```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গলা টিপে ছুরির কোপ, সাঁতার শিক্ষকের হাতে আক্রান্ত নাবালিকা ছাত্রী 

সাঁতার শিক্ষকের হাতে আক্রান্ত নাবালিকা ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকায় ৷ শিক্ষকের হামলায় গুরুতর আহত হয় সে ৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অস্ত্রোপচারও হয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে ঢুকে আলমারির লকার থেকে সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করছিল শিক্ষক ৷ তখন তাকে বাধা দেয় কিশোরী ৷ এই অবস্থায় তার গলা টিপে হত্যার চেষ্টা করে অভিযুক্ত ৷ শেষে নাবালিকাকে ধারালো অস্ত্রের কোপও মারে ৷ গুরুতর জখম নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বুধবার সকালে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ছাত্রীর অস্ত্রোপচার হয় । এরপর দুপুরের দিকে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় ৷ তার লিখিত অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাঁতারের শিক্ষককে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (নর্থ) দীপক সরকার বলেন, “অভিযুক্ত সাঁতার শিক্ষকের নাম সন্দীপ সাউ ৷ তাকে আগামিকাল শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷” চিৎপুর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করে জানতে পেরেছে, ওই নাবালিকাকে সাঁতার শেখাত অভিযুক্ত সন্দীপ ৷

error: Content is protected !!