```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতের সেতু বিপর্যয়ে মৃত বাংলার যুবক

গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে প্রাণ হারালেন বাংলার এক যুবক। জানা গিয়েছে, মৃতের নাম হাবিবুল শেখ(১৮)। তিনি পূর্বস্থলীর মুশকিমপাড়া এলাকার বাসিন্দা। বাবা-মায়ের একমাত্র সন্তান হাবিবুর সোনা-রূপার কাজ শিখতে গুজরাত গিয়েছিল। আজ, মৃতের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন

ছটপুজোর মধ্যেই ফরাক্কা ব্যারেজের ১২ নম্বর গেটে দেখা মিলল কুমিরের, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক

ফরাক্কা ব্যারেজের ১২ নম্বর গেটে গঙ্গায় দেখা মিলল কুমিরের ! ছটপুজোর মধ্যেই এই ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ব্যারেজের ‘ডাউন স্ট্রিমে’ও কুমিরের উপস্থিতির প্রমাণ মিলেছে ৷ এমনকী, মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালেও সেই কুমিরটি আটকে যায় বলে দাবি করা হচ্ছে ৷ কয়েকজন মৎস্যজীবী জানিয়েছেন, কুমিরটি তাঁদের জাল ছিঁড়ে পালিয়ে গিয়েছে ৷ এদিকে, কুমিরের খবর […]

আরও পড়ুন

হাওড়ার বাউড়িয়ায় জুটমিলের গোডাউনে আগুন

আজ, রবিবার সকাল ১০ টা নাগাদ হাওড়ার বাউড়িয়া জুটমিলের ১৭ নং গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোডাউন আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। আগুনে পুড়ে গেছে প্রায় লক্ষাধিক টাকার পাট।

আরও পড়ুন

হল না শেষরক্ষা, নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

শেষ রক্ষা আর হল না। কল্যাণী হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পরেও বাঁচানো গেল না তৃণমূল নেতা জাকির হোসেনকে। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তে এলাকার শোকের ছায়া নেমে আসে। গতকাল, শনিবার রাতে নৈহাটির শিবদাসপুরের জনবহুল এলাকায় গুলি ও বোমা মারার ঘটনা ঘটে। সেই হামলায় তিনজন আহত হন। তাঁদের মধ্যে মহম্মদ জাকির […]

আরও পড়ুন

হাওড়ার স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি

আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ হাওড়া স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল৷ এর ফলে বিপাকে পড়েন বহু যাত্রী৷ অফিসযাত্রীরা ঘরে ফেরার পথে স্টেশনে আটকে পড়েন৷ রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ওভারহেডের তার ছিঁড়েছে হাওড়া-খড়্গপুর শাখায় টিকিয়াপাড়া কারশেডের কাছে৷ এই বিপত্তির জেরে আপ ও ডাউন লাইনে লোকাল ও দূরপাল্লার ট্রেনের […]

আরও পড়ুন

খড়গপুরে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বাবা ও ছেলে

খড়গপুরে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাবা ও ছেলের। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকেরা। আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন তাঁরা। বাঁকুড়ার কোতুলপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। জানা গিয়েছে, মৃতেরা হল দুলাল কর ও তাঁর ছেলে বিষ্ণুপদ। খড়গপুরের মোহনপুরের শিয়ালসাই পঞ্চায়েতের কৌরজম্বুয়া এলাকার বাসিন্দা ছিলেন দু’জনেই। গ্রামে নিজের জমিতেই চাষাবাদ করতেন […]

আরও পড়ুন

নাবালকদের লক্ষ্য করে বোমা হামলা, নরেন্দ্রপুরকাণ্ডে গ্রেফতার ৪

নরেন্দ্রপুরে বোমা কাণ্ডে গ্রেফতার ৪। মূলত, বোমা মজুত করতে দেখে ফেলায় নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের এই ঘটনায় গুরুতর আহত জখম ৫ জন বালক। আহতদের নিয়ে আসা হয়েছে হাসপাতালে। তবে অভিযুক্তরা কোথায় বোমাগুলি নিয়ে যাচ্ছিল, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

এবার অনুব্রতর হিসেব রক্ষককে তলব করল ইডি

অনুব্রত মণ্ডলের আরও এক ঘনিষ্ঠকে তলব করল ইডি। সূত্রের খবর, অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারিকে তলব করা হয়েছে। অন্যদিকে, তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের স্ত্রীকেও। জানা গিয়েছে, দিল্লির ইডি দফতরে আগামী ২ নভেম্বর ডেকে পাঠানো হয়েছে মনীশ কোঠারিকে। অন্যদিকে, সায়গল হোসেনের স্ত্রীকে তলব করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। উল্লেখ্য, গতকাল দিল্লিতে সুকন্যা […]

আরও পড়ুন

নাকাশিপাড়ায় লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

নদীয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ষোল চাকার লরির সঙ্গে একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটার খবর মিলেছে। পুলিস সূত্রে খবর, সংঘর্ষের ফলে গাড়িতে থাকা দুই শিশু সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে, নাকাশিপাড়া টোল প্লাজার ৩০০ মিটার দূরত্বের মধ্যে তিন চারা মোড় এলাকায়। গাড়িটি ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কৃষ্ণনগর থেকে বহরমপুরের […]

আরও পড়ুন

কাকিনাড়ায় বোমা ফেটে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

কাকিনাড়ায় বোমা ফেটে শিশুমৃত্যুর ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। সূত্রের খবর, ওই বোমা কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবা চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার কাকিনাড়ায় রাস্তার ধারে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে তা ফেটে মৃত্যু হয় এক শিশুর। আরও এক শিশুর বিস্ফোরণে একটি হাত কেটে বাদ দিতে হয়।

আরও পড়ুন
error: Content is protected !!