর্মসূচী গ্রহণ করেছে এই সংগঠন। আজ, সকালে মালদহের আদিনা স্টেশনে শুরু হয় রেল অবরোধ। যার জেরে উত্তর-পূর্ব […]

আরও পড়ুন

খড়্গপুর শাখায় লাইনচ্যূত লোকাল ট্রেন

খড়্গপুর শাখায় লাইনচ্যূত লোকাল ট্রেন। জানা গিয়েছে, আজ, শনিবার হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেনটি গিরিময়দান স্টেশনের কাছে আচমকাই বেলাইন হয়ে পড়ে ট্রেনের একটি কামরা। যদিও লাইন থেকে সামান্য সরে গিয়েই থেমে যায় ট্রেনটি। ট্রেনটির গতি কম থাকায় কেউ জখম হননি। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল দপ্তর।

আরও পড়ুন

উত্তরবঙ্গে ফের নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

ফের নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। এবার উত্তরবঙ্গ মেডিকেল নার্সিং ট্রেনিং কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল শনিবার রাতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কীভাবে ওই তরুণীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শনিবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল নার্সিং ট্রেনিং কলেজের এক ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় প্রথমে দেখতে পান তার সহপাঠীরা। এরপর […]

আরও পড়ুন

প্রথমবার টেট পরীক্ষা দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা সিংহ

কল্পনাও করতে পারেননি পূর্ব বর্ধমানের আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ৷ এ দিন ২০২২ সালের টেট-এর ফল ঘোষণা হওয়ার পর প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না বছর তিরিশের এই তরুণী৷ বাড়িতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড় শুরু হতেই অবশ্য বিষয়টি নিয়ে নিশ্চিত হয়ে যান তিনি৷ বাবা মায়ের একমাত্র সন্তান ইনা৷ বাবা দেবাশিস সিংহ অসুস্থ৷ সংসারের দিকে তাকিয়েই এর […]

আরও পড়ুন

মাড়গ্রামে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত কংগ্রেস নেতার বাড়ি থেকে উদ্ধার তিন ব্যাগ ভর্তি তাজা বোমা 

এলাকায় বোমাবাজি, ২ তৃণমূল নেতা ও কর্মীর মৃত্যু এবং ১ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে ছিল চাঞ্চল্য। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে কংগ্রেস কর্মী সুজাউদ্দিনের। তাঁর বাড়িতেই মিলেছে একাধিক ব্যাগ ভর্তি তাজা বোমা।  গত শনিবারে বীরভূম জেলার রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল। মাড়গ্রাম-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখ। ওই তৃণমূল […]

আরও পড়ুন

উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

এবার শীত বিদায়ের পালা। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দু-এক জায়গায় শিলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি […]

আরও পড়ুন

ভাঙড়ে নকল সোনার বাট দিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

ভাঙড়ে নকল সোনার বাট বিক্রির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নকল সোনার বাট দিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। তদন্তে নেমে নকল সোনার বাট-সহ ৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের নাম ইজরায়েল মোল্লা ও সফিকুল মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড় থানার বড়ালির […]

আরও পড়ুন

বহরমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নয়ানজুলিতে পড়ল গ্যাসের ট্যাঙ্কার

বহরমপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কে কান্দি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা। আজ, শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ল গ্যাসের ট্যাঙ্কার। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেই জানিয়েছে বহরমপুর থানার পুলিশ।

আরও পড়ুন

বোটানিক্যাল গার্ডেনের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ ৩ বন্ধুর, রাতভর খোঁজাখুজির পর মিলল দেহ

বৃহস্পতিবার গঙ্গায় তলিয়ে গিয়েছিল প্রসেনজিৎ মাঝি। রাতভর গঙ্গায় তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার হয় ওই যুবকের দেহ। জানা গেছে, বি-গার্ডেন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার প্রসেনজিৎ মাঝি, সোনু মাঝি ও আকাশ মাহাতো নামে তিনজন শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে আড্ডা মারছিল। তাদের সন্দেহজনক গতিবিধি দেহে গার্ডেনের নিরাপত্তারক্ষীরা কথা বলার জন্য তাদের দিকে এগিয়ে গেলে তাঁরা রেলিং টপকে গঙ্গায় […]

আরও পড়ুন
error: Content is protected !!