মাল নদীর হড়পা বান কাণ্ডে তদন্ত হচ্ছে: মুখ্যমন্ত্রী

মাল নদীতে হড়পা বান কাণ্ডে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। মালবাজারে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, ওই ঘটনা নিয়ে অনেক ব্যাপার আছে। ঘটনাটি নিয়ে তদন্ত হচ্ছে। কালীপুজো ও ছট পুজো নিয়ে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন মাল নদীতে হড়পা বানের সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে […]

আরও পড়ুন

মাল বাজারে উদ্ধারকারীদের চাকরি, ১ লক্ষ টাকা পুরস্কার ও সাহসিকতার শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

দুর্গা পুজোর বিসর্জনের রাতে মাল নদীতে হড়পা বানের সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে উদ্ধার করেছিলেন তাঁদের হাতে আর্থিক পুরস্কার ও সাহসিকতার শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্ধারকারী যুবকদের চাকরির প্রস্তাবও দেন। এদিন উদ্ধারকারী যুবক মহম্মদ মানিক-সহ আট জনের হাতে পুরস্কার হিসাবে ১ লক্ষ টাকার চেক তুলে দেন […]

আরও পড়ুন

মালবাজারে মৃতদের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, কথা বললেন পরিবারের সঙ্গে

মালবাজারে স্বজনহারাদের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন তিনি। তাঁদের পাশে থাকার বার্তা দেন তিনি। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় তিনি মালবাজারের বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে তিনি যে সব সময় খোঁজখবর নিয়েছেন, তাও এদিন কলকাতা বিমানবন্দের দাঁড়িয়ে জানান তিনি। তিনি বলেন, উদয়ন গুহ, বুলুচিকি বরাইক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলে […]

আরও পড়ুন

এবার শৈলেশ পান্ডের বাড়ির বক্সখাট থেকে মিলল কোটি কোটি টাকা-গহনা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও হাওড়ার একটি ফ্ল্যাটের পর মধ্যরাতে শিবপুরের অন্য এক আবাসনেও তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিস। হাওড়ার শিবপুরের মন্দিরতলায় অপ্রকাশ মুখোপাধ্যায় লেনে ব্যবসায়ী শৈলেশ পান্ডের সেই ফ্ল্যাটে মিলল নগদ ৫ কোটি ৯৫ লক্ষ টাকা ও গহনা। বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা আটটি ব্যাগে উদ্ধার আরও কয়েক কোটি টাকা। পুলিসের অনুমান পান্ডেদের কুবেরের ধনের নেপথ্যে অনলাইন কোর্সে […]

আরও পড়ুন

কাটোয়া স্টেশনে লোকাল ট্রেনের কামরায় মিলল মৃতদেহ

কাটোয়া স্টেশনে বর্ধমান-কাটোয়া লোকালের একটি কামরা থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেহটি নজরে আসে যাত্রীদের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন

রায়দিঘীর পুকুরে কুমীর, এলাকায় চাঞ্চল্য

পুকুর কচুরিপানাতে ভরে আছে। বেশ কিছু মাছ রয়েছে। আর সেই পুকুরেই কিনা দেখা মিলেছে বিশালাকার কুমীরের। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘীর কঙ্কনদিঘিতে সেই কুমীর দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। গ্রামের বাসিন্দারা বন দফতরের খবর দিলে কর্মীরা এসে আস্ত কুমীরটিকে নিয়ে যায়। পরে তাঁকে ঠাকুরানি খালে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সুন্দরবন […]

আরও পড়ুন

হাওড়ার শিবপুরে গাড়ি থেকে উদ্ধার ২ কোটি টাকা, মিলল সোনা-রুপো-হিরের গয়নাও

ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল রাজ্যে। উদ্ধার হয়েছে প্রচুর গয়নাও। রবিবার হাওড়ার শিবপুরে একটি আবাসনের সামনে রাখা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কোথা থেকে এত টাকা এলো তার তদন্তে নেমেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও অধরা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, একটি নির্দিষ্ট […]

আরও পড়ুন

মানিক ঘনিষ্ঠ তাপসকে তলব ইডি-র, আগামী ২০ অক্টোবর হাজিরার নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এবার মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তাপস মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

আরও পড়ুন

নদীতে তলিয়ে যাওয়া বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার

নিখোঁজ থাকার পর উদ্ধার হল এক বিএসএফ জওয়ানের দেহ। মৃতের নাম অমিত কুমার (৩৬)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। বিএসএফের ১১৫ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে গঙ্গা নদীতে স্পিডবোটে চেপে টহলদারি দিচ্ছিলেন অমিত কুমার। সেই সময় হঠাৎই তিনি নদীতে পড়ে যান। […]

আরও পড়ুন

নদিয়ায় গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, গ্রেফতার ৯

আবারও বিরোধীদের চক্রান্তের শিকার হল বাংলার শাসক দল তৃণমূল। শনিবার রাতে নদিয়া জেলার তেহট্ট মহকুমার করিমপুর-২ ব্লকের নারায়ণপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হাসিবুল মণ্ডলকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁর বাড়ি নারায়ণপুর-১ গ্রাম পঞ্চায়েতের তিয়ারপুর গ্রামে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্রাম্য বিবাদের জেরেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার পিছনে […]

আরও পড়ুন
error: Content is protected !!