লালনের দেহ নিয়ে রাস্তায় বিক্ষোভে বসলেন লালনের স্ত্রী ও পরিবার

বুধবার প্রশাসনের তরফে লালন শেখের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই দেহ নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন লালনের পরিবারের লোকজন ও স্থানীয় মানুষজন। দোষী সিবিআই আধিকারিকদের গ্রেফতার না করা পর্যন্ত দেহ নিয়ে বিক্ষোভ চলবে বলে জানালেন লালন শেখের  স্ত্রী রেশমা বিবি।

আরও পড়ুন

লালন শেখের মৃত্যুতে সিবিআইয়ের একাধিক আধিকারিকের বিরুদ্ধে এফআইআর

সিবিআই হেফাজতে থাকাকালীন সময়ে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুতে এফআইআর দায়ের করল পুলিশ। মৃতের স্ত্রী রেশমা বিবির অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর বলে পুলিশ সূত্রে খবর। সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি সহ মোট ৭জনের নামে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুনের অভিযোগ) সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে খুন, তোলাবাজি, […]

আরও পড়ুন

পিকনিক করে ফেরার সময় নয়ানজুলিতে বাস পড়ে মৃত ১, আহত ৩৫

যাত্রীবোঝাই এক বাস উলটে গেল নয়ানজুলিতে। ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ হুগলি জেলার হরিপালে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন কম করে আরও ৩৫ জন যাত্রী। গুরুতর অবস্থায় ৮ জনকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থেকে একটি বাসে করে […]

আরও পড়ুন

মধ্যরাতে বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা ভেঙে দিল পড়ুয়াদের অবস্থান মঞ্চ

ফের অশান্তি শান্তিনিকেতনে। মঙ্গলবার মধ্যরাত্রে আবারও অশান্ত হয়ে উঠল শান্তিনিকেতন। পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভেঙে দিল বিশ্বভারতী। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর নেতৃত্বে নিরাপত্তা কর্মীদের বিশাল বাহিনী উপাচার্যের বাড়ির সামনে ধরনা মঞ্চে হানা দেয়। আন্দোলনরত পড়ুয়াদের টেনেহিঁচড়ে বের করে দিয়ে আন্দোলন মঞ্চ নিরাপত্তা রক্ষীরা ভেঙে দেয়। সে নিয়ে বিশ্বভারতীতে ফের নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বভারতীর […]

আরও পড়ুন

স্কুল বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, চালক ও ছাত্র-ছাত্রী মিলে জখম অন্তত ২০

পড়ুয়া ভর্তি একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। আহত অন্তত ২০। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকাল ৮টা ২০ নাগাদ বসিরহাটের মাটিয়া থানার বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েতের ফিরোজপুরে টাকি রোডে (রাজ‍্য সড়ক ২) স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। তাতেই এই দুর্ঘটনা। যদিও দুর্ঘটনার পর ছুটে আসেন এলাকার লোকজন। সকলকে […]

আরও পড়ুন

সিবিআই হেফাজতে লালনের রহস্যমৃত্যুর তদন্তে নামল সিআইডি

এবার রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্তে নামল । ঘটনার তদন্তে মঙ্গলবার  রামপুরহাট মেডিকেল কলেজে পৌঁছয় চার সদস্যের সিআইডির দল। মঙ্গলবার সকালেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছয় সিআইডির প্রতিনিধিদল। এই হাসপাতালেই লালনের দেহ রাখা আছে। সিআইডির গোয়েন্দারা এদিন হাসপাতালে পৌঁছে লালনের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করেন। পুলিশ সূত্রে খবর, লালন শেখের মৃত্যুর […]

আরও পড়ুন

প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা

প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। বয়স হয়েছিল ১০৩ বছর। গতকাল রাত ১১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সারদা মঠের চতূর্থ অধ্যক্ষা ছিলেন। তাঁর নেতৃত্বে সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ সম্পন্ন হয়েছিল। প্রব্রাজিকা ভক্তিপ্রাণা স্বামী বিজ্ঞানানন্দের কাছে মন্ত্রপ্রাপ্ত ছিলেন। স্বামী বিজ্ঞানানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের শিষ্য। ভক্তিপ্রাণাই রামকৃষ্ণ দেবের কোনও […]

আরও পড়ুন

শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক দুর্নীতির অভিযোগে গ্রেফতার

হলদিয়া থেকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার শ্যামল আদক। জানা গিয়েছে, হলদিয়া পুরসভায় এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক। অভিযোগ উঠেছে, এই শ্যামল আদক যখন পুরপ্রধান ছিলেন, তখন অটো-টোটো স্ট্যান্ডের টেন্ডারে ব্যাপক দুর্নীতি চালিয়েছেন। সূত্রের খবর, কমলেশ চক্রবর্তী নামক এক ব্যক্তি প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, শ্যামল আদক হলদিয়ার পুরপ্রধান […]

আরও পড়ুন

বোলপুরে হতে চলেছে বিকল্প পৌষ মেলা, চলছে প্রস্তুতি

চলতি বছরে বিকল্প পৌষ মেলা হতে চলেছে বোলপুরে। শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে। বিকল্প পৌষ মেলার আয়োজন করতে বোলপুরের ডাকবাংলো মাঠ, টাউন ক্লাব মাঠ এবং স্টেডিয়াম মাঠকে ব্যবহার করা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা এবং শান্তিনিকেতনের ঐতিহ্য বজায় রেখে ৭ পৌষ মেলার উদ্বোধন […]

আরও পড়ুন

আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলের জেল হেফাজত

ফের জেল হেফাজত হল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে। বিচারক রাজেশ চক্রবর্তী তাঁকে ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিন আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 

আরও পড়ুন
error: Content is protected !!