বারুইপুরে দুই বন্ধুকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্তের ভাই

বারুইপুরে দুই বন্ধুকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে নেমে মূল অভিযুক্তের ভাইকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বারুইপুর থানার নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার গোড়দাতে গুলি করে দুই বন্ধুকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলাই ওরফে আব্দুল হামিদ মণ্ডল। তার ভাই আব্দুল মজিদ মণ্ডলকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত বেপাত্তা বলাই। […]

আরও পড়ুন

আগামীকাল রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন

আগামীকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় ৮টি ট্রেন বাতিল থাকবে। বারুইপাড়া ও চন্দনপুরের মধ্যে চতুর্থ লাইনে কাজের জন্য এই সময় বিদ্যুৎসংযোগ বন্ধ রাখা হবে। সেই কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। হাওড়া থেকে বাতিল ট্রেনের নম্বর গুলি হল– ৩৬৮৫৫, ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮১৫। বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি যথাক্রমে– ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৬, […]

আরও পড়ুন

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে পাঁশকুড়া-দিঘা মেমু স্পেশাল

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে পাঁশকুড়া-দিঘা মেমু (০৮১৩৭/০৮১৩৮) স্পেশাল। আগামী ২১ ডিসেম্বর থেকে পাঁশকুড়া ও ২২ ডিসেম্বর দিঘা থেকে চালু হবে এই স্পেশাল ট্রেন। পাঁশকুড়া থেকে মেমু স্পেশাল প্রতিদিন (সোমবার বাদ দিয়ে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে। দিঘায় সেটি পৌঁছবে রাত ৮টা ৫০ মিনিটে। ফিরতি রুটে এই মেমু স্পেশাল দিঘা থেকে প্রতিদিন […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ১

নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার মুর্শিদাবাদের নওদার সোনাটিকুরি গ্রাম থেকে মনিরুল শেখ নামে একজনকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। বৃহস্পতিবার মনিরুলকে বহরমপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, এই মনিরুলের বাড়িতে খুনিরা আশ্রয় নিয়েছিল এবং সে ওই খুনের ঘটনায় জড়িতও আছে। গতকাল তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ […]

আরও পড়ুন

হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন

শীতের মরশুমে অন্যতম গন্তব্য উত্তরবঙ্গ। স্বভাবতই এই সময়ে ট্রেনের টিকিটের বাড়তি চাহিদা থাকে। সেই কথা মাথায় রেখে হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ২৪ ডিসেম্বর ১১টা ৪০ মিনিটে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে। পরদিন অর্থাৎ বড়দিনে সকাল ১০টা ১০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ওইদিনই বেলা ১২টায় ফিরতি ট্রেনটি নিউ জলপাইগুড়ি […]

আরও পড়ুন

ভাঙড়ের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, খাটের নিচে লুকিয়ে প্রাণ বাঁচল ফজলে করিম

 রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ির লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা ভাঙড়ে। ঘটনাস্থলে যায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতার বাড়ির ভেতর থেকে উদ্ধার একাধিক গুলির খোল। ওই তৃণমূল নেতা কোনওরকমে লুকিয়ে প্রাণে বাঁচেন। গোষ্ঠী কোন্দলের কারণেই তাঁর বাড়িতে গুলি চালনার ঘটনা ঘটল বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা। তৃণমূল নেতা ফজলে করিম জানান, […]

আরও পড়ুন

জলপাইগুড়ির নাগরাকাটায় হাতির হানায় মৃত ২

জলপাইগুড়ির নাগরাকাটার হাতির হানায় মৃত্যু হল দুজনের। আহত আরও দুই। মৃত ব্যক্তিরা দুজনেই একই পরিবারের বলে জানা গিয়েছে। গতকাল, মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের ১ নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার কলাবাড়ি চাবাগানে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার গারা লাইনে বুনোহাতির দল আটমকাই ঢুকে পড়ে। যার ফলে হাতির হামলায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়। […]

আরও পড়ুন

পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ময়নাগুড়িতে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

আজ সকাল থেকেই ময়নাগুড়িতে রেল রোকো আন্দোলন চলছে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকেই রেল অবরোধে নেমেছেন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের সদস্যরা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে তাঁদের এই কর্মসূচী বলে জানা গিয়েছে।  ময়নাগুড়ির পাশাপাশি অবরোধ চলছে নিউ জলপাইগুড়ি ও মালদাতেও।  জায়গায় জায়গায় রেললাইনে বসে পড়েছেন ফোরামের সদস্যরা। একাধিক জায়গায় আটকে রয়েছে যাত্রীবাহী ও মালাবাহী ট্রেন।  […]

আরও পড়ুন

বকটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ সিবিআইয়ের হাতে গ্রেফতার

 বগুটুই কাণ্ডে এবার সিবিআইয়ের জালে অন্যতম অভিযুক্ত লালন শেখ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। রবিবার তোলা হবে রামপুরহাট আদালতে। ভাদু শেখের মৃত্যুর পর বগটুই গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় নাম উঠে এসেছিল লালন শেখের নাম। তার হদিশ পেতে তদন্ত শুরু করে সিবিআই। চার্জশিটেও নাম ছিল ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখের। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে […]

আরও পড়ুন

ভূপতিনগরের বিস্ফোরণ স্থলে যাচ্ছে ফরেন্সিক দল

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে ঘটে গিয়েছিল ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাত ১১টা নাগাদ বিস্ফোরণের ঘটনায় তৃণমূল বুথ সভাপতি সহ আরও ২ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। রবিবার সেই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে ফরেন্সিক দল। এলাকা পরিদর্শন করে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা। অন্যদিকে ভূপতিনগরে নাড়ুয়া ভিলা গ্রামের বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ […]

আরও পড়ুন
error: Content is protected !!