ফের অনুব্রতর মেয়েকে তলব, দিল্লিতে হাজিরার নির্দেশ ইডির

অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লির অফিসে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী  ২৭ অক্টোবর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে। গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থায় গিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। […]

আরও পড়ুন

যুবকের কামড়ে জখম ১১, আতঙ্কে এলাকাবাসী

যুবকের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী। পুরুষ, মহিলা, কমবয়সী নির্বিশেষে যাকে সামনে পাচ্ছে কামড়ে দিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার হাবড়ার গণদ্বীপায়ন এলাকার এক যুবক। এ পর্যন্ত তার কামড়ের জেরে জখম হয়েছেন পুরুষ মহিলা মিলিয়ে ১১ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

আরও পড়ুন

বারাসতে মানিক ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি

নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ সকাল থেকেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ম‍্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি । শনিবার সকাল আটটা নাগাদ ইডির একটি তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে বারাসতের বাদু অঞ্চলে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়িতে পৌঁছে যান । মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থার মালিক তাপস মণ্ডল । নিউটাউনের মহিষবাথানে তাঁর […]

আরও পড়ুন

মানিক ঘনিষ্ঠের টিচার ট্রেনিং ইনস্টিটিউটে দুর্নীতির খোঁজে অভিযানে ইডি

মানিকের দুর্নীতির খোঁজে মহিষবাথানের একটি অফিসে অভিযানে ইডি । ইডি সূত্রের খবর, মহিষবাথানের ওই অফিসটি মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নামে ভাড়া নেওয়া হয়েছিল। এটি একটি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। শিক্ষক নিয়োগের জন্য প্রশিক্ষণ দেওয়া হত এই অফিসে। অফিসটির সমস্ত দরজা বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। ফলে দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করে ইডি। শেষমেশ  ভিতরে ঢোকার জন্য তালা […]

আরও পড়ুন

মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স, রণক্ষেত্র উলুবেড়িয়া

১৬ নম্বর জাতীয়সড়কে মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স ৷ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জোড়াকলতলা এলাকায় 16 নম্বর জাতীয়সড়কের উপরে ৷ আর তার পরেই স্থানীয় লোকজন দেহ আটকে রেখে এবং জাতীয়সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ প্রতিবাদে ঘাতক অ্যাম্বুলেন্সটিও জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা ৷ ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও […]

আরও পড়ুন

মাথাপিছু ২০ টাকা, বীরভূমে পর্যটকদের জন্য ভ্রাম্যমাণ ক্যারাভ্যান পরিষেবা

বীরভূম পরিষদের খাত থেকে ১৭ লক্ষ টাকা ব্যয়ে ভ্রাম্যমাণ এই ক্যারাভ্যান পরিষেবা চালু হয়েছে ৷ সোনাঝুরির খোয়াই হাটে মহিলা ও বিকলাঙ্গ পর্যটকদের জন্য ‘মোবাইল উইমেন ফেসিলিটি কর্নার’ খোলা হল ৷ শুক্রবার এই পরিষেবার উদ্বোধন করলেন বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা শাসক বিধান রায়, মহকুমা শাসক অয়ন নাথ ৷ আধুনিক এই ‘মোবাইল উইমেন ফেসিলিটি কর্নার’ […]

আরও পড়ুন

ইংলিশবাজারে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার

মালদহের ইংলিশবাজার থানার যদুপুরে একটি বাড়ি থেকে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম রিঙ্কি মণ্ডল (২৬)। পণের টাকা না পেয়েই ওই বধূকে খুন করা হয়েছে বলে মৃতার বাপের বাড়ির অভিযোগ।

আরও পড়ুন

আসানসোল-রাঁচি মেমু প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় ব্যহত রেল চলাচল

আসানসোল-রাঁচি মেমু প্যাসেঞ্জারের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় আদ্রা-আসানসোল রুটে বন্ধ হয়ে পড়ল রেল চলাচল। এদিন ট্রেনটি রাঁচির উদ্দেশে রওনা হওয়ার সময় জয়চন্ডি পাহাড় স্টেশন ছেড়ে যেতেই প্যান্টোগ্রাফটি ভেঙে পড়ে। তার জেরে রুটে প্রায় তিন ঘন্টা রেল চলাচল বন্ধ হয়ে যায়। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় ওই রুটে চলা আসানসোল-আদ্রা, আসানসোল- হলদিয়া এক্সপ্রেস এবং […]

আরও পড়ুন

পাঁশকুড়া-তমলুক লাইনে ওভারহেডের তার ছিঁড়ে ব্যাহত ট্রেন চলাচল

শুক্রবার সকালে রঘুনাথবাড়ি স্টেশন এলাকায় ডাউন হলদিয়া-হাওড়া লোকাল ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। আচমকা ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় প্রচণ্ড ঝাঁকুনি হয়। যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে চোট  পান। পাঁশকুড়া- তমলুক লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

বেলদাতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ

শুক্রবার সকালে বিল্লা বাজারে প্রাতঃভ্রমণের সময় বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে তুমুল উত্তেজনা। প্রতিদিনের মতো এদিনও অভ্যাস মতো চা চক্রে যোগ দিয়েছিলেন তিনি। আর ঠিক সেই সময়েই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্টের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। উত্তেজনা থামাতে ঘটনাস্থলে পুলিশ […]

আরও পড়ুন
error: Content is protected !!