```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মাল নদীতে বিসর্জনে দুর্ঘটনার জের, পুজো কার্নিভাল বন্ধ জলপাইগুড়িতে

দশমীর রাতে মাল নদীতে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা ৷ তারপরেই পুজো কার্নিভাল বাতিল করে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন ৷ জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, “গতকাল (বুধবার) হড়পা বানে ৮ জনের মৃত্যুর ঘটনার পর আগামিকালের কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই কার্নিভাল জলপাইগুড়ি পৌরসভা এলাকায় হওয়ার কথা ছিল ।”নদীবক্ষে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান আয়োজন করেছিল মালবাজার […]

আরও পড়ুন

মাল নদীতে হড়পা বানের ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ, ঘোষণা মোদি-মমতার

জলপাইগুড়িঃ দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মাল নদীতে হড়পা বানের জেরে মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল মালবাজারের চা বাগান এলাকার বাসিন্দা।  নদীতে আচমকাই হড়পা বান আসায় মৃত্যু হল আট জনের। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন সকালে টুইট করেছেন তিনি লিখেছেন, “দুর্গা […]

আরও পড়ুন

ডোমকলে বাইক দুর্ঘটনায় মৃত ১

গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম প্রীতম সরকার (২২)। তাঁর বাড়ি ডোমকলের বাবলাবোনা এলাকায়। শুক্রবার রাত ২ টো নাগাদ মুর্শিদাবাদের ডোমকলে গাবতলা মোড়ের একটি পেট্রল পাম্প থেকে বাইকে তেল ভরে রাস্তায় উঠে একটি ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারেন তিনি। এই ঘটনায় আরও এক যুবক জখম হয়েছেন বলে খবর। দু’জনকে উদ্ধার করে ডোমকল […]

আরও পড়ুন

৫ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত সায়গলের

গরুপাচার-কাণ্ডে ধৃত সায়গল হোসেনকে জেল হেফাজতে নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত ৷ পাশাপাশি জেল হেফাজতে থাকাকালীন ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে ৷ সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গত ১৫ সেপ্টেম্বর শেষবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেদিন দু’পক্ষের শুনানির শেষে বিচারক সায়গল হোসেনকে ১৪ […]

আরও পড়ুন

বেলঘড়িয়া এক্সপ্রসওয়ে থেকে ১১কেজি সোনা উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৪

১১ কেজি সোনা উদ্ধার হল বেলঘড়িয়া এক্সপ্রসওয়ে থেকে। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ একটি মারুতি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করে। এই চক্রে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর সংলগ্ন ময়লাখলা এলাকায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে টহল দিচ্ছিল কর্তব্যরত পুলিশ। সেই সময় রাস্তায় গাড়িতে তল্লাশি চালানোর […]

আরও পড়ুন

অনুব্রত-র মেয়েকে হাজিরার নোটিশ সিবিআইয়ের

গরুপাচার কাণ্ডে এবার সিবিআই ব়্যাডারে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ৷ এদিন সকালে তাঁকে হাজিরার নির্দেশ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে এই নোটিশ দিয়েছে এ সেছেন সিবিআই আধিকারিকরা ৷ প্রসঙ্গত, এর আগে তাঁর সঙ্গে কথা বলতে সিবিআই আধিকারিকরা বোলপুরের বাড়িতে গিয়েছিলেন ৷

আরও পড়ুন

গরুপাচার কাণ্ডে এবার অনুব্রত ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী  মলয় পীঠকে সিবিআই তলব

এবার গরু পাচার কাণ্ডে অনুব্রত ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী এবং শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পীঠকে বোলপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করা হল । আজ, বৃহস্পতিবার সকাল ১১টার সময় বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মলয় পীঠকে আসতে বলা হয়েছে । প্রসঙ্গত, এর আগে মলয় পীঠের একটি পলিটেকনিক কলেজে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র তাঁরা সংগ্রহ […]

আরও পড়ুন

হাওড়ায় পথ দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মী সহ ৩

 হাওড়া রাণীহাটির কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে । এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে । এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি । আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে, দুর্ঘটনায় একজন পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে ।

আরও পড়ুন

৫ বছরের শিশুকে অপহরণ করে খুন, প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে উদ্ধার বস্তাবন্দি পচাগলা দেহ, অগ্নিগর্ভ শান্তিনিকেতন

অপহরণের পর খুনের অভিযোগ উঠল ৫ বছরের এক শিশুকে ৷ নিঁখোজ শিশুর দেহ উদ্ধার হওয়ার পরই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে শান্তিনিকেতন ৷ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ মোলডাঙা গ্রাম থেকে রুবি বিবি নামে এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি পচাগলা দেহটি আজ উদ্ধার হয় ৷ ১৮ সেপ্টেম্বর সকাল থেকে শান্তিনিকেতন থানার মোলডাঙা গ্রামের […]

আরও পড়ুন

 হাওড়া ময়দানের বহুতলে আগুন

হাওড়া ময়দানের একটি বহুতলে আগুন। ওই বহুতলে বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে। পাশাপাশি জামা-কাপড়ের দোকানও আছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দলকলের ইঞ্জিনের র সংখ্যা  বেড়ে ছয়। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। বন্ধ যান চলাচল। 

আরও পড়ুন
error: Content is protected !!