খড়গপুরে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বাবা ও ছেলে

খড়গপুরে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাবা ও ছেলের। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকেরা। আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন তাঁরা। বাঁকুড়ার কোতুলপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। জানা গিয়েছে, মৃতেরা হল দুলাল কর ও তাঁর ছেলে বিষ্ণুপদ। খড়গপুরের মোহনপুরের শিয়ালসাই পঞ্চায়েতের কৌরজম্বুয়া এলাকার বাসিন্দা ছিলেন দু’জনেই। গ্রামে নিজের জমিতেই চাষাবাদ করতেন […]

আরও পড়ুন

নাবালকদের লক্ষ্য করে বোমা হামলা, নরেন্দ্রপুরকাণ্ডে গ্রেফতার ৪

নরেন্দ্রপুরে বোমা কাণ্ডে গ্রেফতার ৪। মূলত, বোমা মজুত করতে দেখে ফেলায় নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের এই ঘটনায় গুরুতর আহত জখম ৫ জন বালক। আহতদের নিয়ে আসা হয়েছে হাসপাতালে। তবে অভিযুক্তরা কোথায় বোমাগুলি নিয়ে যাচ্ছিল, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

এবার অনুব্রতর হিসেব রক্ষককে তলব করল ইডি

অনুব্রত মণ্ডলের আরও এক ঘনিষ্ঠকে তলব করল ইডি। সূত্রের খবর, অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারিকে তলব করা হয়েছে। অন্যদিকে, তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের স্ত্রীকেও। জানা গিয়েছে, দিল্লির ইডি দফতরে আগামী ২ নভেম্বর ডেকে পাঠানো হয়েছে মনীশ কোঠারিকে। অন্যদিকে, সায়গল হোসেনের স্ত্রীকে তলব করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। উল্লেখ্য, গতকাল দিল্লিতে সুকন্যা […]

আরও পড়ুন

নাকাশিপাড়ায় লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

নদীয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ষোল চাকার লরির সঙ্গে একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটার খবর মিলেছে। পুলিস সূত্রে খবর, সংঘর্ষের ফলে গাড়িতে থাকা দুই শিশু সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে, নাকাশিপাড়া টোল প্লাজার ৩০০ মিটার দূরত্বের মধ্যে তিন চারা মোড় এলাকায়। গাড়িটি ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কৃষ্ণনগর থেকে বহরমপুরের […]

আরও পড়ুন

কাকিনাড়ায় বোমা ফেটে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

কাকিনাড়ায় বোমা ফেটে শিশুমৃত্যুর ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। সূত্রের খবর, ওই বোমা কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবা চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার কাকিনাড়ায় রাস্তার ধারে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে তা ফেটে মৃত্যু হয় এক শিশুর। আরও এক শিশুর বিস্ফোরণে একটি হাত কেটে বাদ দিতে হয়।

আরও পড়ুন

বিতর্কিত মন্তব্যের জেরে মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসিকে শোকজ

বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হল ওসি সন্দীপ সেনকে। কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুর্শিদাবাদে বড়ঞা থানার ওসি সন্দীপ সেন কাটমানি প্রসঙ্গ তোলেন। ওসির সরকারি কাজ করার ক্ষেত্রে কাটমানির প্রসঙ্গ তুলে ধরার বক্তব্য ভাইরাল হয়। যার ভিত্তিতে শোকজ করা হল ওসিকে। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে ওসিকে এমন মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। […]

আরও পড়ুন

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল

ইডি হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল। তাঁকে আজ দিল্লিতে তলব করা হয়েছিল। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন এদিন। হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন আরও। বৃহস্পতিবার প্রথমবারের জন্য তাঁকে তলব করেছিল ইডি। বিপুল পরিমাণ সম্পত্তির উৎসের সন্ধান জানতেই তাঁকে জেরা করা হবে। উল্লেখ্য, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড এবং নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড দু’ই […]

আরও পড়ুন

ফের তাপস মণ্ডলকে তলব করল ইডি

ফের তাপস মণ্ডলকে তলব করল ইডি। এই নিয়ে তৃতীয় বার ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে তাঁকে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত তাপস মণ্ডল। আগামী ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।  ডিএলএড অফলাইন রেজিস্ট্রেশন নথি এবং আরও বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে।

আরও পড়ুন

কৃষ্ণনগরে কালী ঠাকুর বিসর্জনে ঝামেলা, খুন দমকল কর্মী

বুধবার রাতের কৃষ্ণনগর শহরের নেদের পাড়ার কালী ঠাকুর বিসর্জন ঘিরে ঝামেলায় খুন হয়ে গেলেন এক দমকল কর্মী। মদ্যপ যুবকদের সঙ্গে গোলমাল হয় স্থানীয় ক্লাবের সদস্যদের। অভিযোগ, ওই মদ্যপ যুবকরা ধারালো অস্ত্র দিয়ে ওই দমকল কর্মীর পায়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গিলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক […]

আরও পড়ুন

কুয়াশার জের, হুগলি নদীর চড়ে আটকে গেল যাত্রীবোঝাই লঞ্চ

কুয়াশার জেরে হুগলি নদীর চড়ে আটকে গেল যাত্রীবোঝাই লঞ্চ। লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাচ্ছিল। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে প্রায় ৪৫মিনিট ধরে নদীর চড়ে আটকে ছিল লঞ্চটি। কুকড়াহাটির কাছে এড়িয়াখালি শিবমন্দিরের অদূরে ঘটেছে ঘটনাটি। যাত্রীরা আতঙ্কিত হয়ে আত্মীয় স্বজনদের ফোন করতে থাকেন। ভাইফোঁটার জন্য এদিন লঞ্চে ভিড় ছিল। স্থানীয় বাসিন্দা বিজয় দাস বলেন, […]

আরও পড়ুন
error: Content is protected !!